Jump to ratings and reviews

তুমি এলে সূর্যোদয় হয়

71 pages, Unknown Binding

Loading...
Loading...

About the author

Purnendu Pattrea

76 books26 followers
Purnendu Patri (sometimes Anglicised as Purnendu Pattrea) was an Indian poet, writer, editor, artist, illustrator, and film director. He was best known for his poems and stories, particularly for his poetry collection Kathopokathan in Bengali, and for his experimentation with book cover design. He also was a researcher of the history of Kolkata.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (11%)
4 stars
6 (66%)
3 stars
2 (22%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Samiha Kamal.
121 reviews136 followers
June 26, 2021
তুমি এলে *সূর্যোদয় হয়....

"ভীষণ ভ্রমের মতো কোনো স্বপ্ন দেখেছো কোথাও?
তার ছায়াতলে নাকি রয়ে গেছে মানুষের সুখের ওষুধ?

মানুষকে এই কথা বলা মাত্র সমস্ত মানুষ
টেরি কেটে ছুটে যায় যে যার নিজের গর্তে
নির্দিষ্ট শ্মশানে।
শোকাভিভূতের ন্যায় বেলা বয়ে যায়।"
Profile Image for Zihad Saem.
127 reviews9 followers
July 23, 2025
"তুমি এলে সূর্যোদয় হয়।
পাখি জাগে সমুদ্রের ঘাটে
গন্ধের বাসরঘর জেগে ওঠে উদাসীন ঘাসের প্রান্তরে
হাড়ের শুস্কতা, ভাঙা হাটে।

তুমি এলে চাঁদ ওঠে চোখে
সুস্বাদু ফলের মতো পেকে পরিপূর্ণ হয়
ইচ্ছা, প্রলোভন,
ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে দূর
ভ্রমণের বন।

তুমি এলে মেঘ বৃষ্টি সবই মূল্যবান।
আমাদের কাঠের চেয়ার
যেদিকে শহর নেই, শ্রাবণের মেঘমল্লার
মাতাল নৌকার মতো ভেসে যায় ভবিষ্যৎহীন।
পৃথিবী পুরোনো হয়
পৃথিবীর ছাইগাদা, ছন্নছাড়া দৃশ্যের বিভূঁয়ে
শতাব্দীর শোক-তাপ জ্বর-জ্বালা ছুঁয়ে
রয়ে যাই আমরা নবীন।"
Profile Image for Shishir.
254 reviews57 followers
August 5, 2026
পাওয়া না-পাওয়ার কানামাছি

রঙীন রুমালে চোখ দুটো বাঁধা নিজের সঙ্গে নিজের অষ্টপ্রহর- কানামাছি খেলা ভারী চমৎকার ধাঁধা।

যাকে ছোঁবার তাকে না ছুঁয়ে

আকাশ ধরতে হাত বাড়িয়ে আমি ধুলো মাটির ভূয়ে। হাত বাড়ালে হাতে জলের বদলে শামুক অথচ ভেতরটা পরাগসুদ্ধ ফুলের জন্যে আপাদমস্তক কামুক।

সিদুর রঙের কিছু দেখলেই মন উসখুস, ইচ্ছেয় আগুন বিশ্বাসের বাকলে সত্যিই এল ফাল্গুন?

কাছে যাই, কাছে গেলেই সব অদলবদল, যথেচ্ছাচার কান্ড রক্তপাতের শব্দে শিউরে ওঠে গাছপালা নদীনালাময় দেশ চেনা ব্রহ্মণ্ড।

তবু তো ছুতে হবে কিছু, কাউকে-না কাউকে পুকুরপাড়ের নিমগাছ কি সাগরপারের ঝাউকে। পা নিয়েই সমস্যা, কোথায় রাখি, হয় পাঁক নয় অনিশ্চিতের বালি ভিক্ষের ঝুলিটা তবু যা হোক ভরছে নানারকম ভালো এবং মন্দে সমৃদ্ধ কাঙালী।

মনে হচ্ছে কোথাও নেই অথচ আমার চেয়ার টেবিলে আমি ঠিকই আছি রঙীন রুমালে চোখ দুটো বাঁধা নিজের সঙ্গে পাওয়া না-পাওয়ার কানামাছি।
Profile Image for Aiman .
93 reviews
July 13, 2026
"যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।
প্রতীক্ষাতে প্রতীক্ষাতে
সূর্য ডোবে রক্তপাতে
সব নিভিয়ে একলা আকাশ নিজের শূণ্য বিছানাতে।
একান্তে যার হাসির কথা হাসেনি।
যে টেলিফোন আসার কথা আসেনি।"

লেখকের লেখা আরো পড়া হয়েছিলো আগে, তার লেখা কবিতা সুন্দর, পড়ে ভালো লাগে।
Displaying 1 - 4 of 4 reviews