Zahir Raihan (Bangla: জহির রায়হান) was a Bangladeshi novelist, writer and filmmaker. He is perhaps best known for his documentary Stop Genocide made during the Bangladesh Liberation War.
He was an active worker of the Language Movement of 1952. The effect of Language Movement was so high on him that he made his legendary film Jibon Theke Neya based on it. In 1971 he joined in the Liberation War of Bangladesh and created documentary films on this great event.
He disappeared on January 30, 1972 while trying to locate his brother, the famous writer Shahidullah Kaiser, who was captured and killed by the Pakistan army. Evidences have been found that he was killed by some armed Bihari collaborators and disguised soldiers of Pakistan Army.
শুনেছিলাম বহুলোক আশ্রয় নিয়েছিল সেখানে। যখন গেলাম, দেখলাম কেউ নেই। দেখলাম মেঝেতে পুডিংয়ের মতো জমাট রক্ত। বুটের দাগ। অনেক খালি পায়ের ছাপ। ছোট পা। বড় পা। কচি পা। কতগুলো মেয়ের চুল। দুটো হাতের আঙুল। একটা আংটি। চাপ চাপ রক্ত। কালো রক্ত। লাল রক্ত। মানুষের হাত। পা। পায়ের গোড়ালি। পুডিংয়ের মতো রক্ত।
▪️▪️▪️
জহির রায়হান যে কত বড় হারানো নক্ষত্র, তা তাঁর লেখা পড়লে বারবার উপলব্ধি করি। ছোট ছোট বাক্য, নিপুণ শব্দ, সামান্য পরিসরে বিশাল এক মুক্তিযুদ্ধের পুরোটা কীভাবে যে প্রকাশ করা যায়–এই ছোটগল্পটা না পড়লে হয়তো জানাই হতো না। এগুলোই তো কালজয়ী, কালে কালে যে লাইনগুলোর ভাবার্থ অবিকৃত থাকবে–
'দেশ তো হলো ভূগোলের ব্যাপার। হাজার বছরে যার হাজারবার সীমারেখা পাল্টায়। পাল্টেছে। ভবিষ্যতেও পাল্টাবে। ... তাহলে কিসের জন্য লড়ছি আমরা? এত প্রাণ দিচ্ছি, রক্তক্ষয় করছি? হয়তো সুখের জন্য। শান্তির জন্য। নিজের কামনা-বাসনাগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। কিংবা শুধু বেঁচে থাকার তাগিদে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য। অথবা সময়ের প্রয়োজনে। সময়ের প্রয়োজন মেটানোর জন্য লড়ছি আমরা।'
একদিন আমি আবার ফিরে যাব। আমার শহরে, আমার গ্রামে। তখন হয়তো পরিচিত অনেকগুলো মুখ সেখানে থাকবেনা। তাদের আর দেখতে পাব না আমি। যাদের পাব তাদের প্রাণভরে ভালোবাসব।
"জয়া কোনোদিন সমুদ্র দেখেনি। সমুদ্র দেখার বড় ইচ্ছে ছিল তার। একদিন হাসতে হাসতে বলল : জানো, সমুদ্র দেখে এলাম। কখন! কোথায়? অবাক হয়েছিলাম আমি। কেন, এই শহরে? কপালে জমে-ওঠা বিন্দু বিন্দু ঘামগুলো আঁচল দিয়ে মুছে দিয়ে বলেছিল জয়া। শহরের অলিতে-গলিতে এত সমুদ্রের ছড়াছড়ি জীবনে দেখেছ কখনো? জনতার সমুদ্র। সমুদ্রের চেয়ে গভীর। সাগরের চেয়েও উত্তাল। গতিময়। মনে হচ্ছিল সামনে শত বাধার পাহাড় আসুক না কেন, সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। কোটি কোটি মুখ। পাথরে খোদাই করা চেহারা। মুষ্টিবদ্ধ হাত সীমানা ছাড়িয়ে। লক্ষ-কোটি বজ্রের শব্দ কিংবা ঢেউয়ের ধ্বনি সে মিছিলের গর্জনের কাছে অর্থহীন। আগে তো দেখিনি কোনোদিন। বাহান্নর ফেব্রুয়ারিতে। চুয়ান্নতে। বাষট্টি, ছেষট্টি কিংবা ঊনসত্তরে অনেক দেখেছি। কিন্তু এত প্রাণের জোয়ার কখনো দেখিনি। এত মৃত্যুও দেখিনি আগে।"
A story about the liberation war of Bangladesh. There was simple story and narration was very very good. It had a very deep psychological message wrapped in a simple story!