ঘটনাবহুল জীবনের পরতে পরতে ছড়িয়ে থাকে গল্প। কিছু গল্প আনন্দের, কিছু বেদনার। দুঃখ-হাসির গল্পগুলো জীবনের নিয়ম মেনে ঘটে যায়। শিখিয়ে দিয়ে যায় জীবনবোধের পাঠ; বাতলে দিয়ে যায় বদলে যাওয়ার সূত্র। রৌদ্রময়ীদের এরকম একঝুলি গল্প-সমাহারের নাম মেঘ রোদ্দুর বৃষ্টি।
৩৩ টি ছোটগল্পের সংকলন। কিছু গল্প হাস্যরসাত্মক,কিছু উপদেশমূলক, কিছু ধৈর্যের গল্প।
১.আটপৌরেঃ তিনজন মানুষের দ্বীনি পরিবারের গল্প।পাওয়া না পাওয়ায় পরিপূর্ণ গল্প যার শেষ লাইন, "আহ, ত্রিশ বছর হতে চলল তার।তাও এত আবেগ কোত্থেকে আসে।"
২.এক সকালেঃ আপাত দৃষ্টিতে আমরা মানুষের যে গল্পগুলো দেখি আদৌ কি সেটাই ঠিক নাকি পেছনের গল্প একটু অন্যরকম। প্রতিদিনই কতশত মানুষের আপডেট দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে,এর কিছুটা দেখে আমরাই বলি বাহ মানুষটা বড্ড সুখী,শুধু আমার সাথেই এমনটা হয়!আমরা কি আর ঐ পেছনের গল্প গুলো দেখতে পাই যে নিজেরটা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব!
৩.দাইয়্যুসঃ এটাকে ঠিক গল্প বলবো কি না, বুঝতে পারছি না।এটাকে বরং সমাজের কিছু মানুষের জন্য ছুড়ে দেয় প্রশ্ন বলা যায়। পুনশ্চঃ দাইয়্যুস হলো সেই ব্যক্তি যে তার নির্লজ্জতার ওপর এমন সন্তুষ্ট যে, সে তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের অসম্মানের পথে চলা থেকে বিরত রাখে না।
৪.গতি-দুর্গতিঃ একটি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাওয়া দুই আন্টির অন্য পাত্রী দেখার কাহিনী। এটা পড়ে যে কেউ হাসতে বাধ্য হবে😂😂
৫.মোহর কি শুধুই সংখ্যার আভিজাত্য? : এই যে এত এত লাখ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয় আজকালকার শহুরে বিয়েতে,পাত্র কি পুরো টাকাই দিতে পারে?শুধু শুধুই লোকদেখানো স্ট্যাটাসের ভীরে জীবন জর্জড়িত।
৬.আমার স্বামীর ডায়েরিঃ একজন মানুষের অতীত জীবনের কিছু লেখা নিয়ে একটি ডায়েরির গল্প।মানুষটা কিভাবে ফিতনার জগৎ থেকে আলোর দুনিয়ায় টিকে রয়ে গেছে সেই গল্প।
৭.পার্সোনাল সুপারহিরোঃ গল্প নয় ঠিক, নারীদের জন্য বেশ কিছু কথা লিখা আছে যার মাধ্যমে তারা স্বামী আর সংসারে শান্তি বজায় রেখে সক্ষম হবেন।
৮.পার্ফেক্ট ম্যাচঃ একটা বিয়ের কাহিনী।আসলে আপনার কপালে যার নাম লেখা আছে তাকেই পাবেন,যতই ঘুরাঘুরি করুন না কেন!😁
৯.বোধঃ অল্পেই অসম্ভব রকমের সন্তুষ্টি দেখে বিত্তশালী পরিবারের ছেলে সামিরের মনে জন্ম নেয় অদ্ভুত প্রশান্তি,ওদের জন্য ভালো কিছু করার প্রয়াস।
১০.কালো মেয়েঃ গায়ের রঙটা গাঢ় হলে মেয়েদের যে কি যাতনায় ভুগতে হয় সেটা সে মেয়েটিই হয়তো বেশি ভালো জানে!কিন্তু মনে রেখো মহান আল্লাহ তা'য়ালাই তোমাকে এ রঙ দিয়ে সৃষ্টি করেছেন,তার মনে তোমার জন্য কি আছে তা স্বয়ং তিনিই জানেন।
১১.শেষ বাঁশিঃ টুশি নামক এক নাস্তিক চরিত্র আর পারিপার্শ্বিক অবস্থার মাধ্যমে কিয়ামতের ইঙ্গিত যথেষ্ট ভালো ভাবেই ফুটে উঠেছে।
১২.নিছক বিনোদনঃ এই যে কত সময় যাচ্ছে! শুধু শুধুই!তার একটা সতর্কবার্তা।
১৩.নওমুসলিমাহঃ সাধারণ নামমাত্র মুসলিম পরিবারের একটি মেয়ের দ্বীনের পথে পা বাড়ানোর ছোট্টগল্প।
১৪.বদনজর সত্যঃ গল্প নয়, বদনজর যে বাস্তবিক ভাবেই সত্য তা হাদিসের মাধ্যমে বোঝানো হয়েছে।আর এর প্রতিকারস্বরূপ হাদিস মোতাবেক কিছু তথ্য দেয়া আছে।
১৫.আলো-আঁধারির বাসিন্দাঃ ব্ল্যাকম্যাজিকের কারণে হতাশাগ্রস্ত হয়ে যাওয়া এক মেয়ের পুনরায় আপন জগতে ফেরার গল্প।
১৬.তাজকিয়াঃ মনের অজান্তেই আমরা সাধারণ মানুষরা কত পাপই না করে ফেলি! এই অনুচ্ছেদে অন্তরের পরিশুদ্ধকরণের ব্যাপারে সতর্ক করা হয়েছে।
১৭.ফেরাঃ মৃত্যু হঠাৎ করেই আসে, সময় বুঝে শুনে আসে না।আজ অনেক কিছু করা হল,কালকে কি দেহে প্রাণ থাকার নিশ্চয়তা আছে!? মহান আল্লাহর কাছে হয়তো ক্ষমা চাইবার সময় টুকুও থাকবে না,তাই আগেভাগেই ফেরা উচিত সঠিক পথে।
১৮.নিজের ঘরঃ সময়ের আবর্তে আর ভিন্ন পরিস্থিতিতে ঘর সর্বদাই বদলে যায়।
১৯.আলহামদু লিল্লাহঃ যা আছে তা নিয়েই সন্তুষ্টি প্রকাশের ছোট্ট আর হাস্যরসাত্মক গল্প।
২০.ক্ষমাঃ ক্ষমা মহৎ গুণ।আমরা ছোটবেলায় এই লাইনটা মুখস্ত করে রেখেই দিই।কাজে আর লাগাই না, মনে কত যে স্মৃতি চেপে রেখে নিজেরাই কষ্ট পাই। অথচ ক্ষমার মধ্যেই আছে প্রশান্তি!
২১.প্রত্যাবর্তনঃ ঠিক পথ থেকে একটু সরে গিয়ে আবার সেই পথেই আসাটাই প্রত্যাবর্তন! একটি ছোট্ট শিক্ষামূলক গল্প।
২২.ভালোর দজন্যেইঃ এই যে অনেক মানুষ একটু কিছু হলেই কবিরাজ বলতে অজ্ঞান আফসোস ঈমান বিকিয়ে বসেন সাথেসাথে সুখশান্তি।কাজেই জাদুটোনার ব্যাপারে বৃহৎ পরিসরে সাবধান হন।
২৩.জন্মদিনে যোগদান আর নয়ঃ এই যে জন্মদিন নিয়ে এত মাতামাতি,হই হুল্লোড়।এগুলো কি আদৌ নীতি-নৈতিকতার! চারিদিকে শো অফ,গিফট,সেলফির ছড়াছড়ি। এ সবই কিন্তু নিষিদ্ধ কাজের আওতাভুক্ত।
২৪.সমাধানঃ রাস্তাঘাটে চলা ফেরায় মেয়েদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। কী যুবক, কী বয়স্ক কেউ না কেউ আছেই ফন্দি এটে।এর সমাধান কি?সঠিক পর্দা!
২৫.কন্যা সন্তানঃ কন্যা সন্তান বাবা মায়ের জন্য উপহারস্বরূপ।কন্যাদের সঠিক পথে চলন আর ভরনপোষণ যেমন জান্নাতের দরজা খুলে দেবে তেমনি ভুল পথে চালিত হলে তা খুলে দেয় জাহান্নামের দরজা।
২৬.রিজিকের গল্পঃ রিজিক থাকলে আর কে অভুক্ত থাকে!
২৭.ইবাদতে গলদঃ সব কিছুই মিক্সিং হয়ে গেছে,সাথে ইবাদতও।
২৮.অনুতাপঃ গল্পের ছলে কত কথাই তো মুখ দিয়ে বের হয়ে যায়,গীবত তো কম হয় না! তেমনি হঠাৎ করে এমন ভুল করে ফেলার অনুতাপের ছোট্ট শিক্ষামূলক গল্প।
২৯.অভিশপ্তঃ আধুনিক পৃথিবীর সবখানেই আধুনিকতার ছোঁয়া লেগে গেছে। সঙ্গী নির্বাচনেও আধুনিকতার ছোঁয়া।সমকামিতা! এক ভয়াবহ, অভিশপ্ত নাম।
৩০.অশ্রুর প্লাবনঃ ধৈর্য্য আর রবের প্রতি অগাধ বিশ্বাসের এক নিঃসন্তান দম্পতির সুন্দর,মায়াময় গল্প অশ্রুর প্লাবন।
৩১.বলো,সুখ কোথা পাইঃ সুখ কোথায়? এখানে নাকি ওখানে? বাসায় থাকলে মনে হয় হোস্টেল ভাল আর হোস্টেলে গেলে বাসার কথা মনে পড়ে,তাই না? যেখানেই থাকুন না কেন সর্বদা আল্লাহর রহমত কামনা করুন আর সবার জন্য দোয়া করুন।
৩২.মাঃ পর্তুগালের লরেটা আর সিরিয়ার হাফসা এই দুইজন মহিলার 'মা' নামক সত্ত্বায় মিলেমিশে একাকার হওয়ার গল্প।
জীবনের উদ্দেশ্য ভুলতে বসেছিলাম অনেকটাই, ঠিক এ সময়টায় আল্লাহ মিলিয়ে দিলেন বইটা আলহামদুলিল্লাহ। নতুন করে সবকিছু শুরু করার অনুপ্রেরণা দিয়ে গেল ছোট্ট কিছু গল্প। যদিও শুরুর গল্পটাই ভালো লাগেনি। সাজিদ চরিত্রটার স্ত্রীর প্রতি এমন ঠান্ডা আচরণে প্রথমেই দমে গিয়েছিলাম। গল্পটা শেষ করেই মনে হলো আল্লাহ তো মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। মানুষ তো মানুষই। ফেরেশতা তো আর না।
কিছু গল্প হাসিয়েছে, কিছু গল্প নতুন করে চোখ খুলে দিয়েছে। বুঝিয়ে দিয়েছে আশেপাশের মানুষের জন্য ইসলাম পালনে ছাড় দিতে শুরু করলে কীভাবে ছারখার হয়ে যাবার সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়!!! শেষের কিছু গল্প পড়ে তো কাঁদতেই হলো। অন্তর তো শক্ত হয়ে গেছিল। তবু আলহামদুলিল্লাহ।
“��েঘ রোদ্দুর বৃষ্টি” বইটি দারুণ সব ছোটগল্পের একটি সংকলন। অবশ্য শুধু ছোটগল্প নয়, মাঝখানে মাঝখানে কিছু প্রবন্ধও আছে। আমাদের ব্যবহারিক জীবনে ও চিন্তাভাবনায় ইসলাম কীভাবে আমাদের অনুপ্রাণিত করে এই গল্পগুলোতে তা চমৎকারভাবে ফুটে উঠেছে। মা-বোনদেরকে উপহার দেয়ার জন্য অন্যতম একটা পছন্দ হতে পারে এই বইটি।
প্রচলিত সাহিত্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিষিদ্ধ প্রসঙ্গ টেনে এনে আমাদের অন্তরকে কলুষিত করে। তার বিপরীতে এরকম ইসলামী সাহিত্য আমাদের রুচিবোধকে ঐশীবাণীর অনুকূলে রাখতে অনুপ্রেরণা যোগায়।
বিষন্নতার রঙগুলো কি ধূসর? নাহ, আমার কাছে একদমই মনে হয় না। বিষাদ যখন ভর করে তখন ঝলমলে রোদকেও কেমন অদ্ভুদ লাগে। কিন্তু বিষাদকে আপন করে নিলে? আলহামদুলিল্লাহ এই বইটা পড়ার পর আমার মনে হয় না বিষাদের রং ধুসর। কেমন অস্পষ্ট অবয়ব আর বিষন্নতার মাঝে মানুষ নিজেকে আপন করে নিতে পারে, সে কি সুখ... রৌদ্রময়ীদের জন্য বারকাহ'র দোয়া প্রাণভরে
মেয়েদের জন্যে সুন্দর একটি বই। ছেলেরাও পড়া যায় নিজের মাবোন দের উপদেশ দেওয়ার জন্য,।গল্পের সুরতে পাত্যহিক জীবনের ঘটা সব ঘটনা গুলো নেগিটিভ থেকে পজিটিভ এ কিভাবে নিয়ে আসা যায় সে অনুযায়ি কিভাবে জীবন পরিচালনা করা যায়। প্রতিটা জিনিস এর ই ভালো খারাপ দিক আছে। খারাল এর বিপরিত ভালো দিক টাই সে অনুযায়ি চলার প্রতি উপদেশ স্বরূপ রোদ্রময়ী দের অসাধারন কিছু গল্প
This entire review has been hidden because of spoilers.