বইটার নামটা একটু অন্যরকম লাগতে পারে, "How to sit!" বসে থাকতে কে না জানে! কিন্তু সত্য কথা এই যে, এই সোশ্যাল মিডিয়ার পনের সেকেন্ড রিলসের যুগে বসে থাকাটা একটা চ্যালেঞ্জ বটে।
কিছু বছর আগে কোটা ফ্যাক্টরি নামে একটা সিরিজ বেশ ভাইরাল ছিলো। সেখানে জিতু ভাইয়া পড়তে বসার প্রথম রুল কি বলেছিলো মনে আছে? যে প্রথমে আমাদের চেয়ার টেবিলে বসে থাকা প্র্যাকটিস করতে হবে। দিনে নয় ঘন্টা আগে চেয়ারে বসে থাকা দিয়ে শুরু করতে হবে, পড়ি না পড়ি, বসে থাকাটা যদি আয়ত্বে আনতে পারি, তাহলেই সবচে বড় সমস্যাটা সমাধান হয়ে যাবে।
আমাদের একজন স্যার ছিলেন, ইফতেখার স্যার। স্যারের ক্লাসগুলো ছিলো চমৎকার, পড়াতেন তো বটেই, মাঝে মাঝে কিছু জ্ঞানের কথা বলতেন। স্যার খুব সুন্দর করে কথা বলতেন। স্যারকে একদিন আমি বলেছিলাম, আমার ভাইভা ভালো হয় না। স্যার বলেছিলেন আমার মেডিটেশন করা দরকার। ইট হেল্পস। মেডিটেশন নিয়ে একটু ঘেটে দেখলাম, মেডিটেশনের ব্যাপারটাও ওই টাই, শান্ত হয়ে বসে থাকা। নিজের নিঃশ্বাস প্রশ্বাস খেয়াল করা- breathing in and breathing out. শুনতে সহজ মনে হলেও, পাঁচ মিনিটের টাইমার সেট করে বসে থাকতে বসলে সময় কেন জানি কাটে না। মন বিক্ষিপ্ত হয়ে যায়। সেই বিক্ষিপ্ত মন আবার টেনে এনে শ্বাস প্রশ্বাসে মন দেয়া বেশ কঠিন কাজ। সহজ নয়।
এই বইতে এমনই কিছু জিনিস আলোচনা করা হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের attention খুবই বিক্ষিপ্ত থাকে। মেডিটেশন ব্যাপারটা এটা না যে আমাদের শরীর মন কিংবা ব্রেথ কে কন্ট্রোল করতে শিখতে হবে, its just we have to be there for them. এতটুকুই।
একদিন খুব অবাক হয়ে দেখেছি, আমি কঠিন ভাবে আর কিছু অব্জার্ভ করতে পারি না। এই যে একই সমস্যা। সামনে কি আছে দেখতে পাই না। হাতে ফোন টা না থাকলে দশটা মিনিট বসে কাটানো অসম্ভব হয়ে পরে, যেখানে ফোনটা থাকলে তিন ঘন্টা রীলস দেখে পার করে দিচ্ছি। we just can't look deeply because we can't make the time to stop everything and see what is there.
বইতে একটা চাপ্টার আছে- Doing Less. আমরা শুধু সেইসব কাজ করি, যেগুলা আমরা মনে করি- আমাদের করা প্রয়োজন, টাকা পয়সা ইনকাম করতে চাই, জীবনে বড় কিছু করতে চাই, কাছের মানুষদের খেয়াল রাখতে চাই, আমাদের জীবন কিংবা এই পৃথিবী বেটার করতে চাই। মাঝে মাঝে কিছু কাজ আমরা করে ফেলি চিন্তা না করেই, শুধু অভ্যাস থেকে করি। এতো কিছু করতে থাকি, যে শেষে দেখা যায়, আসলে কিচ্ছু করা হয় নি। ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করছি, কিন্তু আমাদের রাগ, হিংসা, ফ্রাস্টেশন, জেলাসি- সব রয়ে গেছে আগের জায়গায়। লাভ কি হলো? The Quality of our presence is the most positive element that we can contribute to the world.
এই যে mindfully নিজের শ্বাস প্রশ্বাস খেয়াল করা, তখন you already have a insight. বেঁচে থাকাটা খেয়াল করা, কারণ বেঁচে থাকাটা আসলে পৃথিবীর সবচেয়ে বড় মিরাকেল, যেখানে breathing is a celebration of life.
আমাদের হ্যাবিট এনার্জি আমাদেরকে পুশ করতে থাকে, সুখ আসলে আমাদের আশেপাশে নেই। আমাদের সুখ পেতে হলে এই করতে হবে, সেই হতে হবে, এদিক-সেদিক যেতে হবে। দৌড়াতে হবে , যেমন আমাদের বাবা-মা- তাদের আগের জেনারেশন দৌঁড়েছে। তারপর সেটা পাস করেছে আমাদের কাছে-জেনারেশনাল ট্রমার মতন। এমন করতে করতে আমাদের কাছে বর্তমানটা খুব বোরিং লাগে। বসে থাকতে ভুলে গেছি দৌড়াতে দৌড়াতে।
লেখক একটা খুব মজার উদাহরণ দিয়েছিলেন। দাঁত ব্যাথার উদাহরণ। প্রকট দাঁত ব্যথার ফীলিং তো জানি, খুবই তীব্র। আচ্ছা যখন আমাদের দাঁত ব্যাথা থাকে না? বডিতে কোনো পেইন নেই। ক্ষুধার্ত না, তৃষ্ণার্ত না, অসুস্থ না। একটা নিউট্রাল ফীলিং, তাইনা? কিন্তু আমরা যখন ছোটো ছোটো জিনিস নিয়ে mindful হবো, তখন দেখবো যে এই কোনো ব্যথা বেদনা না থাকা এই neutral feeling টা আসলে feeling of peace of joy. লেখক বলছেন- পৃথিবীর সবাই যদি এই শান্ত হয়ে বসে থাকার টেকনিক জানতো, পৃথিবীতে অনেক শান্তি, হ্যাপিনেস, আনন্দ থাকতো।
ধ্যানের ব্যাপারটাও হয়তো বসে থাকারই ব্যাপার, চৌদ্দশ' বছর আগে দুনিয়ার সমস্ত হানাহানি মারামারি কাটাকাটি দেখে নবীজী মুহাম্মদ (সঃ) গিয়েছিলেন হেরাগুহায়, ধ্যানে বসতে। বুদ্ধ ধ্যানে বসলেন। সারাজীবন শান্তির কথা বলে গেলেন এরপর।
বইটা খুব ছোট্ট। ছোট ছোট চাপ্টার ভাগ করা। সহজ। পড়তে ভালো লাগবে। আমার ভালো লেগেছে।
এতোদিন পরে রিভিউ লিখলাম।কি ভীষন লম্বা হয়ে গেলো! :3
বই: How To Sit
লেখক: Thich Nhat Hanh