Jump to ratings and reviews

রৌদ্র করোটিতে

রৌদ্র করোটিতে-র কবিতাগুচ্ছে শামসুর রাহমান ব্যাপকভাবে জড়িয়ে পড়েন স্বপ্ন-সৌন্দর্যময় অন্তরঙ্গ ভুবন থেকে বাইরের পৃথিবীর হল্লা ও হলাহলে। দারুণভাবে আলোড়িত হন পরিপার্শ্ব ও প্রতিবেশের মাধ্যমে। জীবন-জগতের বৈচিত্র্যপূর্ণ প্রকাশ ঘটেছে এসব কবিতায়। ভিখিরির চিৎকার, মাতালের প্রলাপ, দোকানের জটলা, গলির বিমর্ষতা, নগরের কোলাহল-ঢাকা শহরকে যেন তার স্বরূপে দেগে দিয়েছেন কবি। পার্কের নিঃসঙ্গ খঞ্জ থেকে খেলনার দোকানের সামনের ভিখিরি, লালন সাঁই থেকে রবীন্দ্রনাথ তাঁর কবিতার বিষয়বস্তু। কদাচ আত্মজৈবনিক উপাদানও কবিতায় ঠাঁই পেয়েছে। এবং তাঁর কবিতা হয়ে উঠেছে ‘উপন্যাসের মতো ব্যাপক, নাটকের মতো দ্বন্দ্বদীর্ণ’। প্রকাশকালের (১৯৬৩) দিক দিয়ে রৌদ্র করোটিতে শামসুর রাহমানের দ্বিতীয় কাব্য; তবে এ কাব্যেই তিনি খুঁজে পেয়েছিলেন ‘নিজের কবিতার ভাষা’।

80 pages, Hardcover

First published January 1, 1963

Loading...
Loading...

About the author

Shamsur Rahman

110 books52 followers
Shamsur Rahman (Bengali: শামসুর রাহমান) was a Bangladeshi poet, columnist and journalist. Rahman, who emerged in the latter half of the 20th century, wrote more than sixty books of poetry and is considered a key figure in Bengali literature. He was regarded the unofficial poet laureate of Bangladesh. Major themes in his poetry and writings include liberal humanism, human relations, romanticised rebellion of youth, the emergence of and consequent events in Bangladesh, and opposition to religious fundamentalism.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (17%)
4 stars
10 (58%)
3 stars
4 (23%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Sudipta.
238 reviews
July 2, 2025
ইতিহাস সরোদের মতো বেড়ে উঠলে
আমি সুখী, দামামার মতো গর্জে উঠলে
দুঃখ আমাকে বিবর্ণ করে। জীবন যখন বর্বরের মুঠোয়
কপোতের নরম বুকের মতো কেঁপে ওঠে,
গহন পাতালের প্রাগৈতিহাসিক শীতল জল
নিভিয়ে দিতে চায় হৃদয়ের আগুন,
আমার সমস্ত সম্ভ্রম আর উল্লাস
অর্পণ করি আগামীর অঞ্জলিতে
‘কেননা ভবিষ্যৎ এক
জলদমন্দ্র সুর ইতিহাসের ধ্রুপদী আলাপে। - শামসুর রাহমান

কাব্যগ্রন্থটি ভালো লেগেছে।
Profile Image for Abir Latifee.
9 reviews
September 5, 2021
আধুনিক বাংলা কবিতার ভালো বইগুলোর একটি।
Profile Image for Mithun Samarder.
157 reviews2 followers
April 5, 2024
জীবনানন্দ দাশের পর বাংলা সাহিত্যে আধুনিক কবিতার প্রবেশ মনে হয় এই কাব্যগ্রন্থ দিয়েই হয়েছিল। অসাধারণ শব্দচয়ন।
Displaying 1 - 3 of 3 reviews