Jump to ratings and reviews
Rate this book

হাতকাটা তান্ত্রিক

Rate this book
হাতকাটা তান্ত্রিকের কথা মনে আছে তা? তার নিতল সাদা চোখে ঠিক কী ছিল? শিকারের নেশা, নাকি অন্য কিছু? নিশি মিয়ার সেই পিপাসার্ত আংটিটার আদৌ কি কোন অস্তিত্ব আছে? এসবের সঙ্গে জটা পাগল ও জিনের বাদশারই বা কী সম্পর্ক? কেনই বা ছায়াশরীর নিয়ে হরর ক্লাবে আগমন ঘটেছিল পঞ্চবক্র তান্ত্রিকের? আর কেনই বা ঘটেছিল বজ্রযোগীর প্রত্যাবর্তন?
ওরা এই আছে তো এই নেই; তাই না?এ জাতীয় সমস্ত প্রশ্নের জবাব নিয়েই আপনাদের দরবারে হাজির হলো-“হাতকাটা তান্ত্রিক।

279 pages, Paperback

Published January 1, 2019

Loading...
Loading...

About the author

Toufir Hasan Ur Rakib

78 books33 followers
তৌফির হাসান উর রাকিব (Toufir Hasan Ur Rakib) একজন কথাসাহিত্যিক, কবি এবং অনুবাদক। জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। পেশায় একজন চিকিৎসক।

রহস্যপত্রিকার তুমুল জনপ্রিয় লেখক হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে সাহিত্য অঙ্গনে শুরু হয় তার দৃপ্ত পথচলা। সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে তার অতিপ্রাকৃত ঘরানার বইগুলো।

সেবা প্রকাশনীতে ২০১৪ সালের ডিসেম্বরে প্রথম প্রকাশিত হয় তার ‘ঈশ্বরী’ বইটি। এর পরে মোঃ ফুয়াদ আল ফিদাহ এর সাথে যৌথ ভাবে লিখেন আগাথা ক্রিস্টির ‘সিরিয়াল কিলার’ এবং যৌথ ভাবে আরো দুইটি আগাথা ক্রিস্টির বই ‘পোয়েটিক জাস্টিস’ (২০১৭) ও ‘গেম ওভার’ (২০১৯) প্রকাশিত হয় তার। তিনি অনুবাদ করেন বিক্ষাত লেখক হেনরি রাইডার হ্যাগার্ড এর ‘ডক্টর থার্ন’। তার সম্পাদনায় বের হয় বেশ কিছু বই, যার সাথে আছে স্যার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টির ‘শার্লক হোমস ভার্সাস এরকুল পোয়ার’, কান্তজীউয়ের পিশাচ, দেবী, নিশিডাকিনী, শাঁখিনী, হাতকাটা তান্ত্রিক। কিছু অতিপ্রাকৃত ও হরর গল্পগুচ্ছ নিয়ে বর করেন ‘অপদেবী ’, ‘ট্যাবু’ সহ সব মিলিয়ে ৬টি বই। এছাড়া তৌফির হাসান উর রাকিব ও মারুফ হোসেন যৌথ ভাবে লিখেন এরিক মারিয়া রেমার্ক এর দুটি বই ‘স্পার্ক অভ লাইফ’ ও ‘হেভেন হ্যায নো ফেভারিট’। ওয়েস্টার্ন সিরিজের ২৯০তম বই ‘ডুয়েল’ এর লেখকও তিনি।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (11%)
4 stars
3 (17%)
3 stars
8 (47%)
2 stars
2 (11%)
1 star
2 (11%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Mueed Mahtab.
431 reviews
Did Not Finish
October 22, 2026
মাঝে দিয়ে ২০-২৫ পেজ নাই দেখে রেখে দিসিলাম, পরে ভাবলাম আচ্ছা শেষের দুই-একটা গল্প পড়ি।
বালডা আবার পড়তে গিয়া দেখি শেষেরদিকে আবার ২০-২৫ পৃষ্ঠা নাই। বালামার।🤡
Profile Image for Isbat Bin Hossain.
185 reviews5 followers
March 21, 2025
অনেকদিন পর সেবা প্রকাশনীর বই পড়া হলো‌। সেবার হরর সংকলন গুলো আগে পড়া হয়নি, এটাই প্রথম।

বেশিরভাগ গল্পই খুব একটা আহামরি ভালো লাগেনি, তবে 'পিপাসার্ত', 'হরর ক্লাব', 'বজ্রযোগীর প্রত্যাবর্তন' এই তিনটি গল্প ইন্টারেস্টিং ছিল। পিওর হরর গল্প হিসেবে পিপাসার্ত ভালো লেগেছে। হরর ও কমেডির ভালো ব্লেন্ড খুব একটা পাওয়া যায় না, 'হরর ক্লাব' গল্পটি খুব সুন্দরভাবে এদুটির সংমিশ্রণ করেছে। 'বজ্রযোগীর প্রত্যাবর্তনকে' হরর না বলে ঐতিহাসিক ফিকশন বলাই ঠিক হবে। গল্পের চেয়ে মনে হয়েছে যেন ইন্টারেস্টিং কোনো হারানো ইতিহাস পড়ছি।
Profile Image for Wazedur Rahman Wazed.
Author 2 books25 followers
November 7, 2020
পিপাসার্ত – তানজীম রহমান
এখলাস মুয়াজ্জিন বসে আছে শহরের নামকরা শিল্পপরির ঘরে। এখলাসকে ডেকে আনা হয়েছে একটা বিশেষ কাজে। বাড়ির বর্তমান কর্তা জামিল সামাদ কিচ্ছুক্ষণ পর এসে ঘরে ঢুকে। নিজের অতীত কাহিনী শোনায় এখলাসকে, বাবার মৃত্যুর ঘটনা বলে, এমনকি বাবার আত্মার সাথে যোগাযোগ করার ঘটনাও এড়িয়ে যায় না সামাদ। কিন্তু কোন একটা কারণ বশত সেটা আর সম্ভব হয়নি আর ঘটনার সূত্রপাত সেখান থেকেই।

সামাদ বাসার প্রত্যেকটা কলের পানি থেকে ভেজা, স্যাঁতস্যাঁতে আর মৃতের একটা গন্ধ পায়। এই কারণেই এখলাস মুয়াজ্জিনকে ঢাকা। এখলাস মুয়াজ্জিন আগামীকাল সকালবেলা আসার কথা বলে বিদায় নেয়। রাতে নিজের ঘরে আচমকা ঘুম ভেঙ্গে গেলে এখলাস মুয়াজ্জিন সেই তীব্র গন্ধটা পায় আর নিজের খাটের উপর কাকে যেন দেখতে পায়। গল্প এগিয়ে চলে।

সাদা চোখ – সোহানা রহমান
গল্পকথক তার বড় ভাইয়ের সাথে মফস্বলের এক সরকারী বাংলোতে এসে উঠে। নতুন ভবন তৈরি করতে আরো একমাসের দরকার ততদিন এই বাংলোতেই থাকতে হবে সদ্য নিয়োগপ্রাপ্ত টিএনও অফিসার এবং তার বোনকে। তবে সমস্যা হচ্ছে, মূল শহর থেকে অনেক দূরে অবস্থিত এই বাংলোটা। আশেপাশে একদম নির্জন। শহরের বাইরের বিচ্ছিন্ন এক বাংলো। দুপুরে শুয়ে শুয়ে প্রকৃতি দেখতে দেখতে কখন চোখ লেগে গেছে গল্পকথকের তা টেরও পাইনি। ঘুম ভাঙে ভাইয়ের ফেরার আওয়াজে। চোখে মেলে তাকিয়ে দেখে ওটা ওর ভাইয়্যাই তবে চোখদুটো একদম সাদা। কোনো মণি সেখানে। গল্প এগিয়ে চলে।

বইটার নাম হাতকাটা তান্ত্রিক হলেও সবগুলো গল্পই তান্ত্রিকতা নির্ভর নয়। তবে হ্যাঁ, সবগুলো গল্পই ভয়ের। মুহাম্মদ আলমগীর তৈমূরের লেখা হাতকাটা তান্ত্রিক আর বজ্রযোগীর প্রত্যাবর্তন বেশ ভালো লেগেছে। আর তার কারণ হচ্ছে- বেশ তথ্যবহুল গল্প। গল্পের ভাজে ইতিহাস জানাটা আমার সবসময়ই ভালো লাগে।

এরপরে তানজীম রহমানের পিপাসার্ত, রাজীব চৌধুরীর নিশিমিয়া, রুমানা বৈশাখীর নিতল এবং সোহানা রহমানের সাদা চোখ। উল্লেখিত গল্পগুলো খানিকটা ভিন্ন ধারার বলেই হয়তো ভালো লেগেছে। বাদ বাকি গল্পের মধ্যে কিছু গল্প মোটামুটি ধরণের হলেও কেবল লেখার জন্যই লেখা হয়েছে বলে মনে হয়।

পূর্ণাঙ্গ আলোচনা - https://thewazed.wordpress.com/.../ha...
Profile Image for Amit.
793 reviews3 followers
December 16, 2024
অনেক দিন পরে আমি একটা ভালো হরর বই পড়লাম। সত্যি আমি ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট। সেবা প্রকাশনীর যে কয়টা হরর বই পড়েছি তার মধ্যে এটা অন্যতম সেরা বলতে হবে। দুই একটা গল্প বাদে বেশিরভাগ গল্পই ছিল বেশ জমাট এবং রোমাঞ্চকর। সবচেয়ে বেশি ভালো লেগেছে
# হাতকাটা তান্ত্রিক
# পিপাসার্ত
# সাদা চোখ
# অন্য কিছু
# নিশি মিয়া
# নিতল
# আগমন
# শিকার
# সেই আংটি
# বজ্রযোগীর প্রত্যাবর্তন।।
Displaying 1 - 4 of 4 reviews