গাল কাটা কামাল, ইমদু, তিব্বত, শেঠসহ আরো অনেকেই আছেন যাদের নাম শুনেছি সেই ছোট বেলায়। পুরান ঢাকার নারিন্দায় থাকতে এমন একটা সময় গেছে, যখন প্রতিদিন বাসার সামনের রাস্তায় ধাওয়া পাল্টা ধাওয়া হতো। পাশের এলাকার ছেলেরা এসে আমাদের এলাকায় মহড়া দিয়ে যেত, এরপরই আমাদের এলাকার ছেলেরা ওদের এলাকায় মহড়া দিয়ে আসতো। হাতে থাকতো হকস্টিক, চাপাতি। ২/৪টা ককটেলের শব্দও পেতাম।
আমরা ছাদে উঠে এ্যাকশন দেখতাম হিন্দি ছবির মত লাগতো। খেলায় হারজিত নিয়ে কোন এক সময় গন্ডগোল হয়েছিল, সে থেকেই দুই মহল্লায় এই শত্রুতা........ তারপর আসলে কি ঘটেছিল? এদের মধ্যে কারা কারা সত্যিই আন্ডারওয়ার্ল্ড-এ নাম লিখিয়েছিল? বিস্তারিত থাকছে বইয়ে।