Jump to ratings and reviews
Rate this book

সুবর্ণরেণু সুবর্ণরেখা

Rate this book
"মানুষ পরিব্রাজক। জীবনের অন্বেষণে ঘুরতে ঘুরতে কোথা থেকে কোথায় সে পৌঁছে যায় নিজেও জানে না। উৎস থেকে মোহনায় এসে সমুখ শান্তি পারাবার দেখে তার মনে পড়ে শেকড়ের কথা। শেকড়ের খোঁজে সে ফিরতে চায় স্মৃতি বিস্মৃতির পথ বেয়ে তার প্রত্ন ইতিহাসে। যে ইতিহাসচর্চা থেকে উঠে আসে প্রান্তিক জনপদের কাহিনী। সাম্প্রতিককালে যা সাবলটার্ন ইতিহাস। আর এভাবেই সমুদ্রাগামী মোহনার মানুষ ফেরে তার শেকড়ে।"

সুবর্ণরেখা নদী তীরবর্তী, উৎস থেকে মোহনা পর্যন্ত, কতই না জনপদ, জনজীবন আর কতশত পরিবার! এমনই এক পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠা, বিবর্ধিত ও আলোড়িত হওয়া এক আশ্চর্য আখ্যান শোনাচ্ছেন সাবলটার্ন লেখক নলিনী বেরা তাঁর এই 'ছাঁচ-ভাঙা' নদীছন্দিত উপন্যাস 'সুবর্ণরেণু সুবর্নরেখা'য়।

280 pages, Hardcover

Published April 1, 2018

Loading...
Loading...

About the author

Nalini Bera

21 books3 followers
নলিনী বেরার জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরের নিকট বাছুরখোয়াড় গ্রামে। ছোটবেলা থেকে দারিদ্রের সাথে লড়াই করে পড়াশোনা করেছেন তিনি। তাঁর শিক্ষা সম্পন্ন হয় মেদিনীপুর কলেজে ও পরে নকশাল আন্দোলনের কারণে ঝাড়গ্রাম রাজ কলেজে। ১৯৭৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের আধিকারিক হিসাবে চাকরিতে ঢোকেন।

কবিতা লেখা দিয়ে তাঁর সাহিত্য জীবন শুরু। ১৯৭৯ সালে নলিনী বেরার প্রথম গল্প 'বাবার চিঠি' দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি পল্লীপ্রকৃতি নিয়ে সমাজসচেতন সাহিত্যরচনায় পারদর্শী। তাঁর উপন্যাসগুলি হল শবরচরিত, কুসুমতলা, ফুলকুসমা, দুই ভুবন, চোদ্দ মাদল, ইরিনা এবং সুধন্যরা, এই এই লোকগুলো, শশধর পুরাণ ইত্যাদি। চার দশকের সাহিত্যচর্চায় অজস্র ছোটোগল্প ও উপন্যাস লিখেছেন।

২০০৮ সালে বঙ্কিম পুরস্কার পান নলিনী বেরা তাঁর শবরচরিত উপন্যাসের জন্য। সুবর্ণরেণু সুবর্ণরেখা উপন্যাসের জন্য ১৪২৫ বঙ্গাব্দের আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি। পুরস্কার হিসেবে প্রাপ্ত ১০ লক্ষ টাকা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্রা ছাত্রীদের জন্য দান করেন এই সাহিত্যিক।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (30%)
4 stars
15 (50%)
3 stars
5 (16%)
2 stars
0 (0%)
1 star
1 (3%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Mahmudur Rahman.
Author 14 books370 followers
August 15, 2023
'বিধি যাহা লেখি আছে কপালে, বৈশাখী পালে গো বৈশাখী পালে'

বৈশাখী পালের পালা নিয়ে এই একটাই লাইন লিখেছেন ললিন বাবু। নলিনী বেরাকে এই নামেই ডাকতেন তার পরিজন। আর তার বৈশাখী পাল মূলত একটা চর। সুবর্ণরেখায় উঠেছিল। সেই চর দখলের গল্প আছে এখানে। অনেকটা পুরাণের মতো উঠে এসেছে বৈশাখী পালের গল্প। তবে সেটা এ বইয়ের ছোট একটা অংশ কেবল।

'সুবর্ণরেণু সুবর্ণরেখা' মূলত নলিনী বেরার নিজের গল্প। প্রান্তিক মানুষের মধ্যে বড় হয়েছেন তিনি। সেই বেড়ে ওঠার সময়ের গল্পটা তিনি বলেছেন। সুবর্ণরেখার তীরে বেড়ে ওঠার সময় যা দেখেছেন, যাদের সঙ্গে বাস করেছেন তাদেরই কথা লিখেছেন। সেই সঙ্গে, বড় হতে হতে বড় বড় সাহিত্যিকদের লেখা পড়ে দেখেছেন কখনো না কখনো তা নিজের সঙ্গে মিলে যায়। নিজের উপন্যাসে সেই মিলের কথাগুলোও তুলে ধরেছেন৷ এসেছে 'পথের পাঁচালী', 'হাঁসুলি বাঁকের উপকথা' থেকে অনেক আধুনিক লেখাজোকার কথাও।

এ বইটাও অনেক দিন নজরে ছিল। কারণ একটাই। মানুষের মধ্যে থেকে উঠে আসা লেখকদের গল্পগুলো অন্যরকম হয়। নলিনী বেরার এ বইও তাই। শকুনের পালক কানে গুঁজে মানুষের ভেতরের পশুকে দেখা, ব্রাহ্মণের চাল চুরি থেকে পিসীকে খুঁজতে গিয়ে ললিনের অপু হয়ে ওঠার মধ্যে আমরা সাঁওতাল-লোধা-কামহার-কুমহারদের জীবনও জানতে পারি।

তবে বইটা কেমন যেন অসম্পূর্ণ। যে গল্প নলিনী লিখেছেন সেখানেও যেন পুরোটা ডুব দেননি তিনি। যেমনটা দিয়েছিলেন অনিল ঘড়াই তার 'অনন্ত দ্রাঘিমা'য়। ফের বড়দার বিয়েতেই কেন গল্পটা শেষ হয়ে গেল তা-ও এক প্রশ্ন। ললিনের গল্পটা আরো বড় হওয়ার কথা।

#রহমান_সাহেবের_পড়াশোনা
#বইপত্র_২০২৩
Profile Image for Prithu.
71 reviews15 followers
August 10, 2020
গ্রামের এক সাঁওতাল দিদির সঙ্গে সই বা স্যাঙাত পাতানোর সূত্রে পরিচয় ছিল লেখকের। রক্তাক্ত পা দেখে কিনে দিয়েছিলেন চটি আর দিয়ে এসেছিলেন টাকা। অনেকদিন পর দেখা করতে গিয়ে দেখেন পায়ের অবস্থা একই। জিজ্ঞেস করেন চটি ছিঁড়ে গেছে কিনা। শুনে “হামাগুড়ি দিয়ে ঘরে ঢুকলেন মেজ্‌দি। বেরিয়ে এলেন বুকে জড়িয়ে একটা বড়সড় পোঁটলা। তারপর তো পরতের পর পরত ন্যাকড়া খুলে চলেছেন — ন্যাকড়া তো নয়, মনে হচ্ছিল অনার্য ভারতবর্ষের ইতিহাসের পাতা ওল্টাচ্ছেন! অবশেষে সেই চটিজুতা, অবিকল সেই স্টিকার — “তোর দেওয়া চটিজুতা আমি কি পায়ে দিতে পারি রে?” 

এরকম ঘটনা ভুরি ভুরি আছে গোটা বই জুড়ে। একই শব্দের দ্বিত্ব প্রয়োগ করে করে অদ্ভুত মরমিয়া গদ্য লেখেন নলিনী বেরা। এর আগে 'তিরিয়ো আড়বাঁশি' বলে ওনার লেখা এক ছোটদের বই পড়েছিলাম, সেখানেও এই গদ্যের বৈশিষ্ট্য চোখে পড়েছিল। বাংলায় subaltern উপন্যাসই শুধু লেখেননি, সঙ্গে জুতসই ভাবে ভাষাকেও বিনির্মাণ করে নিয়েছেন তিনি। সেখানেই বোধহয় নলিনীবাবুর সবচেয়ে বড়ো কৃতিত্ব।
Profile Image for Tushar Sarkar.
24 reviews
Read
August 7, 2026
ধরুন, আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন। আপনার চারপাশের মানুষজন অচেনা। তাদের ভাষাও আপনার কাছে অচেনাই। আপনার মনে হচ্ছে, আপনি শব্দগুলো ধরতে পারছেন, আবার পারছেনও না। বোঝার চেষ্টা করছেন। ছাগল-গরু চরাতে চরাতে বাগাল হঠাৎ করে যে গানটা গেয়ে উঠল, তার কথাগুলো কী? হাটফেরতা হাটুরে মানুষগুলো আকাশ দেখে নিজেদের মধ্যে আবহাওয়ার কী পূর্বাভাস করল? নদীপারে দাঁড়িয়ে কৃষ্ণাঙ্গ মহিলাটি তার মরদকে ভালোবাসার কোন মিঠে কথা বলল? শব্দগুলো ধরেও যেন ধরতে পারছেন না।
এত তাড়াহুড়োর কী আছে! থাকুন কিছুটা সময়। এগিয়ে যান নদীর দিকে। যেতে যেতে পাশে ফলে থাকা পাকা পুঁই-মিচুড়ি দুই আঙুলের চাপে ফাটিয়ে দেখুন—কী গভীর বেগুনি রং আপনার হাতে ছড়িয়ে গেল! দূরে, ওই একটু দূরে তাকিয়ে দেখুন। ওই যে পাখিটা দেখতে পেলেন, ওর নাম নীলকণ্ঠ। ছাইরঙা, গাঢ় নীল আর আকাশি রঙের একটি পালক চাই নাকি? তাহলে উড়ন্ত ওই পাখির পেছনে ছুটুন, যদি একটা উড়ে আসে। কতটা ছুটলেন?
আপনি তো ডাঙাসাহির বুধন মুর্মুর বাড়িতে পৌঁছে গেছেন। বুধনের মা আপনার জন্য এনে দিল রঙিন বোঁদে আর স্লাইস রুটি। অবাক হবেন না, এখানে এগুলো পাওয়া যায় না। বুধন মিলিটারিতে চাকরি করে। শহর থেকে আসার সময় নিয়ে এলে ওর মা সবাইকে ধরে ধরে খাওয়ায়।
আর একটা গোপন কথা আছে, শুনুন। বুধনের মায়ের কাছে বুড়ো শকুনের একটা পালক আছে। সেটা কানে গুঁজে রাখলে সব সত্যি দেখা যায়। আপনার আশেপাশের মানুষগুলোর কার মধ্যে কুকুর, বিড়াল কিংবা শূকরের আত্মা আছে, তা দেখতে পাবেন। প্রয়োজন হলে চাইলেই আপনাকে দিয়ে দেবে।
এবার চলুন আর একটু। ওই তো নদীর কাছাকাছি বটতলায়। ওখানে বাজিকরের খেলা হচ্ছে। যাযাবরের দল তাবু ফেলেছে। বুড়ো সর্দারের কাঁচের চুড়ি পরা, কাজল-আঁকা ডাগর চোখের, পিঙ্গলকেশী ষোড়শী মেয়েটার দিকে অপলক তাকিয়ে আছেন দেখে সে রিনরিন করে মল বাজিয়ে কাছে এসে নিচু স্বরে বলবে, "ও বেলা এসো, কথা আছে।"
কী কথা? সেটা না শোনা পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না তো? পাওয়ার কথাও নয়। হয়তো ওবেলা পৌঁছে দেখলেন, বটতলা ফাঁকা। কেউ নেই। তাঁবু গুটিয়ে যাযাবরের দল অন্য কোথাও গিয়ে বাজিকরের খেলা দেখাচ্ছে। এখানে শুধু ভাঙা উনুন থেকে হালকা সাদা ধোঁয়া উড়ছে। কী কথা ছিল, তা আর জানা হল না। এই আক্ষেপ হয়তো আপনাকে আজীবন কোথাও থিতু হতে দেবে না...
চলুন, এবার নদীর কাছে যাই। এ নদীর নাম সুবর্ণরেখা। জনশ্রুতি, এখনও এ নদীতে সোনার রেণু পাওয়া যায়। আজলা ভরে জল নিয়ে মুখ ধুয়ে নিন । দেখি... এই তো, আপনার মুখ জুড়ে হাজারো সোনার রেণু চিকচিক করছে।

নলিনী বেরার 'সুবর্ণরেণু সুবর্ণরেখা' উপন্যাস জুড়েই ছড়িয়ে আছে এমন অসংখ্য চকচকে সোনার কুচি। লেখকের বাল্যকাল ও কৈশোরের স্মৃতিচারণনির্ভর এই উপন্যাস যেন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন, লোককথা, সঙ্গীত ও লোকাচারের এক অনন্য মিশেল।

আমার বইটি অত্যন্ত ভালো লেগেছে। আমি যদি লেখক হতাম, তবে এমনই একটি উপন্যাস লিখতে চাইতাম।

দে'জ পাবলিশিং থেকে প্রকাশিত ২৮০ পাতার এই বইটির মুদ্রিত মূল্য ৪৫০ টাকা। এই বইটির জন্য লেখক ২০১৯ সালে আনন্দ পুরস্কার লাভ করেন।
Displaying 1 - 8 of 8 reviews