What do you think?

কথা যত
‘কথা যত’ বইতে অন্তর্ভুক্ত সংলাপ সমূহের বিষয় সাহিত্য, শিল্পকলা ও চলচ্চিত্র। এখানে রয়েছে আবদুল মান্নান সৈয়দ, হাসনাত আবদুল হাই, হুমায়ুন ফরীদি, নিসার হোসেন, শাহাদুজ্জামান ও নূরুল আলম আতিকের সাক্ষাৎকার ।
Unknown Binding
Published January 1, 2019
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
March 15, 2023
রেটিং - ৪.৫
ইন্টারভিউ নিয়ে স্কুল জীবন থেকেই কেন জানি অনেক আগ্রহ ছিল। একটা সময় প্রচুর ইন্টারভিউ দেখতাম। বেশিরভাগ এ ডিরেক্টর এবং লেখকদের নিয়ে।
একটা সময় খেয়াল করলাম, বাংলাদেশ এবং কলকাতার মেইনস্ট্রিম ইন্টারভিউগুলো প্রায়ই এক ধাঁচের হয়। এখানে বিখ্যাত ব্যক্তিদের জীবনের মজার কোন ঘটনা বা তারা কত মহান বা তাদের প্রিয় জিনিস কি এইগুলা নিয়েই কথা হয়। তাদের কাজের পিছনের ফিলোসফি, তাদের সীমাবদ্ধতা, তাদের অন্তর্দ্বন্দ্ব এইসব নিয়ে কোন কথায় হত না। এতে আমার ধারণা হত তারা সবাই পারফেক্ট মানুষ। তাদের কোন দুর্বলতা, ব্যর্থতা নেই। ব্যর্থতাগুলো ও গ্লোরিফাই করে বলা হত। এবং তারা সেটাই বলতো দর্শক যা শুনতে চাই। বর্তমানে ইউটিউবের জন্য অবশ্য এখন কিছু ভালো ইন্টারভিউ এবং পডকাস্ট পাওয়া যায় বাংলাতে।
এই বইমেলায় শিবু কুমার শীল এর "কথা যত" বইটি উপহার হিসেবে পেয়েছিলাম। বইটিতে সাহিত্য, শিল্প এবং সিনেমার মানুষদের ৬টি ইন্টারভিউ আছে। প্রত্যেকটা ইন্টারভিউ অসাধারণ। তাদের কাজের মোটিভেশন, ফিলোসফি এবং তাদের শৈশব থেকে বেড়ে উঠার ক্ষেত্রে কি কি ভূমিকা ছিল এইসব উঠে এসেছে। খুবই স্বতঃস্ফূর্তভাবে নানা বিষয়ে কথা বলেছেন তারা। নিজের জীবনবোধ, শিল্প, সমাজ, ধর্ম নিয়ে চিন্তাভাবনা অকপটভাবে ভাবে ব্যাখ্যা করেছেন। এবং ঘুরে ফিরে অনেক বিখ্যাত মানুষদের কথা উঠে এসেছে। বিশেষ করে নভেরাকে নিয়ে অনেককিছু জানতে পারলাম। তার বিষয়ে তেমন কোন তথ্য ইন্টারনেটও কোথাও ভালোভাবে পাই নাই।
বইয়ের প্রোডাক্টশন নিয়ে কিছু কথা বলতেই হবে। আমার কাছে এইটাই সবচেয়ে ভালো বাংলা বই প্রোডাক্টশনের দিক দিয়ে। রয়্যাল সাইজের বই, দৃষ্টিনন্দন প্রচ্ছদ এবং চমৎকার পৃষ্ঠা। পড়ে খুবই আরাম পেয়েছে। কিন্তু কন্টেন্ট এবং প্রোডাক্টশন দুর্দান্ত হলেও ১৭৫ পেইজের বইয়ের মূল্য ৭০০ টাকা রাখা অনেক বেশি মনে হয়েছে। বইটা সম্ভবত কালেক্টর এডিশন হিসেবেই বের করা হয়েছে।

Read
April 14, 2023হুমায়ূন ফরিদীরটাই শুধু পড়ব। যতটুকু পড়েছি ভালো লেগেছে। খুব ভালো আর সুন্দর কথা বলতেন উনি।বইয়ের মলাটটা খুব সুন্দর, ফন্টও ভালো।
Displaying 1 - 2 of 2 reviews