Jump to ratings and reviews
Rate this book

সালাত, দু'আ ও যিকর

Rate this book
A useful book on salah, du'aa and zikr by Dr. Khandaker Abdullah Jahangir (Rahimahullah).

Contents:

সম্পাদকের কৈফিয়ত ৫
ভূমিকা ৮
১. ১. সালাতের সংক্ষিপ্ত বিধান ও নিয়ম ১০
১. ১. ১. সালাতের গুরুত্ব ১১
১. ১. ২. আল্লাহর যিকরের জন্য সালাত ১৩
১. ১. ৩. সালাতের সংক্ষিপ্ত পদ্ধতি ১৬
১. ১. ৪. কয়েকটি ফিকহী মতভেদ ও বিদ'আত ঝগড়া ২৫
১. ২. সালাতই শ্রেষ্ঠ যি, মুনাজাত ও দু'আ ২৮
১. ৩. সালাতের পূর্বে ও সালাতের জন্য ৩৫
১. ৩. ১. ইস্তিঞ্জার যিকর ৩৫
১. ৩. ২. ওযূ ও গোসলের যিকর ৩৭
১. ৩. ৩. আযান ও ইকামত ৪৩
১. ৪. সালাতের যিকর ৫৩
১. ৪. ১. সানা ও তিলাওয়াতকালীন যিকর ৫৩
১. ৪. ২. রুকুর যিকর ৬০
১. ৪. ৩. সাজদার যিকর ৬৯
১. ৪. ৪. তাশাহ্হুদ ও বৈঠকের যিকর ৭৩
১. ৫. ফরয ও নফল সালাত ৮২
১. ৫. ১. সুন্নাত-নফল সালাত বাড়িতে আদায় ৮৬
১. ৫. ২. সুন্নাত সালাত ও সন্নাত পদ্ধতি ১০০
১. ৫. ৩. ফরয সালাত জামাআতে আদায় ১০৬
১. ৫. ৪. বাড়ি-মসজিদ গমনাগমনের যিকর ১১৩
১. ৫. ৫. জামা'আতে সালাতের কতিপয় অবহেলিত সুন্নাত ১১৩
১. ৬. সালাতুল বিতর ১১৫
১. ৬. ১. সালাতুল বিতর এর রাকআত ও পদ্ধতি ১১৫
১. ৬. ২. সালাতুল বিতর এর কুনুত ১২৩
১. ৬. ৩. কুনুতের জন্য হস্তদ্বয় উত্তোলন ১৩৩
১. ৬. ৪. মনে মনে বা সশব্দে কুনুত পাঠ ও আমীন বলা ১৩৫
১. ৬. ৫. বিতর ও রাতের সালাতে জোরে বা আস্তে কিরাআত ১৩৮
১. ৬. ৬. কুনুতে নাযিলা বা বিপদাপদের কুনুত ১৩৯
১. ৭. অতিরিক্ত কিছু নফল সালাত ১৪০
১. ৭. ১. সালাতুল ইস্তিখারা ১৪০
১. ৭. ২. সালাতুত তাওবা ১৪২
১. ৭. ৩. সালাতুত তাসবীহ ১৪৩
১. ৮. সালাতুল জানাযা ১৪৫
১. ৮. ১. সালাতুল জানাযার গুরুত্ব ও পদ্ধতি ১৪৫
১. ৮. ২. সালাতুল জানাযার পরে দু’আ সুন্নাত বিরোধী ১৫৪
১. ৮. ৩. জানাযা বহনের সময় সশব্দে যি মাকরুহ ১৫৮
১.৯. সিয়াম ও কিয়াম:সালাতুত তারাবীহ ও তাহাজ্জুদ ১৫৯
গ্রন্থপঞ্জি ১৭১

176 pages, Hardcover

Published January 1, 2018

Loading...
Loading...

About the author

Khandaker Abdullah Jahangir

39 books81 followers
ড. আবদুল্লাহ জাহাঙ্গীর ছিলেন একাধারে ইসলামী চিন্তাবিদ, টিভি আলোচক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক আলেম, গবেষক ও লেখক ।

তিনি পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন ও এনটিভিসহ বিভিন্ন টিভিতে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন। ফরেন টেলিভিশন চ্যানেল আইটিভি ইউএস-এর উপদেষ্টা ছিরেন তিনি । এছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনার, মসজিদের খুতবায় ও টিভি আলোচনায় খ্রিস্টান মিশনারিদের দ্বারা প্রতারিত হয়ে দেশের সহজ-সরল মুসলমানদের ধর্মান্তরিত হওয়ার বিষয়গুলো আলোচনা করে জনসচেতনতা তৈরি করে আসছিলেন।

এই বরেণ্য ব্যক্তিত্বের জন্ম হয় ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি ঝিনাইদহের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে। তার পিতা খোন্দকার আনওয়ারুজ্জামান ও মা বেগম লুৎফুন্নাহার।

তিনি ১৯৭৩ সালে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন । এরপর একই প্রতিষ্ঠান থেকে ১৯৭৫ সালে আলিম এবং ১৯৭৭ সালে ফাজিল ও ১৯৭৯ সালে হাদিস বিভাগ থেকে কামিল পাস করার উচ্চতর শিক্ষার জন্যে সৌদি আরব গমন করেন। রিয়াদে অবস্থিত ইমাম মুহাম্মাদ বিন সাঊদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৬ সালে অনার্স, ১৯৯২ সালে মাস্টার্স ও ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। লেখাপড়ার পাশাপাশি ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি উত্তর রিয়াদ ইসলামি সেন্টারে দাঈ ও অনুবাদক হিসেবে কর্মরত ছিলেন।

রিয়াদে অধ্যয়নকালে তিনি বর্তমান সৌদি বাদশাহ ও তৎকালীন রিয়াদের গভর্নর সালমানের হাত থেকে পর পর দু’বার সেরা ছাত্রের পুরস্কার গ্রহণ করেন। সৌদিতে তিনি শায়খ বিন বাজ বিন উসায়মিন, আল জিবরিন ও আল ফাউজান সহ বিশ্ববরেণ্য স্কলারদের সান্নিধ্যে থেকে ইসলাম প্রচারে বিশেষ দীক্ষা গ্রহণ করেন।

রিয়াদে অধ্যয়নকালে তিনি উত্তর রিয়াদ ইসলামি সেন্টারে দাঈ ও অনুবাদক হিসেবে প্রায় তিন বছর কর্মরত ছিলেন।

লেখাপড়া শেষ করে ১৯৯৮ সালে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামি স্টাডিজ বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন।

১৯৯৯ সালে তিনি ইন্দোনেশিয়া থেকে ইসলামি উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০০৯ সালে তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে প্রফেসর পদে উন্নীত হন।

ঝিনাইদহ শহরের গোবিন্দপুরে আল ফারুক একাডেমি ও আস সুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন বরেণ্য এই ইসলামী ব্যক্তিত্ব। সেখানে ছেলেমেয়েদের হেফজখানা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা ও মহাসচিব হিসেবে কাজ করেছেন শিক্ষা ও ঝিনাইদহের চ্যারিটি ফাউন্ডেশনে, প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের।

এছাড়াও তিনি ঢাকার ঐতিহ্যবাহী দারুস সালাম মাদ্রাসায় খণ্ডকালীন শায়খুল হাদিস হিসেবে সহীহ বুখারীর ক্লাস নিতেন। তিনি ওয়াজ মাহফিলের অত্যন্ত জনপ্রিয় একজন আলোচক ছিলেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সফর করে তিনি মানুষকে শোনাতেন শাশ্বত ইসলামের বিশুদ্ধ বাণী।

বাংলা ইংরেজি ও আরবি ভাষায় সমাজ সংস্কার, গবেষণা ও শিক্ষামূলক প্রায় পঞ্চাশের অধিক গ্রন্থের রচয়িতা তিনি। তার উল্লেখযোগ্য কয়েকটি হলো- এহয়াউস সুনান, তরিকে বেলায়েত, হাদিসের নামে জালিয়াতি, ইসলামের নামে জঙ্গীবাদ ইত্যাদি।

ফুরফুরা শরীফের পীর আবদুল কাহহার সিদ্দীকির মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
17 (62%)
4 stars
5 (18%)
3 stars
2 (7%)
2 stars
1 (3%)
1 star
2 (7%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Belal Khan.
40 reviews
March 21, 2026
সালাত, দুআ ও যিকর বইটি একজন মুসলিমের দৈনন্দিন ইবাদতকে সঠিকভাবে বোঝা ও আমল করার জন্য একটি চমৎকার গাইড। লেখক কুরআন ও সহিহ হাদিসের আলোকে সালাত, দুআ ও যিকরের গুরুত্ব, পদ্ধতি এবং ফজিলত সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন।
বইটির সবচেয়ে বড় শক্তি হলো এর প্রামাণ্যতা ও সরল উপস্থাপন, যা পাঠককে শুধু জানাতেই নয়, বরং আমলে উৎসাহিত করে। দৈনন্দিন জীবনকে আরও সুশৃঙ্খল ও বরকতময় করতে এটি অত্যন্ত সহায়ক।
Profile Image for Ahmed Abrar.
750 reviews12 followers
December 11, 2019
বাহুল্যবর্জিত একটি প্রামাণ্য বই। তবে বইটির পরিবেশনা আকর্ষণ করতে পারে নি।
Profile Image for Samia Rashid.
338 reviews18 followers
March 21, 2025
বইটা খুবই ভাল। নামাযের অনেক বিষয় সম্পর্কে জানতে পারলাম। এছাড়াও অনেক দোয়া ও অন্যান্য অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি।
Displaying 1 - 5 of 5 reviews