Jump to ratings and reviews
Rate this book

Titas Ekti Nadir Naam

Rate this book
Titas Ekti Nadir Naam Hardcover – 2017 by Adwaitya Mallaburman (Author) Karuna Prokashini

Hardcover

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (52%)
4 stars
14 (35%)
3 stars
5 (12%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Sutanu Chatterjee.
13 reviews1 follower
May 26, 2025
এক অনন্ত যাত্রা শেষ করলাম। দীর্ঘ কদিন যেন মনে হয়েছিল আমি তিতাসের মালোদেরই স্বজন। সত্যি বলতে এই উপন্যাস শুধু নদী মাতৃক উপন্যাস বললে ভুল হবে, মানিক বন্দ্যোপাধ্যায় এর ' পদ্মা নদীর মাঝি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ' ইছামতী, কিংবা সমরেশ বসুর ' গঙ্গা ' প্রায় সমগোত্রীয় লেখা নদীমাতৃক উপন্যাসের দিক থেকে, কিন্তু ' তিতাস একটি নদীর নাম' এর অভিনবত্ব যেখানে ভিন্ন চরিত্রের সমাবেশের মাধ্যমে একটি মৌলিক ঘটনার আবর্তন, অবশ্য যার পরিণতি বা উপসংহার যৌগিক বলা চলে। গল্পের মুখ্য চরিত্র অনেক গুলি, উপন্যাসের প্লট অনুযায়ী সেগুলি আলাদা কিন্তু সমগ্র ঘটনাটাই মালো জনজাতিকে কেন্দ্র করে আবর্তিত। মানুষের জীবন যেমন সময়ের মতো সরলরৈখিক কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে মানুষের জীবন কখনই শুরু বা শেষ হয় না, সেরকমই উপন্যাসের মূল চরিত্র যেমন কিশোর, সুবল, বাসন্তী, অনন্ত, অনন্তের মা এদের পরস্পরের জীবনের ঘটনা প্রবাহ গুলোকে লেখক যে নিপূণ সম্পৃক্ততার মাধ্যমে আলাদা আলাদা মূল্যায়ন করেছেন সেটিকে কোনো মাপকাঠির মধ্যে ফেলার ক্ষমতা আমার নেই।
তিতাস - এই নদীকে উপজীব্য করে যে সমগ্র মালো তথা জেলেদের জীবন যে একই সূত্রে গাঁথা তা উপন্যাসের শুরুতেই লেখক স্পষ্ট করেছেন। শুধু তাই নয় এই নদীকে কেন্দ্র করেই যে তাদের আচার - বিচার, সংস্কৃতি। একটা উজানের ঢেউ যেমন বহু পুরোনো নদীর চড়েও ভাঙন ধরায় তেমনই মালোদের জীবনে তাদের প্রাণের তিতাস একদিন শুকিয়ে যায়, যতদিন জল থাকে তাদের অধিকার জন্মায়, জলার তলার মাটি যেন তাদের দূরে ঠেলে দেয় ঢেউয়ের মতোই আছড়ে পড়ে তাদের জীবন - জীবিকায়।

প্রথম থেকেই উপন্যাসের একটি করুন সুর চোখে পরে, মালোদের জীবন যাত্রার আঁধারের দিক টা লেখক স্বমহিমায় তুলে ধরে। কিন্তু সব কিছুর মধ্যে লেখক নদী প্রকৃতির যে স্নিগ্ধ রূপটি লেখার মাধ্যমে বর্ণনা করেন যা ক্রমেই পড়তে পড়তে নিজের চোখের সামনে ভেসে ওঠে বলেই মনে হয়। অনেক দুঃখের মাঝেও তিতাস যে মালোদের জীবনের একটা নিখাদ আনন্দ, তিতাসের জল শুকিয়ে যাওয়া মালোদের যে ভয়ংকর দুঃস্বপ্ন তারই প্রমাণ। প্রত্যেকটি চরিত্রই একটি না একটি করুণ পরিণতির সম্মুখীন হয়, কারুর মনোবাসনা অপূর্ণ থাকে কিংবা কারুর জীবনটাই অসম্পূর্ণ। শুনেছিলাম লেখক অদ্বৈত মল্লবর্মণ, তিতাস একটি নদীর নাম এর পাণ্ডুলিপি নিয়ে যখন কলকাতা আসছিলেন সেটা হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। পরে আবার তিনি এটিকে নতুন করে লেখেন।
Profile Image for Suhana Saiyedya.
43 reviews
June 18, 2026
দ্বাদশ শ্রেণিতে পড়াকালীন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণকারী "ঋত্বিক ঘটক" স্যার এর "তিতাস একটি নদীর নাম" উপন্যাস টির সঙ্গে পরিচিতি হয়েছিলাম। এটি শুধু একটি উপন্যাস নয়, এটি একটি হারিয়ে যাওয়া জনপদের ইতিহাস। বাংলা সাহিত্যের রসগ্রাহী প্রত্যেক পাঠকের জন্য এই বইটি পড়া আবশ্যক। ঋত্বিক ঘটক এই উপন্যাসের ওপর ভিত্তি করে একই নামে একটি বিখ্যাত চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন, যা অত্যন্ত প্রশংসিত হয়।
Displaying 1 - 3 of 3 reviews