Jump to ratings and reviews
Rate this book

অপ্রকাশিত অগ্রন্থিত শহীদুল জহির

Rate this book
অনেকে বলতে চান, জাদুবাস্তবতার রচনাভঙ্গি গ্রহণ করে স্বতন্ত্রভাবে লেখক হিসেবে এগিয়ে যাওয়ার মানসেই তিনি লেখক-নাম শহীদুল হক থেকে শহীদুল জহিরে বদল করেছিলেন। উত্তর-আধুনিক প্রগতিবাদী লেখক হিসেবেও শহীদুল জহিরকে মূল্যায়ন করা হয়েছে। শহীদুল জহির তাঁর রচিত সাহিত্যে ভাষা ব্যবহারে অভিনবত্ব আনার চেষ্টা করেছেন, হয়তো সফলও হয়েছেন। সাধারণভাবে বলা যায়, তিনি নিম্নবর্গের মানুষের মুখের অকৃত্রিম ভাষাকে পুঁজি হিসেবে নিয়েছিলেন। বাংলা সাহিত্যজগতের ব্যতিক্রমী স্রষ্টা শহীদুল জহির অকালপ্রয়াত। বিগত শতাব্দীর সত্তরের দশকে সৃজনশীল সাহিত্য অঙ্গনে তাঁর আগমন ঘটেছিল। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন। তাঁর সাহিত্য-সৃষ্টি আমৃত্যু (২০০৮) বহমান ছিল। তাঁর সৃষ্টির পরিমাণগত দিক খুব বেশি না হলেও গুণগত দিক অসাধারণ। অসাধারণত্বের বিষয়টি নানা দিক থেকে মূল্যায়ন ও বিশ্লেষণের দাবি রাখে। ঘটনার বহুরৈখিক বর্ণনা, বুননশৈলী, শেকড়স্পর্শী অনুসন্ধান, প্রতিটি বিষয় সুক্ষ্মাতিসূক্ষ্মভাবে উপলব্ধিপূর্বক তা সুসংগঠিত করা, পূর্ণাঙ্গতা—এ সবই তাঁর সৃষ্টিকে বিশিষ্ট করে তুলেছে।
অভিজ্ঞতা থেকে দেখা যায়, সংরক্ষণ এবং সংগ্রহের অভাবে অনেক সৃজনশীল সাহিত্যকর্ম কালের অতল গহবরে তলিয়ে যায়। এ বিষয়টি অনুধাবন করে শহীদুল জহির স্মৃতি পরিষদ ও পাঠক সমাবেশ যৌথভাবে শহীদুল জহির সমগ্র প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করে।
২০১৩ সালে প্রকাশিত শহীদুল জহির সমগ্রটি অপ্রত্যাশিত পাঠকপ্রিয়তা লাভ করে এবং সংস্করণটি দ্রুতই নিঃশেষ হয়ে যায়। ইতিমধ্যে শহীদুল জহিরের বেশ কিছু অগ্রন্থিত অপ্রকাশিত গল্প, উপন্যাস ও অন্যান্য লেখার সন্ধান পাওয়া যায়। পরে প্রাপ্ত এই লেখাগুলি একটি অখণ্ড ‘সমগ্র’র মধ্যে অন্তর্ভুক্ত করলে অতিরিক্ত ভারী হয়ে যায়। তাছাড়া, সকল পাঠক উপন্যাস ও গল্প—দুটি বিষয় একত্রে সংগ্রহ করতে না-ও চাইতে পারেন। এই বিবেচনায় পাঠকের পছন্দ, ব্যবহারে স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী মূল্যে কেনার সুবিধার্থে নতুন সংযোজনসহ শহীদুল জহির রচনা সমগ্র তিনটি পৃথক খণ্ডে, যথা—শহীদুল জহির উপন্যাস সমগ্র, শহীদুল জহির গল্প সমগ্র এবং অপ্রকাশিত অগ্রন্থিত শহীদুল জহির প্রকাশ করা হলো।

191 pages, Paperback

First published February 1, 2019

Loading...
Loading...

About the author

Shahidul Jahir

18 books184 followers
Shahidul Jahir (also spelled Zahir) was a Bangladeshi novelist and short story writer. He was reputed for extraordinary prose style and diciton and considered a genuine founder of post-modern fiction in Bangla literature.

Born in Dhaka, Bangladesh in 1953 as Shahidul Huq, he joined the Bangladesh Civil Service in the Administrative cadre in 1981. In 2008, he was appointed as a Secretary in Charge of Ministry of CHT affairs to the Government of Bangladesh. A confirmed bachelor, he lived a quiet and a very simple life. Hardly he agreed for a formal interview for publication.

Shahidul Jahir was one of the most important contemporary writers in Bangladesh. He became interested in magic realism after reading Marquez's works. He was known to some people as the Márquez of Bangladesh, carrying on the legacy of magic-realism with strokes of his own unique surrealist style, deeply imbibing the politics, history and culture of Bangladesh, his own country home in Sirajganj and his place of birth. However, his style also reminds of Syed Waliullah, a modern Bangla fiction author of Western lineage. But he had his own style of labyrinthine narration that would lead his readers to a maze. He relied more on narration than dialogue between characters. His diction was symbolic and mystified. He resorted to colloquialism in order to infuse reality into the context and story-line. The name of his last published story was, "Miracle of Life". Here is an excerpt (translated from Bangla) from his swan song:

"An adolescent girl, or a young girl, or who is just a gal...whatever, what do we do with her? She can have a name, since she is a human being, and human beings do have names, so her name could be Pari, Banu, or Ayesha... ...If she stands at the edge of the dirty drains, standing inside her home, as broke as the ragged nest of a magpie (babui), her mother runs around...her mother goes around cooking for others, she cooks rice, she cooks curries,she makes chapatis, there are people who swallow them, or maybe they rebuke her, What the hell have you cooked,woman!... ...Perhaps at that moment, Pari or Pari Banu, is standing at the rail ways of Dayaganj or Shamibag, holding the hands of her little sister or brother, and their father runs around, he too goes to places, maybe he does things, pulls someone else's rickshaw, pushes someone else's cart, or maybe he does nothing, he just lies down on his bed and suffers from piles. Then, what do we do with this Pari? The leader, or the official of this republic, the officers, or the civil society - none of them know...We have no idea what to do with her..."


In his writing career spreading over more than two decades, Jahir published only three novels and three collections of short stories. Two collections of his selected novels and short stories were published in 2007.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (16%)
4 stars
13 (72%)
3 stars
2 (11%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Imran.
144 reviews32 followers
March 12, 2026
বইটার অন্যতম আকর্ষণ সাক্ষাৎকারটা। কিন্তু প্রশ্নকর্তার অতিপাণ্ডিত্যে জহির থেকে বিশেষ কিছু পাওয়া সম্ভব হয়নি। উনার কিছু প্রশ্ন শুনে মনে হয়েছে জহিরকে বিপাকে ফেলাই একমাত্র উদ্দেশ্য। প্রতিবারই জহির সে প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন।
Profile Image for Mustaq Mim.
64 reviews1 follower
January 24, 2026
শহিদুল জহির নামটা আগে শুনলেও তার প্রতি আগ্রহ আসে মূলত নতুন নির্মাতাদের উপর তার লেখার প্রভাব, এবং তার লেখার উপর আখতারুজ্জামান ইলিয়াসের প্রভাবের কথা জানতে পেরে । সময়ক্ষেপণ করছিলাম কারণ ইলিয়াস ই পড়া হয় নি । খোয়াবনামা মোটামুটি কিছুদূর এগোনোর পর মনে হল শহিদুল জহিরের বড় কোনও লেখায় হাত না দিয়ে ছোটখাট গল্পসমগ্রতে হাত দেয়াই যায়। তা খুঁজতে গিয়ে এই অপ্রকাশিত অগ্রন্থিত সমগ্র পাওয়া গেল। লেখাগুলোর বেশিরভাগ ই বিভিন্ন সাহিত্য পত্রিকা, ম্যাগাজিন বা ঈদসংখ্যায় প্রকাশিত। অল্প কিছু লেখা তার নোটবুক আর হার্ডডিস্ক থেকেও পাওয়া গেছে। সবগুলোর হাল্কার উপর রিভিউ দেয়ার চেষ্টা করব তাই সংবিধিবদ্ধ সতর্কিকরণ - TLDR;)

চন্দন বনে - উপন্যাস

ফিকশনের বিচারে এই বইয়ের সেরা লেখা। উপন্যাস(না উপন্যাসিকা!) তিন অংশে বিভক্ত, এবং প্রতিটা অংশের আলাদা গতি আছে। মূলত এটা পড়লেই প্রমাণ পাওয়া যায় যে শহিদুল জহির এর গল্প-চরিত্র কেমন হয়ে থাকে । খুব সাধারণ একটা গল্প, যেরকম হয়ত হুমায়ুন আহমেদ আরও সরলভাবে সহজাত আবেগ মিশিয়ে লিখে গেছেন । কিন্তু শহিদুল জহির করেন কি , একই গল্পের চরিত্রের গাঁথুনিতে মনোযোগ দেন । তাই পাঠকের ও মনোযোগ দেয়া অত্যাবশ্যকীয় । নাহলে দেখা যাবে কয়েক পাতা পরেই বোঝা যাবে না এই চরিত্র কেন এমনটি করল । তাই বলে গল্প শুধুমাত্র চরিত্র সর্বস্ব নয়। বর্ণনা আছে, সংলাপ আছে আবার ভাবনা ও বাস্তবতার মনস্তাত্ত্বিক লড়াই ও আছে ।

উড়াল - উপন্যাস

স্বাভাবিকভাবেই এই উপন্যাসেও গল্পের প্রয়োজনে চরিত্রের বিবর্তন হয় এবং চরিত্রগুলো যথেষ্ট স্বকীয়তা বজায় রেখে পরিণতির দিকে এগোয় । প্রধান চরিত্র আব্দুর রহমানের একই সাথে ভিন্ন ভিন্ন জায়গায় চলিত ভাষা ও কথ্য ভাষায় কথা বলার যে ধারাবাহিকতা - সেটা আরও স্বাভাবিক লাগত যদি সংলাপ গুলো এলোমেলো না হতো। একই লাইনে পরপর দুইজনের সংলাপ ... দিয়ে চরিত্রের বদলের সাথে আসছে , মাঝে মাঝে দাঁড়ি-কমা ও বোঝা যাচ্ছ না । এটা যদি লেখক এইভাবেই লিখে থাকেন তাও সম্পাদকের উচিত ছিল সংশোধন করে নেয়া । উপন্যাস যে জায়গায় শেষ হয়, সেখান শেষ করতে হলে আরেকটু বড় করা যেত । কিন্তু বইয়ের শেষের দিকে লেখকের সাক্ষাৎকার পড়ার পর আমার মনে হল , পত্রিকা/ম্যগাজিনের শব্দের সীমা ঠিক করে দেয়ার কারণেই উপন্যাস দ্রুত শেষ করতে হয়েছে।

দহ - গল্প

সম্ভবত এরশাদের আমলের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত। ছাত্ররা সৈনিকের দিকে ঢিল মারছে, সৈনিক গুলি করবে না তো বন্দুক দেয়া হল কেন ? - যদিও খুবই নিরীহ প্রশ্ন কিন্তু সাথে আরও প্রশ্ন আসে, সৈনিক কেন দেশের জনগণের মুখোমুখি । যেহেতু সৈনিকের পরিপ্রেক্ষিতে লেখা, তাই কথ্যভাষার ব্যবহার স্বাভাবিক ।

যাত্রাপথে - গল্প

এটাকে মনে হল উপন্যাসের ভাবগাম্ভীর্য নিয়ে শুরু করে মাঝপথে শেষ করে দেয়া ছোটগল্প । এখানেও প্রচ্ছন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও মানব-মানবীর মনস্তাত্ত্বিক লড়াই বিদ্যমান। ভাষাগত কিংবা কাঠামোগত দিক থেকে সবার ই ভালো লাগা উচিত ।

শিরোনামহীন - গল্প

শিরোনামের পাশে প্রথম বন্ধনীতে লিখা কাব্যিক গল্প । কিন্তু আমার কাছে কবিতার মতই লাগল । কবিতার রিভিউ দেয়ার মত পাঠক এখনও হইনি তাই ভালো-মন্দ কিছুই বলতে পারছি না ।

দ্যা মিরাকল অফ লাইফ - গল্প

খুবই ছোট একটা গল্প , ভাষা অনেকের কাছেই অস্বস্তিকর লাগতে পারে কিন্তু বাস্তবতার নিরিখেই এমনভাবে লিখা। কারো কারো জন্য গল্পের বিষয়বস্তু ও অস্বস্তিকর লাগতে পারে কারণ গল্পটি অনেকটা আজম খানের "রেল লাইনের ওই বস্তিতে " গান কিংবা রণবীর টোকাই কার্টুনের মত। শেষে সম্পাদকের ফুটনোট দেয়া - অসমাপ্ত !

ইন্টার্ভিউ, চিত্রনাট্য, বুক রিভিউ, অনুবাদ ও কলাম

বেশ বড় একটা ইন্টারভিউ আছে, যেটা বেশ খানিকটা আলোচনার দিকেই গেল। একজন লেখক কেন লিখেন, পাঠকের প্রতি তার আশা কি এবং কিভাবে প্রভাবিত করেন তা নিয়ে বিস্তর আলোচনা। এইসব কথাপ্রসঙ্গে স্বাভাবিকভাবেই উঠে আসে লিখার স্টাইল/জনরা, ভাষা ও কাঠামো মূল বিষয়বস্তুর সাথে কিভাবে জড়িত। এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল বিশ্বসাহিত্যের অন্যান্য লেখক এবং বিদেশী সাহিত্যের অনুবাদ বিষয়ক যেই জটিলতা - সেটি ।
একজন লেখক কতটুকু সাহিত্যিক আর কতটুকু চিন্তাবিদ, তা বোঝার একটা মাপকাঠি হল ফিকশন ও নন-ফিকশন লেখার মানের অনুপাত। অনেক সাহিত্যিক আছেন নন-ফিকশন লেখেন ই না , সেইদিক থেকে সচিব শহিদুল জহিরের চিন্তাভাবনা জানার একটা একটা ভালো সুযোগ পাওয়া গেল। এই অংশে তার লেখা বুক রিভিউ(শাহাদুজ্জামানের বই), বিভিন্ন পত্রিকার সম্পাদকদের প্রতি লেখা আহ্বানমূলক কলাম আর দুটো ইন্টার্ভিউ পাওয়া গেছে । বইয়ের সবচেয়ে ইন্টেরেস্টিং অংশ বিবেচনায় ইন্টার্ভিউতেই ফোকাস করলাম ।

২৪ জানুয়ারি ২০২৬
Profile Image for Kafil Recherche.
61 reviews4 followers
August 18, 2024
শহীদুল জহির রচিত কিছু গল্প, উপন্যাস ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে সংকলিত “অপ্রকাশিত অগ্রন্থিত: উপন্যাস, গল্প ও অন্যান্য” গ্রন্থটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আবদুর রশীদ। গ্রন্থটি ২০১৯ সালে পাঠক সমাবেশ কর্তৃক প্রকাশিত হয়।

শহীদুল জহির বাংলাসাহিত্যের একজন অনন্য লেখক৷ শুধু বিষয়বস্তু নির্বাচনেই তিনি অনন্য ছিলেন না; রচনাশৈলীতেও তাঁর অনন্যতা স্বাক্ষর বিদ্যমান। তিনি পেশায় একজন সিভিল সার্ভেন্ট ছিলেন৷ সরকারের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন বহু বছর৷ সেই কাজের ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চাও করেছেন৷ যেহেতু কাজের ফাঁকে ও অবসরে সাহিত্য চর্চা করেছেন, সেহেতু স্বভাবতই তিনি সাহিত্যচর্চার জন্য বিস্তর সময় পাননি৷ তাই তাঁর রচিত ও প্রকাশিত সাহিত্য কর্মও অপ্রতুল; সংখ্যায় বা পরিমাণে অপ্রতুল হলেও, গুণে ও মানে মোটেও অপ্রতুল নয়৷

কলম্বিয়ান লেখক Gabriel Garcia Marquez এর  ম্যাজিক্যাল রিয়ালিজম (অনেকে ম্যাজিক রিয়ালিজমও বলে থাকেন) দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বাংলা সাহিত্যে এ ধারায় সাহিত্য রচনা করেন। এর পূর্বে বা সমসাময়িক কেউ এই ধারায় সাহিত্য রচনা করেছেন কিনা তিনি অবশ্য সে বিষয়ে অজ্ঞ (আমি নিজেও অজ্ঞ)।

এই বইটিতে ২টি অগ্রন্থিত উপন্যাস রয়েছে: ‘চন্দন বনে’ ও ‘উড়াল’।

চন্দন বনে: ‘ডিটেকটিভ’ ঈদ সংখ্যা ১৯৮৪-তে প্রকাশিত ‘চন্দনবনে’ উপন্যাসটি ৩ পর্বে বিভক্ত।
এক. বিশ্বাস: দাগে দাঁড়িয়ে থাকে প্রহরী চোখ;
দুই. ভালোবাসা: জলের ভেতর চূর্ণ জলের শরীর ও
তিন. শুরু থেকে শুরুর দিকে ফেরা।
উপন্যাসটি মূলত ভালোবাসা ও সন্দেহপ্রবণতাকে কেন্দ্র করে রচিত৷

উড়াল: এই উপন্যাসটি পড়েছি এবং উপভোগ করেছি৷ কিন্তু, সত্যি বলতে, বিষয়বস্তু ধরতে পারিনি।

গল্প আছে মোট চারটি।
১. যাত্রা
২. যাত্রাপথে
৩. শিরোনামহীন (কাব্যিক গল্প)
৪. দ্য মিরাকল অব লাইফ

বইটিতে স্থান পেয়েছে শাহাদুজ্জামান রচিত ‘বিসর্গতে দুঃখ’ বইটির একটি অসাধারণ রিভিউ। বইটি আমি কয়েক মাস আগে পড়েছিলাম৷ ছোট্ট কথায় এতো সুন্দর রিভিউ! একটি আদর্শ রিভিউ।


এছাড়াও বইটিতে কিছু শহীদুল জহিরের একটি দীর্ঘ ইন্টারভিউ, একটি চিত্রনাট্য, কিছু কবিতার অনুবাদসহ আরো কিছু সাহিত্যকর্ম স্থান পেয়েছে৷  প্রায় ১০ হাজার শব্দের ইন্টারভিউটিতে আমরা শহীদুল জহির সম্পর্কে জানতে পারি, তাঁর সাহিত্যচর্চার অনুপ্রেরণা সম্পর্কে জানতে পারি, তাঁর সাহিত্যদর্শন সম্পর্কে জানতে পারি। ম্যাজিক রিয়েলিজম সম্পর্কেও একটি ক্যান্ডিড কথোপকথনও পাই এই ইন্টারভিউটিতে। এই ইন্টারভিউটার জন্য হলেও বইটিকে অন্তত ৫/৫ রেটিং দিতপ চেয়েছিলাম।
Profile Image for Amirul Ahsan.
16 reviews1 follower
April 24, 2020
শহীদুল জহির প্রেমীদের জন্য এটা একটা বাড়তি পাওনা। ভালো লেগেছে।
Displaying 1 - 4 of 4 reviews