What do you think?

গোলাপ সুন্দরী
Unknown Binding
About the author
Kamal Kumar Majumdar
12 books30 followersKamal Kumar Majumdar (Bengali: কমলকুমার মজুমদার) (17 November 1914 – 9 February 1979) was a major fiction-writer of the Bengali language. The novel Antarjali Jatra is considered his most notable work.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 4 of 4 reviews
December 25, 2024
কমলকুমার মজুমদার বাংলা ভাষার অন্যতম দুরূহ লেখক। একজন লেখকের নিজস্ব ভাষারীতি সৃষ্টি করার ঘটনা সমগ্র বিশ্বসাহিত্যেই বিরল। কমলকুমারের ' গোলাপ সুন্দরী'র সৌন্দর্যের স্বাদ আস্বাদন করতে আমার বেশ বেগ পেতে হয়েছে। চার-পাঁচবার শুরু করেও রেখে দিতে হয়েছে। কিন্তু যখন শেষ করেছি তখন এক অনাস্বাদিত মুগ্ধতা আর সৌন্দর্যে আবিষ্ট হয়ে গেছি। সুনীলের অতি চমৎকার ভূমিকাখান সহায়তা করেছে যথেষ্ট।
' গোলাপ সুন্দরী'র ঘটনা খুব আহামরি কিছুনা। এক যক্ষায় আক্রান্ত রোগীর জীবন সায়াহ্নে ঘটে যাওয়া এক রাতের আকস্মিক কিন্তু অতি রোমান্টিক মুহুর্ত যাপনের মাধ্যমে মৃত্যু,সৌন্দর্য, রূপ আর গভীর জীবনবোধের উপলব্ধি প্রাপ্তি। এসব বই বারবার পড়তে হয়। আবার হয়তো কোন নিশি রাতে অন্ধকারে মোম জ্বালিয়ে ' গোলাপ সুন্দরী'র মুখোমুখি হবো।

June 25, 2020
প্রথম তাঁর কথা জেনেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের 'আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য' গ্রন্থ থেকে।
দুর্বোধ্য ভাষা শুনে পিছিয়েই ছিলাম এতদিন। আজ হঠাৎ মনে হল, না, কমলকুমারকে জানা দরকার আমার।
যিনি সম্পূর্ণ স্বতন্ত্র লেখার ধারার জনক ছিলেন, যিনি একাই বাংলা ভাষাকে এক অনন্য রূপদান করেছেন, একজন সাহিত্যপ্রেমী হিসেবে তাঁকে না জানাটা আমারই দীনতা হয়ে থাকবে।
তাই তাঁর অপেক্ষাকৃত সহজ উপন্যাস 'গোলাপ সুন্দরী' ই আগে পড়লাম।
জীবনানন্দের কবিতা পড়ে যেমন একটা ঘোরে ছিলাম, এই লেখাটা পড়েও আমার মনে হল এক সুবৃহৎ কাব্যই পড়লাম।
এক রাতের এক প্রেমের কাহিনী, গোলাপ ফুটবার এবং সম্পূর্ণ ভিন্নধর্মী এক প্রেমের আখ্যান এত কাব্যিক এত অন্যরকম যে প্রথমটায় ঠাহর করা কষ্ট, কাহিনী যাচ্ছে কোনদিকে।
অন্তর্জলী যাত্রা পড়ার হোমওয়ার্ক হিসেবে পড়তে গিয়ে নিঃসন্দেহে বাংলা সাহিত্য এবং কমলকুমার উভয়েরই সেরা রচনার একটি পড়ে নিলাম।
ভালো লাগছে এক সম্পূর্ণ অজানা স্রোতে গা ভাসাতে পেরে। ভালো লাগছে গদ্যে কবিতাকে অনুধাবন করতে পেরে। খুব ভালো লাগছে।

May 4, 2021
'গোলাপ সুন্দরী' কমলকুমার মজুমদারের দ্বিতীয় উপন্যাস। প্রথম 'অন্তর্জলী যাত্রা'। কমলকুমার মজুমদারের উপন্যাসে পাঠক মূলত 'গোলাপ সুন্দরী' দিয়ে প্রবেশ করে। অন্ততঃ তেমনই একটা ইঙ্গিত কথামুখে রেখে গেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। ১৩৫৪ সালের বৈশাখে 'এক্ষণ' পত্রিকায় প্রকাশিত এই উপন্যাসটির সূচনা স্যানাটোরিয়াম থেকে বিলাসের ছুটির প্রসঙ্গ দিয়ে। এখানে বলে রাখা দরকার শুরুর দুটি পাতা পাঠক ও ভাষার এক প্রবল লড়াই যে লড়াইয়ে বিজয়ী হলে তবেই প্রবেশ অনুমতি। বিলাসকে নিতে এসেছে তার দিদি, জামাইবাবু। বিলাসের এতদিনের রোগযাত্রার সঙ্গীরা , তাদের মধ্যে আত্মারামের মতো কেউ কেউ নেই ও আর ,যারা আদৌ ফিরবে কিনা জানা নেই তাদের আচরণের অস্বাভাবিকতায় কয়েক মুহূর্তের জন্য মনে হতে পারে জায়গাটি অ্যাসাইলাম।তারপরেই ফিরে আসে রক্তাক্ত সম্ভাবনাগুলির মর্মান্তিক ইশারা মরণাপন্ন এই তরুণ যুবকদের রক্তশূন্যতায়...গোটা উপন্যাসেই এই ইঙ্গিত...যা নেই, যা থাকবে না তাইই প্রকট হয়ে ওঠে সম্পূর্ণ বিপ্রতীপ বর্ণনায়। কে না জানে গোলাপ আর তার লালিমা 'প্যাশনেট লাভ' এর সমার্থক...অথচ এক মারণ রোগে তাদের শ্বাসের সংখ্যা সীমিত... যৌবনের সুস্থির স্বাভাবিক ভালোবাসা বিমুখ করেছে বলেই কি সমকাম? এমন অনেক উত্তরের সন্ধানে একবার নয় বারবার আসতে হবে এই লেখার কাছে। হাতে গোনা কয়েকটি চরিত্র কিন্তু জীবনের বহু দিকের আশ্চর্য সংকেতে তা ভাস্বর... নিম্ন বর্ণের এক নারীর মৃত্যু একই রোগে যার ঘোষণা বিলাসের কন্ঠে "ওদের কাঁদতে বল, তোরা ব্যবস্থা কর'' সে ব্যবস্থার অন্যতম কান্ডারী হয় বিলাসও।তাকেই পিন্ডদানের মন্ত্র পড়তে হয়। তার মনে হয় 'চিতায় শুইলে মানুষকে কত সুন্দর দেখায়...' এ সবই নিপুণভাবে ক্ষেত্র তৈরি করে যেখানে একদিনের গোলাপের মতো একটি রাতেই ভালোবাসা আসে...চলেও যায় রক্তের চিহ্ন রেখে... একসময়ের রাজরোগ যক্ষ্মা কেমন করে হয়ে ওঠে মহৎ সাহিত্যের বিষয় তা এই অতিমারীর বিষণ্ণ সময়ে অন্য এক আশ্রয়ের সন্ধান দেয় । তাছাড়া সাম্প্রতিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে যুবসমাজের এক গহীন অবসাদকেও যেন প্রত্যক্ষ করে পাঠক এক ভিন্ন আঙ্গিকে।
ফরাসী ভাষা ও সাহিত্যের পন্ডিত মানুষটি বাংলা সাহিত্যে যে সৃজন রেখে গেলেন তা শতবর্ষ পরেও বাঙালির বুদ্ধি ও মেধাকে আরো আরো শানিত করার অগ্নিফলক। নিজেকে ঋদ্ধ করার এই আহ্বানটুকুকে কেবল গ্রহণ করতে হবে সযত্নে...

January 11, 2026
কঠিন, তাই মাথার ওপর থেকে যাচ্ছে
Displaying 1 - 4 of 4 reviews