Jump to ratings and reviews
Rate this book

চুয়া চন্দন

Rate this book
ছোটগল্প

Unknown Binding

Loading...
Loading...

About the author

Sharadindu Bandyopadhyay

186 books466 followers
Sharadindu Bandyopadhyay (Bengali: শরদিন্দু বন্দোপাধ্যায়; 30 March 1899 – 22 September 1970) was a well-known literary figure of Bengal. He was also actively involved with Bengali cinema as well as Bollywood. His most famous creation is the fictional detective Byomkesh Bakshi.
He wrote different forms of prose: novels, short stories, plays and screenplays. However, his forte was short stories and novels. He wrote historical fiction like Kaler Mandira, GourMollar (initially named as Mouri Nodir Teere), Tumi Sandhyar Megh, Tungabhadrar Teere (all novels), Chuya-Chandan, Maru O Sangha (later made into a Hindi film named Trishangni) and stories of the unnatural with the recurring character Baroda. Besides, he wrote many songs and poems.

Awards: 'Rabindra Puraskar' in 1967 for the novel 'Tungabhadrar Tirey'. 'Sarat Smriti Purashkar' in 1967 by Calcutta University.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
51 (32%)
4 stars
75 (48%)
3 stars
27 (17%)
2 stars
3 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 23 of 23 reviews
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,908 followers
May 17, 2023
যে-সব লেখা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে একইসঙ্গে ঐতিহাসিক ও রোমান্টিক সাহিত্যে মোটামুটি ঐশ্বরিক লেভেলে নিয়ে গেছে, তাদের অন্যতম হল এটি।
রিভিউ-টিভিউ একান্তই নিষ্প্রয়োজন। গল্পটা পড়ুন। তারপর "কী পড়িলাম! জন্ম-জন্মান্তরেও ভুলিব না।" টাইপের অ্যাটি নিন।
Profile Image for Shaila Shaznin.
108 reviews11 followers
April 19, 2026
বেনের ছেলে চন্দন। নবদ্বীপে এসে সে দেখতে পায় নিমাই পণ্ডিতকে। আর জানতে পারে তার পাণ্ডিত্য,পরোপকারী ও উদারচিত্ত সম্পর্কে। সেই গ্রামেই তার দেখা হয় চুয়ার সাথে। প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে তাকে। জানতে পারে চুয়ার অন্ধকার অতীত এবং আশঙ্কাজনিত ভবিষ্যৎ সম্পর্কে। সিদ্ধান্ত নেয় চুয়াকে বাঁচাবার। আর তাকে সাহায্য করে নিমাই পণ্ডিত।
শরদিন্দুর ঐতিহাসিক গল্প, উপন্যাসের আমি বড় ভক্ত। শেষটায় মনে এক শান্ত গভীর ভালোলাগা কাজ করে। অন্য গল্পগুলোর তুলনায় এটা কিছুটা দুর্বল হলেও ভালো লাগার রেশ থেকেই যায়। সবমিলিয়ে সাড়ে তিন তারকা।
Profile Image for Tonushree Mohonto.
22 reviews3 followers
March 25, 2026
সেই কবে গল্পটা শুনেছিলাম মিরচি বাংলার কল্যাণে।ঠিক মনে নেই কেনো বইটা এতদিন রেটিং করা হয়ে ওঠেনি। গল্পের নায়িকা চুয়া আর ওই অঞ্চলে আসা এক বিদেশির প্রেম কাহিনী। তবে আমার যেটা সবচেয়ে আশ্চর্য আর ভালো লেগেছিল সেটা হলো নিমাই এর আর্বিভাবে।যে পরবর্তীতে শ্রীচৈতন্যদেব হয়ে উঠেছিলো।যার নামে সাহিত্যে একটা যুগ পর্যন্ত রয়েছে।আর্বিভাব থেকে তার আধ্যাত্মিক জীবনের একটা খণ্ড অংশ গল্পে তুলে ধরা হয়েছে, সব মিলিয়ে ঐতিহাসিক চরিত্রকে নিয়ে জার্নিটা দারুণ ছিল আমার কাছে।
Profile Image for Omar Faruk.
264 reviews17 followers
October 15, 2023
ঐতিহাসিক, রোমান্টিক, এডভেঞ্চার সবকিছু নিয়ে পারফেক্ট একটা গল্প।
Profile Image for Saumen.
258 reviews
February 10, 2024
শরদিন্দুর লেখা মৃৎপাত্রের মত। খুব সাধারণ লেখাও ভাষার গুণে অসাধারণ হয়ে ওঠে। না থাক কাহিনীর ঘনঘন বাঁকবদল। মনে হোক, এমন সহস্র গল্প কতই শুনেছি! তবুও আবার পড়ব, তবুও আবার শুনব।

ইতিহাস তার মাটির সর্বস্ব তুলে দিয়েছিল তাঁর হাতে। আর তিনি দক্ষ কুমোরের মত সেখান থেকে গড়েছেন পুতুল। কালের পুতুল। যা একান্তই বাঙালীর আবহমান কালের গল্প। এক নবযৌবনার প্রেমের গল্প। ঠিক যেন মধ্যযুগের কাদামাটির পথে কোন বেনে তার চকিত চাহনি চেয়ে বসে আছে। গভীর রাতে দুটো হৃদয় অজানা শংকাকে সঙ্গী করে ভাসাচ্ছে নাও।

ইতিহাস যদি নিরাসক্ত সন্ন্যাসী হয়, শরদিন্দু তার রেনেঁসা। আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিল্পী।
Profile Image for Sayani.
36 reviews
April 8, 2025
Chua Chondon by Sharadindu Bondyopadhyay Chua Chondon is a love story at its core, but with layers of social observation and subtle satire. Set against a modest Bengali backdrop, the story follows the journey of a young man and his somewhat quirky encounters with love, tradition, and the complexities of human nature. There's no dramatic twist or mystery to solve—just everyday moments, made profound through the author's masterful prose and character work. I have to mention Nimai Pandit , who plays a big role in the accomplishment of their union. Overall a good book with cute, lovely romance and simplicity. Rating: 4.5 stars
Profile Image for Jesan.
144 reviews5 followers
March 20, 2022
Story was good,artwork normal.3.5 rating
Profile Image for নাঈম ইসলাম.
115 reviews5 followers
September 7, 2022
শরদিন্দু বাবুর এই একটা গুণ,
সাধারণত গল্প ও তার হাতের ছোঁয়ায় অসাধারণ হয়ে ওঠে,
যারা অল্প পৃষ্ঠায় ভালো প্রেমের গল্প খোঁজেন তারা অবশ্যই পড়িবেন,

হতাশ হবেন না,
Profile Image for Jiya...
59 reviews2 followers
September 2, 2025
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত রোমান্টিক গল্প/উপন্যাস গুলোর তুলনা হয় না...💛
Profile Image for Tanoy Bhowal.
65 reviews4 followers
March 28, 2022
চুয়া ল চন্দন, কী প্রানবন্ত রামলীলা! অসাধারণ গল্প ❤️
Profile Image for Shreyashree.
252 reviews6 followers
May 6, 2021
The story was first published in 1934 in the sixth edition of 'Sharadindu Omnibus'. Sharadindu Bandyopadhyay, a thriller/ horror story writer embarks on a journey to write a story of adventure when his teacher Kaliprasanna Bandyopadhyay indpires him the medieval history of Bengal. The story revolves around two protagonists: Chandan Das, a young merchant who happens to meet the other protagonist Chuya, a spinster daughter of a late merchant at Nabadwip. Her grandmother, Thaan di reveals that Chuya has been forced against marriage by the zamindar nephew of the village who wants to use him for his tantric rituals. Nimai pandit (Chaitanyadeb) eventually becomes the daring hero of the story by helping Chandan escape with Chuya and later get married.
Profile Image for Indra.
9 reviews
October 8, 2020
The story line on the book was good. Definitely as because its a graphic novel the actual lingual taste of Saradindu you may not be able to get.Overall the story presentation was good.
From artwork perspective I was abit disappointed.I think on that front it could have been much better.
Still looking at the cost the books is still affordable and can be bought in to read.
Profile Image for Mrinal Banik.
1 review
May 15, 2019
Fantastic....
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Madhurima Nayek.
361 reviews136 followers
September 13, 2020
সানডে সাসপেন্স এ শুনেছিলাম, ভালো লেগেছে।
Profile Image for Amjad Hossain.
197 reviews1 follower
July 4, 2021
বাজিকর যত কৌশলী হোক,নিজের স্কন্ধে আরোহণ করতে অক্ষম, মানুষ তেমনি নিজেকে অস্বীকার করতে পারেনা।
Profile Image for Tawheeda Rufah Nilima.
294 reviews62 followers
April 12, 2022
নিমাই পন্ডিত এর চরিত্রটা ভীষণ ভালো লেগেছে। ভীষণ। পুরো গল্পটাই খুব সুন্দর। কখন যে শেষ হয়ে গেলো টের ই পেলাম না। চুয়া ও চন্দন ভালো থাকুক। সবসময় দুজন দুজনার পাশে থাকুক চুয়াচন্দন হয়ে।❤️
Profile Image for Nur Mohammad Khan.
46 reviews6 followers
July 21, 2022
লেখনীর এমনই ক্ষমতা যে চরিত্রগুলো বইয়ের পাতা জুড়ে ছুটে বেড়াচ্ছে। চাইলেই যেন তাদের ধরতে পারবো।
2 reviews
April 27, 2024
চুয়া-চন্দনের মতো গল্প আর 'তুমি সন্ধ্যার মেঘ' ও 'গৌড়মল্লার' এর মতো উপন্যাস আর পাইনি ।
Profile Image for Saimun Siddiq.
201 reviews4 followers
June 5, 2025
চমৎকার একটি গল্প। এক বসাতে পড়া শেষ। শেষ তবু রেশ রয়ে যায় এরকম কাহিনী।
Profile Image for Gain Manik.
400 reviews4 followers
January 5, 2026
কলেবরে ছোট, তবুও কাহিনীটি অনেক বড় মনে হয় সম্ভবত ঐতিহাসিক চরিত্র নিমাই পন্ডিত পুরোহিতরূপে আছে তাই
Profile Image for Ummea Salma.
126 reviews127 followers
July 8, 2020
চুয়াচন্দন প্রসঙ্গে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন "মঙ্গিরে স্কুলের টিচার কালিপ্রশন্ন বন্দ্যোপাধ্যায় মধ্যযুগের বাংলার ইতিহাস সম্পর্কে একটি বই পড়তে দেন। সেটি পড়ে শ্রীচৈতন্য এর গোড়ার জীবন নিয়ে একটি গল্প লেখার ইচ্ছে হয়। চুয়াচন্দন ৬ বার লেখা। লেখা শেষে খুব তৃপ্তি হয়েছিলো।"
আসলে ঠিক তৃপ্তি নয়, আমরা আপামর সাহিত্যপ্রেমী তার লেখায় বারবার মুগ্ধ হয়ে হারিয়ে যায় সেই সব মুহূর্তে যা তিনি অনায়াস দক্ষতায় তৈরী করতেন তার লেখনীর মাধ্যমে।
Displaying 1 - 23 of 23 reviews