Jump to ratings and reviews
Rate this book

অন্য ভুবনের গল্প

Rate this book
‘হরর’ সাহিত্য মানে ‘ভুতের গল্প’-বাংলাসাহিত্যে বহুকাল আগে থেকেই এ ধারণা বদ্ধমূল। ‘হরর’-এর সঠিক পরিভাষা সৃষ্টি করা যায়নি বলেই সম্ভবত এরকমটি হয়ে আসছে। বর্তমান সঙ্কলনটির উদ্যোগ নেওয়া হয়েছে ‘হরর-জনরা’কে সত্যিকারভাবে উপস্থাপন করার পাশাপাশি বাংলায় যারা হরর-গল্প লেখেন তাদের কাজগুলো পাঠকের কাছে তুলে ধরার প্রয়াসে। এই সঙ্কলনে অল্প কিছু অনুবাদ-গল্প সংযোজন করা হয়েছে, যাতে করে পাঠক সত্যিকারের বৈশ্বিক-চিত্রটি সহজেই অনুধাবন করতে পারেন।
সূচী

১. শরীফুল হাসান-খাবার
২. মাশুদুল হক-আমারে দেখতে যাইও কিন্তু উজানতলীর গাঁ
৩. সাগরিকা রায়-ছবি
৪. তানজীম রহমান-আখতার সাহেবের ই-মেইল
৫. সুস্ময় সুমন-শেষ কবে ভয় পেয়েয়েছন?
৬. জাহিদ হোসেন-সাইমুমের আগুন
৭. রবিন জামান খান-ডুয়েল, মূল: রিচার্ড ম্যাথেসন
৮. তানিয়া সুলতানা-লা নত্তে নেরা
৯. শাহেদ জামান-জননী
১০. নিয়াজ মেহেদী-যাত্রি
১১. কিশোর পাশা ইমন-পাাদপ
১২. নাবিল মুহতাসিম-কাপগ্রাস
১৩. তানজীম রহমান-দ্য ব্ল্যাক মিট, মূল: উইলিয়াম বারোজ
১৪. বাপ্পী খান-অঘুম
১৫. সালমান হক-মনোরমা
১৬. সাঈদ শিহাব-নো-এন্ড হাউজ, মূল: ব্রায়ান রাসেল
১৭. লুৎফুল কাায়সার-পিৎজা
১৮. সালেহ আহমেদ মুবিন-গোস্ট রাইটার
১৯. মোহতাসিম হাদী রাফী-সাফার দ্য লিটল চিলড্রেন, মূল: স্টিফেন কিং
২০. তানজীম রহমান-হিজ ফেইস অল রেড, মূল: এমিলি ক্যারল

288 pages, Unknown Binding

Published February 1, 2019

4 people are currently reading
82 people want to read

About the author

Mohammad Nazim Uddin

66 books1,543 followers
MOHAMMAD NAZIM UDDIN (Bengali: মোহাম্মদ নাজিম উদ্দিন) is a writer and Translator of more than 26 novels..His original works are NEMESIS, CONTRACT, NEXUS, CONFESSION,JAAL, 1952: nichok kono number noy, KARACHI, RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASENNI and KEU KEU KATHA RAKHE. These six Thriller novels are highly acclaimed by the readers.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (23%)
4 stars
20 (39%)
3 stars
16 (31%)
2 stars
2 (3%)
1 star
1 (1%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Opu Tanvir.
113 reviews3 followers
May 6, 2019
মোহাম্মাদ নাজিম উদ্দিনের সম্পাদনায় "অন্য ভুবনের গল্প" পড়ে শেষ করলাম । বইটা অতিপ্রাকৃত ও ভৌতিক সংকলন । বইটা শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসে । কয়েকটা গল্প পড়ে অন্য বই পড়া শুরু করেছিলাম । আজকে শেষ হল । প্রায় তিনশ পেইজের বই । বইটিতে মোট ২০ টা গল্প আছে । ৫ টা অনুবাদ বাদ দিয়ে বাকি গুলো মৌলিক । অনুবাদ দুইটা গল্পটা একদমই ভাল লাগে নি আমার কাছে । মৌলিক একটা বাদ দিয়ে বাকি গল্প গুলো ছিল চমৎকার । বিশেষ করে জননী, লা নত্তে নেরা, আর পিৎজা আমার কাছে ভাল লেগেছে বেশি ।
বাতিঘর থেকে বের হয়েছে এইবারের বই মেলায় । পড়তে পারেন । ভৌতিক গল যারা ভালবাসেন সময় ভাল কাটবে বলতে পারি ।
Profile Image for Ahmed Aziz.
387 reviews70 followers
October 13, 2020
দ্য ব্ল্যাক মিট বাদে বাকি তিনটা অনুবাদ গল্পই ভালো। মৌলিক গল্পগুলোর মধ্যে সেরা "আখতার সাহেবের ই-মেইল "। "কাপগ্রাস", "লা নত্তে নেরা" আর "পিৎজা" দুদার্ন্ত শুরুর পরেও শেষে গিয়ে তাল হারিয়ে ফেলেছে। বাকি সবগুলো গল্পই আগাগোড়া গড়পড়তা মানের।
Profile Image for Shahjahan Shourov.
162 reviews24 followers
June 21, 2019
কয়েকটা গল্প বাতিঘরের নামের প্রতি সুবিচার করেছে। কিছু হয়েছে ব্যর্থ। গড়পরতা ভাল একটা বই। থ্রিলার সংকলনের পাশাপাশি, হরর জনরার ছোট গল্পের সমাহার থাকে এমন নিয়মিত; ভাল হয় বেশ। সেক্ষেত্রে গল্প বাছাই আরও জোরদার হতে পারে।
Profile Image for Taznina Zaman.
251 reviews63 followers
March 25, 2019
অনেক আশা নিয়ে পড়তে বসেছিলাম। আমার কাছে হররের সংজ্ঞা হচ্ছে আমার মাথার গভীরে আঘাত করবে এমন একটা ভয়। যে গল্প পড়ে আমি কাউকে দেখতে পাবো না, স্পর্শ করতে পারবো না কিন্তু পিছনে ঘুরে বারবার ফিরে তাকাতে বাধ্য হবো, সেটাই আমার কাছে হরর। দুঃখজনক হলেও সত্যি যে বইয়ের খুব কম গল্পই আমার সে চাহিদা পূরণ করতে পেরেছে। মৌলিক গল্পের মধ্যে ছবি, পাদপ, সাইমুমের আগুন, পিৎজা, অনূদিত গল্পের মধ্যে ট্রাক, নো এন্ডিং হাউজ, মোমের মুখোশ এই গল্পগুলো দারুন লেগেছে। আশা করি ভবিষ্যতে আরো ভালো আরেকটা হরর সংকলন পাবো।
Profile Image for Ashraf Hossain Parvez.
83 reviews4 followers
July 18, 2019
সত্যিই খুবই ভালো লেগেছে এই হরর সংকলনটি। আশা করছি প্রতিবার বাতিঘর প্রকাশনী এরকম একটি হরর সংকলন আমাদের উপহার দিতে পারবে।
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.