Jump to ratings and reviews
Rate this book

ট্রাভেল বাংলাদেশ চ্যালেঞ্জ বুক

Rate this book
ট্রাভেল বাংলাদেশ চ্যালেঞ্জ বুক’টা হাতে নিয়েই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে শুধু বই না; আবার শুধু লেখার খাতাও না— দুটোর একটা মিশেল । এটি লেখকের পক্ষ থেকে পুরো বাংলাদেশ ভ্রমণের জন্য চ্যালেঞ্জ। এই ঘোরাঘুরি কিন্তু সাধারণ কোনো ঘোরাঘুরি নয়। এই ঘোরাঘুরি মধ্যে রয়েছে বাংলাদেশের প্রতিটি জেলা ভ্রমণ করে দেখা। আর এই চ্যালেঞ্জ বুকে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের সবগুলো জেলার কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন, কি কি খেয়ে দেখতে পারেন এবং কোন কোন জিনিস এক্সপ্লোর করতে পারেন। বাংলাদেশের মানচিত্রের ভেতর প্রতিটি জেলার মানচিত্র আলাদাভাবে চিহ্নিত করে দেয়া হয়েছে। এসব তথ্যচিত্র যদি আপনার ভ্রমণপিপাসু মনে বাংলাদেশের অবিরাম সৌন্দর্য অনুভব করার জন্য সামান্যতম তাড়নাও সৃষ্টি করতে পারে তাহলেই এই চ্যালেঞ্জ বুক সার্থক ।

135 pages, Hardcover

Published January 1, 2019

4 people are currently reading
61 people want to read

About the author

Ayman Sadiq

13 books50 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (31%)
4 stars
4 (18%)
3 stars
7 (31%)
2 stars
0 (0%)
1 star
4 (18%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Akash.
448 reviews154 followers
January 24, 2023
আয়মান ভাইয়ার এই বইটা বের করা উচিত হয়নি। গুগল করে এগুলা খুব সহজে পাওয়া যায়।
Profile Image for Wahida Akhtar.
37 reviews12 followers
July 30, 2020
বই - ট্রাভেল বাংলাদেশ Challenge Book
লেখক - আয়মান সাদিক
প্রকাশক - আদর্শ
প্রচ্ছদ মূল্য - ২০০৳
পৃষ্ঠা সংখ্যা - ১৩৫
প্রথম প্রকাশ - ১৫ ফেব্রুয়ারী ২০১৯

▶লেখক সম্পর্কে -
এই বইয়ের লেখক আয়মান সাদিক ইতিমধ্যেই বাংলাদেশে এতোই পরিচিত মুখ যে, তার সম্পর্কে আলাদা করে বোধোয় কিছু বলার প্রয়োজন নাই।

▶বই সম্পর্কে -
নামই বলে দিচ্ছে এটা আসলে ঠিক বই না। একে বলা যেতে পারে বই আর খাতার মিশেল, 'ট্রাভেল বুক' বলা যায়।
এর মাধ্যমে আয়মান সাদিক মূলত পুরো বাংলাদেশ ভ্রমণের চ্যালেঞ্জ জানিয়েছেন আমাদের।

▶কি আছে এই বইতে?
বাংলাদেশের প্রত্যেকটা জেলার কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, সেই জেলার কি কি খেয়ে দেখা যায় আর কোন কোন জিনিস এক্সপ্লোর করা যায় - তার তালিকা দেয়া আছে এতে। প্রত্যেকটা জেলার লিস্ট দেয়া আছে ১ পৃষ্ঠায়; আর তার পরবর্তী পৃষ্ঠায় জলছাপের মতো আবছাভাবে বাংলাদেশের মানচিত্রে জেলাটা চিহ্নিত করা আছে, - এই পৃষ্ঠা ব্যবহার করা যেতে পারে সেই জেলা ভ্রমণের অভিজ্ঞতা লেখার কাজে।

▶ক্যানো পড়বেন?
যেহেতু এটা বইই না, তাই পড়ার তো কিছু নাই। তবে কালেকশনে রাখবেন ক্যানো, সেটা বলাই যায়।
নাম থেকেই বোঝা যায়, এটা ভ্রমণপিপাসু মানুষের জন্য। তাই আপনি যদি ভ্রমণপিপাসু মানুষ হন, আর বাংলাদেশের প্রত্যেকটা জেলা ঘুরে দেখার ইচ্ছা রাখেন, তাহলে কোন জেলায় কি কি ঘুরে আর খেয়ে দেখবেন, সহজভাবে তার একটা তালিকা পেতে আর সংক্ষেপে সেই অভিজ্ঞতা টুকে রাখতে, এই চ্যালেঞ্জ বুক আপনি সংগ্রহে রাখতে পারেন।

▶সমালোচনা -
কলেবরের দিক থেকে বেশ ছোটই বলা যায় বইটিকে। আর যে তথ্যগুলো দেয়া হয়েছে এতে, সেগুলো সবই গুগল করলেই পাওয়া যায়।
এসব চিন্তা করে মূল্যটা একটু বেশি বলেই মনে হয়েছে।

▶ব্যক্তিগত অভিমত -
আব্বুর সরকারি চাকরির সুবাদে বাংলাদেশের মোটামুটি এক-তৃতীয়াংশ জেলাতে থাকা আর আনাচে-কানাচে ঘুরে দেখা হয়েছে। ইচ্ছে আছে প্রত্যেকটা জেলায় পা রাখার আর ঘুরে দেখার। আর যেহেতু টুকটাক নোট রাখতেও পছন্দ করি, তাই সব মিলে এটা আমার পছন্দই হয়েছে আর বেশ কাজেও লাগবে বলা যায়।
তবে যেহেতু তথ্যগুলো সব গুগলে পাওয়া যায়, তাই বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে না পেলে এটা আমি কখনো কিনতাম না বোধোয়।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Nazmus Sakib.
40 reviews4 followers
February 10, 2021
Books to find all the main spot from all district of Bangladesh for travelling,also main attraction of activities are given in the book which we must try when we will visit them.Good book for travellers.
Profile Image for Fahim Abrar Ashik.
38 reviews
February 24, 2021
ট্রাভেল বাংলাদেশ : Challenge Book। যারা ট্রাভেলার কিংবা শখের পর্যটক অথবা আমার মত ভ্রমণপ্রিয় মানুষ আছেন তাদের জন্য দারুন সহযোগী হতে পারে বইটি।
বইটা হাতে নিলেই আপনি বুঝতে পারবেন এটা শুধু বই নয় আবার শুধু ডায়েরী বা ট্রাভেল জার্নালও নয়। দুটোর একটা মিশেল। বইটিতে সম্পাদনায় আয়মান ভাইয়ার সাথে সহযোগীতা করেছে আহসান রনি ভাইয়া এবং তার টিম ট্রাভেল বাংলাদেশ।
বইটি প্রথম প্রকাশ পায় বইমেলা ২০১৯ এ। বইটি পেপারব্যাক। মুদ্রিত মুল্য ২০০ টাকা, তবে লাইব্রেরী থেকে কিনলে ছাড় সহ ১৪০-১৭০ টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করছি।
এবার বইএর ভিতরে আসি,
বইটির শুরুতেই দেয়া আছে বইটি কিভাবে ব্যবহার করতে হবে। বইটিতে বাংলাদেশ এর ৬৪ টি জেলার দর্শনীয় স্থান, এক্সপ্লোর করা যায় এরকম জায়গা এবং সাথে কি কি খাওয়া যায় সেখানে গেলে সেটা চেকমার্ক হিসেবে দেয়া আছে। যেটা আপনি To Do Task এর মত চেক করতে পারবেন। আর পাশের পেজ টি করে ফাঁকা রাখা হয়েছে ঐ জেলায় ঘুরে সেটার অভিজ্ঞতাটুকু ছোট করে লিখে রাখার জন্য। ডায়েরীর পেজ এর মত আর কি।
হ্যাঁ জানি যে এসব বর্তমানে ইন্টারনেট এর মাধ্যমে জেনে নেয়া যায় আরো বড় আকারে। এবং একই সাথে যারা ডায়েরী লিখি বা জার্নালিং করি তাদের নিজস্ব অনেক দামি দামি ডায়েরী আছে। কিন্তু দুটোর সংমিশ্রণ নেই। সে দিক দিয়ে বই টি কিন্তু কেনার যোগ্য আমি মনে করি। সব কিছু গোছানো ভাবে থাকবে একটা ছোট্ট হ্যান্ড নোট এর মত।
আর আরো একটা ব্যাপার বইটি থাকলে আপনার চেকমার্ক দেয়ার নেশায় ভ্রমনের নেশা আরো বেড়ে যেতে পারে বলে আমার ধারনা।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.