What do you think?

সঞ্চিতা
বিদ্রোহী কবি নজরুলের কবিতার মহার্ঘ সংকলন।
216 pages, Hardcover
First published October 1, 1928
About the author
Kazi Nazrul Islam
162 books288 followersKazi Nazrul Islam (Bengali: কাজী নজরুল ইসলাম) was a Bengali poet, musician and revolutionary who pioneered poetic works espousing intense spiritual rebellion against fascism and oppression. His poetry and nationalist activism earned him the popular title of Bidrohi Kobi (Rebel Poet). Accomplishing a large body of acclaimed works through his life, Nazrul is officially recognised as the national poet of Bangladesh and commemorated in India.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 22 of 22 reviews
November 26, 2020
আমি যখন ক্লাস টু তে পড়ি তখন বাবা জন্মদিনে উপহার দিয়েছিল বইটা। ওইটুকু বয়সে নজরুলের কবিতা আর কিইবা বুঝবো? চেষ্টাও করিনি খুব একটা। অবশ্য এখনো যে খুব বুঝি তা একেবারেই না। সেসময় ২/৩ টা কবিতা হয়ত মুখস্ত করেছিলাম আবৃত্তির জন্যে। কিন্তু তারপর থেকে বুকশেলফ এর এক কোনায় পড়েই ছিল। এত বছর পর মনে হল একবার চেষ্টা করেই দেখি কতটুকু ছুঁতে পারি। কতটা সফল তা বলতে পারব না, তবে কবিতাগুলো পড়ার সময় ভেতরে একটা শিহরণ কাজ করে। এটুকু বুঝেছি যে এটা একবার পড়ে রেখে দেওয়ার বই না। বারবার পড়তে হবে। মুখস্ত না, অন্তস্থ করতে হবে প্রতিটি শব্দ।
হয়ত কেবলি গাহিয়াছি গান,হয়ত কহিনি কথা,
গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা?

March 28, 2026
কবিত্ব বলে যে জিনিসটা আছে, তার নিশ্চয় কোনো সংজ্ঞা হয়। সেই সংজ্ঞা দিয়ে এই বইয়ের বিচার করলে নজরুল পাশ করবেন, না ফেল— তা আমার জানা নেই। তবে সাধারণ মানুষের কথা বলার জন্য, দেশ ও দেশমাতৃকার বন্দনা করার জন্য, নানা যন্ত্রণা ও একাকিত্বে লাঞ্ছিত মনের মৌনতাকে মুখর করে তোলার জন্য যদি কোনো মাপকাঠি থেকে থাকে, তাহলে তাতে এই বই পূর্ণমান পাবে।
এ আমাদের জাতির সম্পদ; মানবতার উদ্দেশে এক পরম শ্রদ্ধার্ঘ্য।

January 29, 2026
মাস্টারপিস।
February 5, 2025
কবিতা পড়া হয় না বললেই চলে, তবে নজরুলের কবিতা হলে অন্য কথা।
August 6, 2015
আমার সবচেয়ে বেশিবার পড়া বই। এর কিছু নির্দিষ্ট কবিতা কত অসংখ্যবার যে পড়েছি!
মাস্ট রীদ ফর এভরিওয়ান!
মাস্ট রীদ ফর এভরিওয়ান!
Read
February 27, 2020“অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছ সুখে!”
October 20, 2023
অসংখ্যবার পড়া একটা বই। যতবার পড়ি, ভাল লাগে। রক্তে আগুন লাগে বা চোখে আসে জল।
যদি কেউ আগুন চায় বা চায় চোখের জলের গভীরতার সাক্ষাৎ প্রকাশ, এই বই তার জন্য অবশ্যপাঠ্য।

September 13, 2022
আমি যখন কাজী নজরুল ইসলামের “সঞ্চিতা” পড়তে বসি, তখন মনে হয়েছিল—আমি যেন হঠাৎ এক ঝঞ্ঝার মুখোমুখি হয়েছি। আবার কিছু দূর এগোতেই বুঝলাম, শুধু ঝড় নয়, এখানে আছে ফুলের সুগন্ধও, প্রেমিক হৃদয়ের অশ্রুও, মানবতার মহান আহ্বানও। এ বইটি নিছক কবিতার সংকলন নয়, বরং কবির আত্মার বহুস্তরীয় প্রকাশ।
“বিদ্রোহী” কবিতা পড়তে গিয়ে যেন বুকের ভেতর কাঁপন জেগে উঠেছিল—
“আমি ঝঞ্ঝার মতন তাণ্ডব-নৃত্য করি বিশ্বজগৎ মহাশূন্যে।”
এই ঘোষণার মধ্যে আমি বুঝলাম, নজরুল কেবল এক কবি নন, তিনি যুগের বজ্রকণ্ঠ। তাঁর বিদ্রোহ কেবল রাজনীতির বা শাসকবিরোধী নয়, বরং মানুষের আত্মমুক্তির আকাঙ্ক্ষারও প্রতিধ্বনি।
কিন্তু আশ্চর্যজনকভাবে, সেই একই নজরুল আবার একেবারেই ভিন্ন রূপে আমার কাছে ধরা দিলেন। যখন পড়লাম “দোলনচাঁপা দোলে রাতে, দোলে তার সোনালি বাতাসে”—মনে হলো এই তো অন্য এক নজরুল, যার হৃদয় প্রেমে, প্রকৃতিতে আর স্নিগ্ধতাতে ভিজে গেছে। বিদ্রোহের ঝড় আর প্রেমের মাধুর্য—দুটো বিপরীত স্রোতকে একসাথে ধারণ করতে পেরেছেন তিনি। আমি পড়তে পড়তে উপলব্ধি করেছি, এটাই নজরুলের মহিমা।
“সঞ্চিতা”-য় আরেকটি যে দিক আমাকে গভীরভাবে স্পর্শ করেছে, তা হলো তাঁর মানবতাবাদ। যখন তিনি বলেন—
“হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন?
কাণ্ডারি, বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র।”
তখন মনে হয়েছে, এ কণ্ঠ শুধু বাংলার নয়, সমগ্র মানবতার। ধর্ম-বর্ণের বিভেদ অতিক্রম করে নজরুল মানুষের জয়গান গেয়েছেন। আমি পড়তে পড়তে অনুভব করেছি, কবি যেন আমাকেই প্রশ্ন করছেন—আমি কি মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখেছি?
আরেকটা দিক আমাকে গভীরভাবে আলোড়িত করেছে—তাঁর কবিতার সুরেলা ছন্দ। পড়তে পড়তেই মনে হয়েছে যেন কোনো গান শুনছি। তাঁর কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি ধ্বনি সংগীতের মতোই বয়ে চলে। এ কারণেই হয়তো নজরুলের কবিতা গেয়ে ওঠে, বাজে বাঁশির মতো, কখনো শোনায় ঝড়ের মতো। আমি বুঝেছি, কবি আসলে সংগীতেরই সন্তান।
__ফোকলোর চর্চায় নজরুল__
নজরুলকে আমি যতই পড়েছি, ততই মনে হয়েছে তিনি কেবল আধুনিক কবি নন, ফোকলোরেরও এক প্রাণবান ধারক। শৈশবের গ্রামীণ জীবনে বাউল, মরমি গান, যাত্রা আর লোককাহিনী তাঁর শিরায়-শিরায় প্রবাহিত হয়েছিল। “সঞ্চিতা”-য় সেই লোকজ উপাদান আমি স্পষ্টভাবে খুঁজে পেয়েছি।
আমি লক্ষ্য করেছি, তাঁর উপমা-চিত্রকল্প অনেকটাই লোকপ্রাণের সঙ্গে যুক্ত। বজ্র, অগ্নি, ঝড়, নদী—এসব চিরচেনা গ্রামীণ প্রতীক। তাঁর ছন্দে ভাটিয়ালির ঢেউ, তাঁর ভাষায় মরমি সাধকের সুর। কখনো মনে হয়েছে, তিনি যেন লোককবিতাকে আধুনিক রূপে ঢেলে দিয়েছেন।
বিশেষ করে তাঁর সংগীতে যে ফোকলোরের প্রভাব, তা অনস্বীকার্য। কীর্তন, বাউল, ভাটিয়ালি, মারফতি সুর তিনি ব্যবহার করেছেন এমনভাবে, যাতে লোকসংস্কৃতি আধুনিক সাহিত্যের সাথে যুক্ত হয়েছে। আমি মনে করি, নজরুল ফোকলোরকে কেবল ব্যবহার করেননি, বরং একে নতুন রূপে প্রতিষ্ঠিত করেছেন।
“সঞ্চিতা” পড়ে আমার মনে হয়েছে—এ শুধু কবিতার বই নয়, এটি যেন এক আলো-ঝড়। এখানে বিদ্রোহ আছে, প্রেম আছে, মানবতা আছে, আবার লোকজ সুরও আছে। আমার কাছে এটি এক অমূল্য সম্পদ, যা একইসাথে উদ্দীপ্ত করে, আবেগে ভরায়, আবার গভীরভাবে ভাবায়।
আমার উপলব্ধি—“সঞ্চিতা” হলো সেই কাব্যগ্রন্থ, যেখানে নজরুল নিজেকে চিরকালের জন্য প্রতিষ্ঠিত করেছেন বিদ্রোহী কবি, প্রেমিক কবি, মানবতার কবি এবং ফোকলোরের আধুনিক রূপকার হিসেবে।

January 18, 2020
ছোটবেলায় নজরুলের কবিতা আবৃত্তি করতাম - তখন অবশ্য অর্থগুলো এখনকার মতো বুঝতাম না। তীক্ষ্ণ ভাষা আর ভাবের মিলন নজরুলের কবিতাগুলোতে। বিদ্রোহী, মানুষ - এই কবিতাগুলোর আবেদন কখনোই মলিন হয় না।
May 19, 2025
"সঞ্চিতা" হলো কাজী নজরুল ইসলামের কবিতার এক সমগ্র বা সংকলন, যেখানে তার সব ধরনের কবিতা একত্রিত রয়েছে। এখানে প্রেম, বিদ্রোহ, সমাজবিরোধিতা, মানুষের স্বাধীনতা, ধর্মীয় সহনশীলতা এবং মানবতার নানা দিকের কথা উঠে এসেছে।
April 5, 2020
হয়তোবা আবার পড়ার জন্য তুলে নিবো।
August 30, 2021
শান্তিপাঠ ❤️
August 23, 2022
তার বই রিভিউ দেয়ার ক্ষমতা আমার নেই।
January 4, 2024
নজরুলের অমর সৃষ্টির সংকলন
December 27, 2021
আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায় ,
আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আসায় ৷
তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি ৷
আমার এ রূপ-- সে যে তোমার ভালোবাসার ছবি ৷৷
_কবি-রানী
কাজী নজরুল ইসলাম
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়,
_ আপন- পিয়াসী

This entire review has been hidden because of spoilers.
December 3, 2014
want to read
u-d
March 25, 2015I LOVE KAZI NAZRUL ISLAM
Read
September 25, 2016love
This entire review has been hidden because of spoilers.
Want to Read
November 10, 2016I want to read.
This entire review has been hidden because of spoilers.
June 30, 2024
অনেক আগে একবার পড়েছিলাম বইটা, আবার reread দিলাম। কঠিনতম কবিতার বই।
Read
March 26, 2014kosu
This entire review has been hidden because of spoilers.
Read
February 1, 2019i men the book is so beutiful for everone.
Displaying 1 - 22 of 22 reviews