Shahed Ali (Bengali: শাহেদ আলী) was one of the leading short story writers of Bangladesh and is considered to be one of the literary giants of his time in the realm of Bengali literature. He was also an educator, a progressive Islamic thinker, a journalist, editor of multiple magazines and one of the founders of the Islamic Organization named "Tamaddun Mazlish." He is most famous for his short story "Jibrailer Dana" (Gabriel's wings) which has been translated in English by his daughter, novelist Dilruba Zeenat Ara.
Awards......... Bangla Academy Award (1964) Ekushe Padak (1989) Tamgha I Imtiaz (1969) Language movement Award (1981) Nasiruddin Gold medal (1985) Islamic Foundation Award (1986) Jallalabad Club Award (1988) Jallalabad Club Forum February 21 and independence award (1990) Bangladesh National student award (England) (1991) Bangladesh Islamic School (Dubai) literature award (1992) Poet Forrukah Memorial Award (1997) Ragib Rabeya Shitta award (1998)
আমি আত্মজীবনী পড়তে পছন্দ করি, কিন্তু এই বইটা পড়ে মজা পাইনি! বইয়ের প্রথমদিকটা খুব এলোমেলো লাগছিল। প্রবীণরা যে স্টাইলে ছোটবেলার গল্প বলেন অনেকটা সে ধাঁচে বলা হয়েছে লেখকের শৈশব-কৈশোরের কাহিনীগুলো। এটার একটা কারণ হতে পারে, এই আত্মজীবনী লেখকের অন্তিম সময়ে পরিবার ও শুভার্থীদের পীড়াপীড়িতে লেখা। তখন তাঁর লিখার সামর্থ্য ছিলনা। লেখকের মুখ থেকে শোনা কাহিনী অন্যরা লিখেছেন। এ কারণে হয়তবা লেখার মধ্যে স্বতঃস্ফূর্ত সৌন্দর্যের অভাব ছিল। এটা একান্ত আমার মতামত। ভুল হতে পারে। আমার ভাল না লাগলেও অন্যদের ভালও লাগতে পারে।
তবে প্রথমদিককার এলোমেলো ভাবটা বেশিদূর ছিলনা। প্রথম ষাট পৃষ্ঠার পরই লেখা বেশ গোছানো লেগেছে। সম্ভবত এ জায়গা থেকে বাকীটুকু লেখকের নিজের হাতেই লেখা। লেখকের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, কাজগুলো ছোট ছোট অধ্যায় করে দেওয়া। এরমধ্যে বেশিরভাগই লেখক যেসব স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছেন, সেগুলো কিভাবে করেছেন তার বর্ণনা। এর ফাঁকে ফাঁকে আছে নিজের জীবনের ছোট ছোট কিছু ঘটনা। কিন্তু যেমনটা আশা করেছিলাম তাঁর সমৃদ্ধ জীবনের গল্প পড়ে শেখার, জানার অনেককিছু থাকবে, তেমন ছিলনা।
আগেই বলেছি, বইটা আমার ভাল লাগেনি। এই ভাল না লাগার মধ্যেও কয়েকটি অধ্যায় ভাল লেগেছে। "১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন" অধ্যায়ে লেখকের অভিজ্ঞতা পড়ে আনন্দ পেয়েছি। ,"ডেপুটি স্পিকার শাহেদ আলী সাহেবের মৃত্যু" এই অধ্যায়ে সংসদের কাহিনী পড়ে মজা পেয়েছি। " চট্টগ্রামের ঘূর্ণিঝড় " অধ্যায়টা মনে দাগ কেটেছে প্রবলভাবে। শেষ অধ্যায় "আমার সাহিত্যজীবনে প্রবেশ" আগ্রহ নিয়ে পড়া শুরু করেছিলাম কিন্তু তেমন কোনো তথ্য না পেয়ে আশাহত হয়েছি। তবে অধ্যায়টা পড়ে লেখকের "জীব্রাইলের ডানা" বইটা পড়ার ইচ্ছে জেগেছে। পড়বো হয়তো কখনো!
এই বইটা আমি পড়ার জন্য রিকমেন্ড করবো না। তবে যারা লেখকের ভক্ত তারা পড়তে পারেন। প্রিয় লেখক সম্পর্কে জানতে ভাল লাগার কথা!