সাংবাদিক ও একসময়ের কমিউনিস্ট কর্মী সুমন্ত বন্দোপাধ্যায়ের স্মৃতিকথামূলক বই - 'নিশির ডাক: স্মৃতি নিয়ে ছেলে খেলা'
পঞ্চাশ থেকে আশির দশকে কলকাতা ও দিল্লি ঘিরে লেখকের কর্ম ও রাজনৈতিক জীবনের নানা প্রসঙ্গ, নতুন গদ্যের আঙ্গিকে জানলাম। স্মৃতিকথা আগেও পড়েছি। কিন্তু এভাবে অতীত বর্তমানে অবাধ যাতায়াত। নিজেকেই দু তিনটে চরিত্রে ভেঙে মানসিক চাপানউতোর প্রকাশ। মৃত আত্মীয় বন্ধুদের প্যারালাল জগৎে নিজেকে টেনে এনে পুরোনো দিনের বর্ণনা; গদ্যের এমন ধরণ আগে সেভাবে পড়িনি। ভালো লাগলো