What do you think?

সেরা আশ্চর্য! সেরা ফ্যানট্যাসটিক
গত শতকের ছয়ের দশকে বাংলা কল্পবিজ্ঞান চর্চা এক ‘আশ্চর্য’ মাত্রা পায় তরুণ অদ্রীশের হাত ধরে। ভারতবর্ষের প্রথম কল্পবিজ্ঞানের পত্রিকা ‘আশ্চর্য’ কয়েক বছরের আয়ুষ্কালে এক গভীর ছাপ রেখে গিয়েছে। বছর কয়েক পরে চালু হল ‘ফ্যানট্যাসটিক’। ‘সেরা আশ্চর্য! সেরা ফ্যানট্যাসটিক’ কেবল ওই দু’টি পত্রিকার সেরা রচনার সংকলন মাত্র নয়। তা বাংলা কল্পবিজ্ঞানের স্বর্ণযুগের শ্রেষ্ঠত্বের এক আঁজলা উজ্জ্বল নমুনা। জুলে ভার্নকে নিয়ে লেখা সদ্যপ্রয়াত সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা, দু’টি দুর্দান্ত উপন্যাস, অসামান্য সব ছোটগল্প এবং অবশ্যই সত্যজিৎ রায়ের প্রবন্ধ ‘এস এফ’— এই দিয়েই সাজানো হল প্রথম খণ্ডটি। লেখক তালিকায় সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য, তারাপদ রায়, অদ্রীশ বর্ধন, অনীশ দেবের মতো নাম। এমন বই হাতে নিলেই যে কোনও পাঠকের মন ভাল হয়ে যাওয়ার কথা।
সম্পাদনা – অদ্রীশ বর্ধন
মূল্য – ৪০০/-
সম্পাদনা – অদ্রীশ বর্ধন
মূল্য – ৪০০/-
344 pages, Hardcover
Published January 31, 2019
About the author
Adrish Bardhan
148 books28 followersজন্ম: ১ ডিসেম্বর, ১৯৩২ | কলকাতায় | একটি শিক্ষক পরিবারে
ছোট থেকেই অজানার দিকে দুর্নিবার আকর্ষণ | অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে | চোদ্দবার চাকরি বদল | নামী একটি প্রতিষ্ঠানের পারচেস-ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে | গোয়েন্দাকাহিনী দিয়ে লেখালেখির শুরু |
' রচনারীতি র দিক থেকে শরদিন্দু বন্দোপাধ্যায় এর উত্তরসুরী ' - অভিনন্দন জানিয়েছে একটি নামী সাপ্তাহিক | সেরা বিদেশী গোয়েন্দাকাহিনীকে পরিবেশন করেন বাংলায় | বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্রিয় জগৎ, অতিপ্রাকৃত, অনুবাদ - প্রায় সব ক্ষেত্রেই পেয়েছেন স্বীকৃতি |
ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা 'আশ্চর্য'র ছদ্দনামী সম্পাদক | এবং সম্পাদনা করেন 'ফ্যান্টাস্টিক' | সত্যজিত রায়ের সভাপতিত্বে প্রথম 'সায়ান্স ফিকশন সিনে ক্লাব' এর প্রতিষ্ঠাতা সম্পাদক | পত্রিকা, রেডিও, ফিল্মক্লাবের মাধুঅমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন |
একাধিক পুরস্কার | কিশোর জ্ঞানবিজ্ঞান ও পরপর দু-বছর 'দক্ষিণীবার্তা'র শ্রেষ্ঠগল্প পুরস্কার | অনুবাদের ক্ষেত্রে 'সুধীন্দ্রনাথ রাহা'-পুরস্কার |
ভালবাসেন: বই | গানবাজনা | দেশভ্রমণ

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
December 10, 2023
একটি অনূদিত কবিতা দুটি উপন্যাস, সাতাশটি গল্প এবং একটি প্রবন্ধ— এই দিয়ে সাজানো হয়েছে আলোচ্য সংকলনটিকে। এদের প্রায় সবকটিই প্রকাশের পর বাংলা কল্পকাহিনির জগতে ক্লাসিক হিসেবে স্বীকৃত হয়েছে; তাই আলাদা করে আর লেখাগুলো নিয়ে কিছু লেখার চেষ্টা করছি না। কল্পনার বিস্তারে, রোমাঞ্চে, সরসতায়, সর্বোপরি বিষয়ের বৈচিত্র্যে এই সংকলন এতটাই উচ্চমানের যে আজকের সম্পাদক ও সংকলকেরা বইয়ের সূচিপত্র দেখেই হিংসেয় সবুজ হয়ে যেতে পারেন।
আজ থেকে ঊনত্রিশ বছর আগে গোটা সংকলনটি একটিই থান-ইঁট মাপের হার্ডকভারে খুদে হরফে ছাপা হয়েছিল। সে-জিনিস পড়া ছিল রীতিমতো কষ্টদায়ক। তার তুলনায় দু খণ্ডের এই সংকলনটির প্রথম খণ্ডটির ছাপা যেমন সুন্দর, পড়া তেমনই আরামদায়ক।
এবার দ্বিতীয় খণ্ডে মনোনিবেশ করি। ইতিমধ্যে কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির প্রেমিকেরা এই সংকলনটিকে ঝটপট জোগাড় করে পড়ে ফেলুন।

September 21, 2019
Featuring writings from some of the great names in bengali literature, this book will not disappoint a bengali sci-fi admirer.
Displaying 1 - 2 of 2 reviews