It's 3.5/5 actually
জানি লেখকের আগের বইয়ের পাঠ প্রতিক্রিয়া লেখার সময় বলেছিলাম "The Uncommon Man" বইটার পাঠ প্রতিক্রিয়া নিয়ে আসবো, কিন্তু বই পারার অলিতে গলিতে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ একটি রাস্তার বইয়ের দোকানে যখন এই ছোট চটি বইয়ের প্রচ্ছদটা দেখলাম, তখন তার আঁকা ও লেখাটি দেখে আমার মুখে এমনি হাসি ফুটে এলো। আমার মন বলে ফেলল, "বাবা সারণ্য - ওই কফি টেবিল বইটা না হয় পরে পড়ে নিয়ো। আজ মন যখন ডাক দিয়েছে এই বইয়ের প্রতি, তাহলে নিয়েই ফেলো।
এবার বইয়ের মূল ভাবনাটার বিষয়ে আসা যাক, কি নেই এই দুই মলাটের মধ্যে? Satire, Slapstick, Absurdist Humour, Black Comedy etc. - হাস্যরসের মূল ধারা থেকে যত উপধারা আছে সব কিছুর সন্ধান আপনি এই বইয়ের মধ্যে পাবেন। অনেক ক্ষেত্রেই লক্ষণ বাবুর বিভিন্ন ভাবনা যেগুলো ৬০, ৭০, ৮০কি ৯০ এ দশকে প্রকাশিত হয়েছে সেগুলো আজও খুবই প্রাসঙ্গিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, আমাদের প্রজন্মের মনোযোগীতার অভাব বা কর্মক্ষেত্রের পলিটিক্স - এইসব বিষয়েই যেন চিত্রে চিরন্তন হয়ে আছে লক্ষণ বাবুর তুলির রেখায়। তাই এই দূরদর্শিতায় পাঠক হিসেবে আমি যথেষ্ট মুগ্ধ।
কিন্তু যেমন একটি কয়েনের দুটি সাইড থাকে বা দিক থাকে - এই বইয়ের ক্ষেত্রেও আমার কিছু অভিযোগ রইল। প্রথমে আসা যাক লক্ষণ বাবুর আকার সময়কাল বা প্রকাশকালের কোন উল্লেখ নেই। যার ফলে বিভিন্ন জোকের কন্টেক্সট এর অভাব বোধ করা যায়। কিছু কিছু সময় কিছু জোকস খুবই রিপিটেটিভ হয়ে যায়, তার উপর এই পাঠক এটাও বুঝতে পারে - যে লক্ষণ বাবুর রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে যখন উনি ওনার হাস্যরসের প্রতিভা খুবই সুন্দরভাবে প্রকাশ করতে পারেন - ওনার সুররিয়ালিস্ট বা Absurdist কমেডির হাত - leaves a lot to be desired - because at times it becomes a little too on your nose. It becomes glaringly obvious when I flip through the pages of this book...
এইসবের জন্যই আমি চাইলেও বেশি রেটিং দিতে পারলাম না এবার। কিন্তু এই বই খানি একটা সিরিজের দ্বিতীয় খন্ড প্রথম খন্ডটি কেনার উৎসাহটি রয়ে গেল। তবু কোথাও যেন মনে হয়, এ যেন লক্ষণ বাবুর সৃষ্টির প্রসাদ মাত্র।।