পুরো কুরআনের সারনির্যাস হলো সুরা ফাতিহা। তার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ নিয়ে নাতিদীর্ঘ আলোচনা হয়েছে প্রকাশিত এ বইটিতে। মানহাজ শব্দটা নিয়ে আমাদের সমাজে, বিশেষ করে ফেবুপাড়ায় যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। এ শব্দটা শুনলেই অনেকের মানসপটে ভেসে ওঠে নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর চিত্র। আদতে যা নিরেট অজ্ঞতা বৈ কিছু নয়। কারণ, আমরা মুসলিম। আমাদের মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানহাজ। আর এ কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শ লালনকারী প্রতিটি দলকেই আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করি এবং তাদের কাজকর্মকে সমর্থন করি। এখানে নির্দিষ্ট কোনো দলকে টেনে ব্যাপক বিষয়কে সীমাবদ্ধ করা অর্থহীন এবং অযৌক্তিক।
বইয়ের নামে মানহাজ শব্দটি চয়ন করার পেছনে এ বিভ্রান্তি কাটানোও অন্যতম লক্ষ্য। ইদানীং একটি ফেসবুক গ্রুপকে কেন্দ্র করে যা পারস্পরিক বিরোধ ও বিসংবাদ সৃষ্টি করছে।
আমাদের আকিদা তা-ই, যা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা। আমাদের মানহাজ তা-ই, যা ছিল মহান সালাফে সালেহিনের মানহাজ।
জন্ম ইসায়ী ১৯৯৫ সালের ২২ আগস্ট ৩৬০ আউিলয়ার স্মৃতিধন্য, দুটি পাতা ও একটি কুঁড়ির দেশ সিলেটে। লেখাপড়া করেছেন রাজধানীর নামকরা দুটো প্রতিষ্ঠানে। অনন্যসাধারণ মেধাবী এ তরুণ আলিম ছাত্রজীবেন তার মেধার স্বাক্ষর রেখেছেন বাংলােদশ কওিম মাদরাসা শিক্ষাক্ষােবার্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভােগ ১ম, ফজিলতে ১২তম এবং তাকিমল ফিল হাদিসে ৬ষ্ঠ স্থান অধিকার করে। এরপর দু-বছর সময় ব্যয় করেছেন ফাতওয়া বিভাগে। শিক্ষা সমাপনের পর ২০১৭ সালে প্রবেশ করেন কর্মজীবনে বর্তমানে তিনি এক স্বনামধন্য মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস পদে কর্মরত রয়েছেন। পাশাপাশি ফাতওয়া বিভাগের সহযোগী মুফতি হিসাবেও দায়িত্ব পালন করেছন। শিক্ষকতা ছাড়াও লেখক, অনুবাদক, সম্পাদক, আলোচক ও খতিব হিসাবেও নিয়িমত কাজ করেছন। বিশুদ্ধ তাওহিদ ও মিল্লাতে ইবরাহিমের দিকে আহ্বানকারী বক্তাদের মধ্যে তার নাম অন্যতম। আলী হাসান উসামা সমেয়র প্রতিশ্রুতিশীল তরুণেদর অন্যতম। ঈর্ষণীয় ইলমি যোগ্যতার পাশাপািশ তার মধ্যে একত্র হয়েছে সহজ-সরল অসাধারণ রচনা ও অনুবাদ-দক্ষতা। তার স্বরচিত ফিতনার বজ্রধ্বনি এবং সুরা ফাতিহার আলােকে ইসলামি আকিদা ও মানহাজ ও মুক্ত প্রাণের হে সন্ধানী বইগুলো ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। অনূদিত বইেয়র মধ্যে রয়েছে তাওহিদের মর্মকথা, মিল্লাতে ইবরাহিমের জাগরণ, দাসত্বের মহিমা, আল-আকিদাতুল হাসানাহসহ আরও গোটা দশেক বই। সম্পাদনার অঙ্গনেও তার রয়েছে যথেষ্ট সুনাম। স্বল্পসময়ে বেশ কয়েকটি বেস্টসেলার বইেয়র জন্য গুণীজনের প্রশংসা কুড়িয়েছেন।
বই: সুরা ফাতিহার আলোকে ইসলামী আকীদা ও মানহাজ লেখক: আলী হাসান উসামা
মুমিনের খুঁটি-ই হল ঈমান। আকিদা। ইসলামের উপর দাঁড়াতে হলে কিংবা মুমিন নাম নিয়ে বারযাখের জীবনে যাওয়ার আগে তাকে তার ঈমান ও আকীদার অবস্থান পাকাপোক্ত করতে হবে। সঠিক আকীদা ছাড়া একজন মুসলিম পথভ্রষ্ট হতে পারে চোখের পলকেই। বইটিতে আকীদার মূল বিষয়বস্তু গুলো নিয়ে সংক্ষিপ্তাকারে কলমের আঁচড় তুলেছেন তরুণ লেখক আলী হাসান উসামা। . বই নির্যাস : উম্মুল কিতাব বলা হয় কুরআনের প্রথম চ্যাপ্টার তথা 'সুরা আল ফাতিহা'কে। এটা আমরা প্রায় সবাই জানি। কিন্তু এই সূরার ছাচে আমরা আমাদের আকীদা কে ফেলে যাচাই করেছি কখনও? লেখক বর্ণিত এই সূরার সাত আয়াতের মাধ্যমে বিশ্লেষন করেছেন আকীদার ব্যাসিক পয়েন্টগুলো। বইটিকে ভাগ করেছেন মোট পাঁচটি অধ্যায়ে। প্রতিটি অধ্যায়ে সহজবোধ্যতার জন্য কয়েকটি করে পরিচ্ছেদ আছে।
বাসমালাহ থেকে নিয়ে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা, আল্লাহর প্রশংসা কেন করব, ঈমানের ভিত্তি-শর্ত, দাসত্বের মহিমা এই বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে বইয়ের শুরুর দিকে। তাওহীদের তিন স্তর, আসমা ওয়াস সিফাত, আল্লাহ্ কোথায় তার বিভিন্ন নস সম্পর্কে যুক্তিযুক্ত খন্ডায়ন করা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে।
সরল ও সঠিক পথের মানহাজ কোনটা, আল্লাহর শত্রু কারা, তাদের প্রতি আমাদের অবস্থান কেমন হবে এবং শেষকণ্ঠে ধর্ম যার যার উৎসব যে সবার নয়; এর উপর-ও উপযুক্ত আলোচনা এনেছেন। . বইটি কেন পড়বেন? আকিদার চরম বেহাল অবস্থা থেকে মজবুত, তাজা আর সতেজ অবস্থায় আসার জন্য পড়বেন। আকীদাটাকে ঠিকঠাক করে রাব্বের সন্নিকটে আরও এক ধাপ এগিয়ে আসার জন্য বইটি সাজেস্ট করব। কালে-গর্ভে আমরা যারা আকীদার মূল কন্সেপ্ট থেকে বিচ্ছিন্ন,তাদের জন্য বইটি অবশ্য পাঠ্য। প্রতিটি ঘরে ঘরে থাকার দাবি রাখে বইটি। . পাঠ্যানুভূতি : কুরআনের অনুবাদ পড়ার সময় আল্লাহ'র নসের বিষয়ে কথা আসলে বুঝতাম না ঠিকভাবে। এড়িয়ে যেতাম! বইটা পড়ার পর মোটামুটি একটা ধারণা পেয়েছি আলহামদুলিল্লাহ। ভ্রান্ত ফিরকার বিভিন্ন টার্ম সম্পর্কে যেন হাতে কলমে জানলাম। পড়ার সময় মনে হয়েছে কত মূল্যবান বিষয় এখানে, যা এতদিন আমার মগজের আশেপাশে-ও ছিল না।
"আল্লাহ তা'আলার সাদৃশ্যপূর্ণ গুণাবলীর ক্ষেত্রে আমাদের কর্মপন্থা" আর "সরল পথের সরল মানহাজ" সবচেয়ে বেশি ভাল লেগেছে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। প্রচ্ছদ,বাইন্ডিং,ফন্ট মনঃপুত ছিল নিঃসন্দেহে।
সমালোচনার খাতিরে বলব কিছু কিছু জায়গায় শব্দের বানান ভুল কিংবা প্রিন্টিং মিস্টেক পেয়েছি; যার কারণে বিব্রত হচ্ছিলাম এই যা!