Jump to ratings and reviews
Rate this book

উনসত্তরের গণ আন্দোলন

Rate this book

100 pages, Paperback

Published December 21, 1985

Loading...
Loading...

About the author

Selina Hossain

157 books93 followers
Selina Hossain (Bangla: সেলিনা হোসেন) is a famous novelist in Bangladesh. She was honored with Bangla Academy Award in 1980. she was the director of Bangla Academy from 1997 to 2004.

সেলিনা হোসেন (জন্ম: ১৯৪৭) বাংলাদেশের অগ্রগণ্য কথাসাহিত্যিকদের অন্যতম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি এ অনার্স পাশ করলেন ১৯৬৭ সালে। এম এ পাশ করেন ১৯৬৮ সালে। তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৭০ সালে বাংলা একাডেমীর গবেষণা সহকারী হিসেবে। তিনি ১৯৯৭ সালে বাংলা একাডেমীর প্রথম মহিলা পরিচালক হন। ২০০৪ সালের ১৪ জুন চাকুরি থেকে অবসর নেন।

গল্প ও উপন্যাসে সিদ্ধহস্ত। এ পর্যন্ত ৭টি গল্প সংকলন, ২০টি উপন্যাস, ৫টি শিশুতোষ গল্প, ৫টি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। এছাড়াও সম্পাদনা করেছেন বেশ কিছু বই। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসাবে প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে ডক্টর মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯); বাংলা একাডেমী পুরস্কার (১৯৮০); আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮১); কমর মুশতরী স্মৃতি পুরস্কার (১৯৮৭); ফিলিপস্‌ সাহিত্য পুরস্কার (১৯৮৮); অনন্যা সাহিত্য পুরস্কার (১৯৯৪)। তাঁর গল্প উপন্যাস ইংরেজি, রুশ, মেলে এবং কানাড়ী ভাষায় অনূদিত হয়েছে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (20%)
4 stars
3 (60%)
3 stars
1 (20%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Edward Rony.
111 reviews9 followers
November 9, 2022
স্বাধীনতা পূর্ব বাংলাদেশে যে সকল আন্দোলন হয়েছিল, তার অন্যতম ফলাফল ফলে '৬৯ এর গণঅভ্যুত্থান।

সেই অভ্যুত্থানের ফলে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করেন, ক্ষমতার হাত বদল করেন ইয়াহিয়া খানের উপর।
ইয়াহিয়া খানের ক্ষমতা দখলের মাধ্যমে '৬৯ এর আন্দোলনের ইতি হয়।

'৬৯ এর আন্দোলন কোন বিশেষ একটি আন্দোলন নয়, বরং দীর্ঘদিনের বাঙালির সকল আন্দোলনের সমন্বিত আন্দোলন।
শিক্ষা আন্দোলন, ছয় দফা, এগার দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা সহ সকল আন্দোলনের ফলেই এই গণ অভ্যুত্থান ঘটে।

... ... ... .... ... ... ...

বাংলা একাডেমি 'ভাষা-শহীদ গ্রন্থমালা' নামে বইয়ের একটি সিরিজ বের করেছিল। সেই সিরিজের একটি বই 'ঊনসত্তরের গণআন্দোলন'।
সেলিনা হোসেন এই বইতে আইয়ুব খানের পতন পর্যন্ত বিভিন্ন ঘটনা ধারাবাহিক ভাবে অল্প কথায় বলেছেন।

সেই বলার ভঙ্গি খুব একটা সুখপাঠ্য মনে হয়নি। কাঠখোট্টা ধরনের ট্রিপিকাল নন-ফিকশন বই আরকি। বইয়ের পরিসর ছোট রাখতে, সকল ঘটনার সন্নিবেশ ঘটাতে গিয়েই হয়ত এমন হয়েছে।

তবে বইটি গুরুত্বপূর্ণ। কারণ, এমন ধারাবাহিক বর্ণনা তাও এই ছোট্ট পরিসরে খুব কমই পাওয়া যায়।

... ... ... ... .... ... ... ...

বইয়ের শেষে তিনটি পরিশিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিশিষ্ট ১:
ছয় দফার বিস্তারির বর্ণনা, এবং ছয় দফার অর্থ যে পূর্ব পাকিস্তান কে বিচ্ছিন্ন করা নয় তার পক্ষে বঙ্গবন্ধু একটি পুস্তিকা বের করেন। যেখানে প্রতিটি ছফা আলোচিত হয়েছে। সেটি সংযুক্ত করা হয়েছে পরিশিষ্টে।

পরিশিষ্ট ২:
১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচী পেশ করেন। সেই দফা সংযুক্ত এখানে।

পরিশিষ্ট ৩:
আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর দেওয়া জবানবন্দি সংযুক্ত করা হয়েছে এখানে।
Displaying 1 - 1 of 1 review