Jump to ratings and reviews
Rate this book

হিফয করতে হলে

Rate this book
কুরআনের পরশে প্রতিটি বস্তুই পরিণত হয় পরম সম্মান ও মর্যাদার পাত্রে। যে-মাসে এ কুরআন অবতীর্ণ হয়েছে, সে-মাস অন্য মাসের চেয়ে অধিক সম্মানের। যে-রাতে এ কুরআন অবতীর্ণ হয়েছে সে-রাত অন্য রাতের তুলনায় অধিক মর্যাদার। যে-নবীর ওপর এ কুরআন অবতীর্ণ হয়েছে, তিনিই সকল নবীর পথিকৃৎ। অতএব, কুরআনের সংস্পর্শে এসে কুরআন অধ্যয়ন ও মুখস্থ করে একজন সাধারণ মানুষও পরিণত হন মহান ব্যক্তিত্বে। আর এভাবেই রচিত হয়েছিল ইসলামের ইতিহাসে কুরআন মুখস্থকরণের সোনালি অধ্যায়।
কীভাবে পবিত্র কুরআন ও হাদীস সহজে মুখস্থ করা যায়, কীভাবে তা স্থায়ীভাবে ধারণ করা যায় এবং এর সহায়ক উপায়সমূহ কী—এসব নিয়ে চমৎকার আলোচনার সমাবেশ ঘটেছে মূল্যবান এই গ্রন্থখানিতে।

96 pages, Paperback

Published January 1, 2019

3 people are currently reading
36 people want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (47%)
4 stars
5 (23%)
3 stars
5 (23%)
2 stars
1 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
February 10, 2023
আপাতদৃষ্টিতে আমাদের কাছে মুখস্থ করার তুলনায় লিখে সংরক্ষণ করে রাখার ব্যাপারটা অতীব গুরুত্বপূর্ণ মনে হলেও প্রকৃতপক্ষে মুখস্থ করাটা মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা শাইখ "হিফজ করতে হলে" বইটির মাধ্যমে প্রকাশ করেছেন।

শাইখ আব্দুল কাইয়্যুম আস-সুহাইবানী মুসলিম, নওমুসলিমদের কুরআন হিফজের ব্যাপারে চেষ্টা করেছেন যথাসাধ্য উপায় দিতে, কুরআন ও হাদীস ভিত্তিক। তিনি হিফজের ব্যাপারে তালিবাতুল ইলমদেরকে গুরুত্ব বুঝাতে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন পূর্ববর্তী সাহাবা-সাহাবী, সালাফগণদের। এমনকি তিনি বর্তমানের আলিমদের উদাহরণও যথাসাধ্য দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়াও কুরআন হিফজের পাশাপাশি গুরুত্বারোপ করেছেন হাদীস হিফজ করার ব্যাপারেও!

একজন মুসলিম হিসেবে, প্রকৃত মু'মিন হিসেবে আমাদের সকলেরই উচিত উত্তম ইলম অর্জন করা। আর কুরআন ও হাদীস হিফজের থেকে উত্তম ইলম আর কিছু নেই!
Profile Image for Sarina.
425 reviews121 followers
December 9, 2019
Some points in this book are worthwhile to ponder over and apply in our study life, whatever fields that study life may consist of. And memorization is not scorned at, instead, it is encouraged. The book claims, with numerous examples, that memorising actually sharpens our brain and is good for our health - body and mind and soul - in the long run. And that, I will have to find out for myself. All in all, this book was short, easy to comprehend and insightful enough.
Profile Image for Nadia.
116 reviews
May 27, 2025
অনেক দিন পর একটা বই পড়তে পারলাম। গত সাত মাসে ভালোই reading slump এ আছি। তাও শেষ বই মনে হয় মার্চে পড়েছিলাম।
আমি মুখস্ত বিদ্যায় বরাবরই জঘন্য। কিন্তু বইটা সেই দক্ষতা অর্জনের জন্য ভালোই অনুপ্রাণিত করতে পেরেছে। যদিও বইটিকে অনুপ্রেরণা মূলক বই হিসেবে নিতে হবে, কারণ in details বলা নেই যে কিভাবে করা যায় বা একদম হাতে কলমে দেখিয়ে দেয়া। কিন্তু আমার পড়ে লেগেছে, এখানে যা দেয়া তা নিজের মত করে প্রয়োগ করলে ফল পাওয়া যাবে।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.