Jump to ratings and reviews
Rate this book

কারাগারে কেমন ছিলাম ২০০৭-২০০৮

Rate this book
sorry

391 pages, Hardcover

Published September 1, 2014

Loading...
Loading...

About the author

Moudud Ahmed

15 books4 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (40%)
4 stars
0 (0%)
3 stars
1 (20%)
2 stars
2 (40%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Shadin Pranto.
1,506 reviews584 followers
September 29, 2019
বিগত ওয়ান-এলিভেনের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে লেখালেখি শুরু হয়েছে। রাজনৈতিক ইতিহাস গবেষক মহিউদ্দিন আহমদ ইতিমধ্যে নাদুসনুদুস একটি বই লিখেছেন। বেরিয়েছে প্রথমা থেকে। মজার ব্যাপার হলো, ব্যারিস্টার মওদুদের কারাগারের দিনলিপিতে প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমানকে এক-এগারোর অন্যতম কুশীলব হিসেবে চিত্রিত করা হয়েছে, যে সুশীল সমাজের প্রতিনিধি হয়েও বেসামরিক সরকারের ছ্দ্মাবরণে সামরিক সরকারকে নিত্যদিন সমর্থন যুগিয়েছে।

কেন হলো ওয়ান-ইলেভেন? দায় কতটা কাদের ছিল তা নিয়ে ব্যারিস্টার মওদুদের মত একপেশে হবে এটা স্বাভাবিক। কিন্তু বিএনপির নেতা হলেও জেলের সেলে বসে লেখা দিনলিপিতে দলকে নিয়ে আত্মসমালোচনা করেছেন মওদুদ। সংবাদমাধ্যমগুলোর তথ্য ক্রসচেক না করেই ছেপে দেওয়া, মাইনাস টু ফর্মুলার আদ্যেপান্ত, ডক্টর কামাল, মতিউর রহমান, উপদেষ্টা বনাম সেনাপ্রধানের ক্ষমতার দ্বৈরথ, ট্রুথ কমিশনের কীর্তিকলাপ এবং ডিজিএফআইের কর্মকাণ্ড সবই পাবেন বইটিতে। দুর্নীতি খোঁজার নাম করে গরুপেটা করা এবং বিএনপি কেন ২০০৮ সালের নির্বাচনে গো হারা হেরেছিল তার ভেতরকার কিছু কথা ইঙ্গিতের মাধ্যমে বলতে চেয়েছেন মওদুদ আহমদ।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাম্প্রতিককালের অন্যতম স্মরণীয় ঘটনা এক-এগারো। যারা ওয়ান-ইলেভেন নিয়ে আগ্রহী, তাদের জন্য অবশ্য পাঠ্য।

লেখক মওদুদ আর রাজনীতিবিদ মওদুদে ফারাকটা আবারও বুঝলাম এই দিনলিপি পড়তে গিয়ে।
Displaying 1 - 2 of 2 reviews