বইঃ পুরন্দর ভাটের কবিতা
লেখকঃ নবারুণ ভট্টাচার্য
প্রকাশনীঃ ভাষাবন্ধন
প্রচ্ছদঃ ভাষাবন্ধন
পৃষ্ঠাঃ ১১২
মূল্যঃ ১২০ রুপি
উৎসর্গ
সব খচ্চর ও হারামিদের
যেরকম কোঁকড়া কোঁকড়া ঝাঁট
যেরকম সেলুন ও দর্জির ছাঁট
সেরকমই আমি ও আমার কাব্য
কহে কবি পুরন্দর ভাট
কবি নবারুণ ভট্টাচার্য এর বাইশটা নতুন কবিতা, কিছু পূর্বের কবিতা মিলিয়েই এই "পুরন্দর ভাটের কবিতা"।
বরাবরের মতই সমাজ ওসমাজের কিছু মানুষের দিকে ইঙ্গিত পূর্ণ কটাক্ষ ফুটে উঠেছে। প্রতিটা কবিতাতেই তীব্র হয়ে উঠেছে মনোভাব।
♦ কেহই বোঝেনি মোরে
কেহই বাঁধেনি ডোরে
কেহই দেয়নি গলে মালা,
সকলেই লাথায়েছে
বঁড়শিতে গাঁথায়েছে
বলিয়াছে, মর তুই শালা
♦ ঠিকে লেখা লিখে চালাই পেট
বহুৎ দাদাকে দিয়েছি ভেট
জেনেশুনে সব শালা গবেট
চুলোয় যাক
♦আজ ওই শিশু
করিতেছে হিসু
কালই ক্যালাবে দন্ত
♦ বোকা ছেলে পুচু পুচু
কোকাকোলা খায়
বোকাচোদা বাপ তার
পয়সা জোগায়।
কবিতা দিয়ে এভাবে সমাজের চিত্র ও মানুষের চরিত্র ফুটিয়ে তোলা যায় তা কবি নবারুণ ভট্টাচার্য দেখালেন। বহু ভাষা শুনতে অশ্লীল তবে তার প্রয়োগ টা যথাযথ করেছেন। স্থান কাল পাত্র বিচারে ভাষা সবই উপযুক্ত ছিলো কিন্তু শুনতে কানে বড় লাগে।
এটা কেবল এই কবির পক্ষেই সম্ভব।
নোটবুক আকারের এই ছোট বইটা বড়ই ওজনদার।