One of the major attractions of Kishore Bharati, when it started its journey in 1968, was its rich comics. Every known cartoonist was drawn to Kishore Bharati for its mass popularity among every age. In our continuous endeavour to preserve and present to today’s readers these timeless comics by the genius of yesteryear cartoonists, we have worked tirelessly to retrieve and compile some of the best from monthly Kishore Bharati issues dating decades back. Kishore Bharati Suborno Jayanti Comics Samagra (Vol 1) features comics by PG, Surjo Roy, Troilokyanath, Sufi , Shaila Chakraborty, Mayukh Choudhury, Goutam Karmakar, Narayan Debnath, Subrata Gangopadhyay, Kushal Kar and Soumitra Dasgupta. This treasure trove is unmissable for everybody, comics fan or not.
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার
উপন্যাস বা ছোটগল্পের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পাঠক থাকলেও, কমিক্স পড়তে ভালোবাসে না এরকম মানুষ খোঁজা হয়তো সত্যিই দুস্কর। অনেকেরই ধারণা কমিক্স হয়তো শুধুমাত্র শিশুপাঠ্য। কিন্তু যাঁরা প্রকৃতই সাহিত্য অনুরাগী, তাঁরা জানেন কমিক্স কতটা আকর্ষণীয়। কিন্তু কেন আকর্ষণীয়? শুধুই কি গল্পের টানে? একদম নয়। কমিক্সে শুধু গল্প নয় তার সাথে জড়িত শৈল্পিক নিপুনতা, গল্পের চরিত্রকে আমাদের চোখের সামনে যেন আরো স্পষ্ট ভাবে তুলে ধরে। আমিও কমিক্স ভীষণ ভালোবাসি। তাই পত্রভারতীর এই কমিকস সমগ্র টি কিনে পড়েই ফেললাম।
- প্রথমেই এত কম দামে গুণমান প্রায় অক্ষুন্ন রেখে পত্রভারতীর এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। - এই কমিক্স সমগ্রে রয়েছে ১৯৬৯ - ১৯৮০ অবধি পত্রভারতী থেকে প্রকাশিত বিভিন্ন কমিক্স। - বইটি তে ৩২৮ টি পাতা রয়েছে। পাতা সংখ্যা অনুযায়ী Hardcover হলে বইটি আরও সুন্দর হয়তো হতো, কিন্তু glossy এবং মোটা softcover টিও বইটিকে দীর্ঘদিন আপনার সংগ্রহে ধরে রাখতে পারবে। - প্রায় ৪০ বছর আগের সব কমিক্স বলেই হয়তো বেশ কিছু কমিক্স ভালো লাগে নি, খুব একঘেয়ে লেগেছে। তবে যেগুলি অত্যন্ত ভালো লেগেছে সেগুলি হলো: - ডমরু চরিত: বিখ্যাত এই গল্পের ব্যাপারে আমরা কম বেশি সবাই অবগত থাকলেও, শৈল চক্রবর্তী আঁকা ছবি সত্যিই অসাধারণ লেগেছে। খুব সময় নিয়ে আয়েশ করে পড়েছি। - স্বদেশী কোম্পানি ও ভিকু ডাক্তার: শৈল চক্রবর্তী again! - শিকার: ময়ূখ চৌধিরীর কমিকসের নাম আগে শুনে থাকলেও দুর্ভাগ্যবশতঃ এর আগে পড়ার সুযোগ হয়ে ওঠে নি। যারা ভেবে থাকেন যে কমিক্সে গল্পের মান হয়তো খুব একটা থাকে না। কিন্তু "শিকার" পড়তে পড়তে যে রোমাঞ্চ অনুভব করেছি তা অসাধারণ মনে হয়েছে। এর পরে মনে হয়েছে, ময়ূখ চৌধুরীর বাকি কমিক্স না পড়লে জীবন বৃথা। - অধ্যাপক ত্রিবেদী: বেশ ভালো লেগেছে। - আকাশ নগরী: ১৯৭৯ সালে লেখা বাংলায় science fiction comics. মোটামুটি ভালোই। - পলুমামার কলকাতা দর্শন: বালুরঘাট শহরের থেকে অনেক ভেতরে এক গন্ডগ্রামের বাসিন্দা পলুমামা। পলুমামার দূরসম্পর্কের ভাগ্নে হলো ছানা। ছানার কাছে কলকাতার গল্প শুনে পলুমামার ইচ্ছে হলো কলকাতা ঘুরে আসার। তা পলুমামার কলকাতা এসে কি কি অভিজ্ঞতা হলো সেই নিয়ে এই কমিক্স। বেশ মজা লেগেছে। - সম্পাদক ভূমিকায় লিখেছিলেন যে এই মাপের আরো চারটি কমিক্স সংকলন প্রকাশিত হতে পারে। আমি এখন থেকেই ইট পেতে বসলাম। আপনারা খুব তাড়াতাড়ি বইগুলি বার করুন। অপেক্ষায় রইলাম। রেটিং: ৪.৫/৫ মূল্য: ₹২৯৯