What do you think?


ধানসিদ্ধির পরনকথা
368 pages, Hardcover
About the author
Mihir Sengupta
29 books7 followersMihir Sengupta is an Indian writer of Bengali origin, best known for his 2005 autobiography Bishaad Brikkho (Tree of Sorrow). It describes the 1947 partition as seen by the author, who was uprooted from his native Barisal in present-day Bangladesh and ended up in Calcutta as a refugee. Bishaad Brikkho is regarded as an important literary document of the 1947 partition and won the Ananda Puroshkar literary prize. His current residence is in the West Bengal state of India.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
March 24, 2021
বরিশালের মানুষ মিহির সেনগুপ্ত, ঝালকাডির। লিখেছেন পরণকথা, সেই মানুষের ভাষায়। উপন্যাসের মতন সেসব কথা। ডাহুইয়ার জামালপুরী, ছোমেদ বা খলিল বাচস্পতি বা সুধীরের চান্দ্রদ্বীপি ভাষায়। এই পরণকথার রচয়িতা কি লেখক নিজে? তার দাবি নেই। তবে অংশগ্রহণ আছে। মূল আখ্যান খুবই সাংঘাতিক রকমের অভিনব, তাতে মুক্তিযুদ্ধ আছে, হিন্দু-মুসলমান আছে, হিন্দুমান আছে, রাজাকার-সর্বহারা-আম্লীগ-রক্ষীবাহিনী-জমিদার-বালুচকমান্ডার-কাহার-নগদী-বাগদি-পরণকথার নায়ক প্রতিনায়কেরা। দৌলত-সরস্বতী / অনিরুদ্ধ সৈরভী বা চাষা মহাদেবের কথাও আছে। এক গ্রাম রহমতপুর / রমানাথপুর থেকে রাতারাতি কীভাবে দ্বন্দ্বশূন্য হয়ে গেলো, সেই পরনকথার আভাস আছে। কবিতায় বা গানে রস ও রসের অভাবজনিত বাস্তবতা আছে। পাহা ধোঁয়া, পাহা মাছ, বোয়াল ঘাঘটের, কুলীন বাঙ্গালের শ্লাঘার কাহিনী আছে। এসব কী সত্য? এই সব সত্যের জন্য হৃদয়কে প্রস্তুত করে রাখতে হয়, নইলে এই সব সত্য চোখের সামনে ঘটে কিন্তু পরণকথা হয়ে উঠে না, সে কথা শোনার মানুষ, বলার মানুষ পাওয়া যায় না। মিহির সেনগুপ্তের ধানসিদ্ধির পরণকথা।
Displaying 1 - 1 of 1 review


