What do you think?

অবিশ্বাসের বিভ্রাট
বিশ্বাস প্রতিটি মানুষেরই অবিচ্ছেদ্য একটি অংশ। বিশ্বাস ছাড়া কোনো সুস্থ মানুষই পাওয়া যাবে না। অনেক মানুষ, হরেক রকম বিশ্বাস। কিন্তু সকল বিশ্বাসই সঠিক বিশ্বাস নয়, হতে পারে না। কেবলমাত্র একটি বিশ্বাসই শ্বাশ্বত ও নির্ভুল হতে পারে। এক শ্বাশ্বত, সঠিক ও নিখাঁদ বিশ্বাসের স্বচ্ছ জলধারা আজ ছায়াচ্ছন্ন অজস্র অবিশ্বাসের কালো আঁধারে। ফলে সেই বিশুদ্ধ জলধারাকে আজ দেখতে হচ্ছে অবিশ্বাসের রঙে, ঢঙে। ছদ্মবেশে হরেক রকম বিশ্বাস নামের কু-বিশ্বাসে বিশ্বাসের গতর জড়িয়ে আছে। বিশ্বাসের চারার সাথে লেপ্টে আছে কিছু অবিশ্বাসের আগাছা।
সেই নিখাঁদ বিশ্বাসের স্বচ্ছ প্রস্রবণ থেকে অবিশ্বাসের অপছায়াগুলোকে সরিয়ে দেওয়ার একটি ছোট্ট প্রয়াস ‘অবিশ্বাসের বিভ্রাট’। বিশ্বাস শরীরের রক্তের মত, রক্ত মানুষের প্রাণ সচল রাখে, সেই রক্তের সাথে যখন বিষাক্ত পদার্থ মিলিত হয়ে যায় তখন রক্তকে শুদ্ধ করা জরুরী হয়ে পড়ে, তা না হলে মানুষের জীবন ঝুঁকির মুখে পতিত হয়। রক্তকে বিশুদ্ধ করতে হলে রক্তের সাথে বয়ে বেড়ানো দূষণকে বের করে দিতে হয়। একইভাবে বিশ্বাসকে খাঁটি করতে হলেও বিশ্বাসের সাথে বিশ্বাস নাম নিয়ে ঘাপটি মেরে থাকা মলিন অবিশ্বাসগুলোও চিনে নিতে হবে। যাতে করে শ্বাশ্বত বিশ্বাসের বিমল জলধারা থেকে সকল অবিশ্বাসের আভাস দূর হয়ে যায়, কোনো মুখোশধারী আগাছা এগিয়ে এসে বিশ্বাসকে অঙ্কুরে বিনষ্ট করতে না পারে, বিশ্বাস যেন তার অমলিন, নির্মল আর আবিল রুপে ফিরে আসতে পারে। যেই বিশ্বাস মানুষের মুক্তির একমাত্র রাজপথ। আজ বিশ্বাসের সেই আগাছাগুলোকে চিনে দেওয়াই আমাদের ইচ্ছা ও লক্ষ্য।

140 pages, Hardcover
Published June 1, 2019
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
March 6, 2020
#book_review!📚📕📖
বিশ্বাস প্রতিটি প্রতিটি মানুষেরই একটি অবিচ্ছেদ্য অংশ, যা ছাড়া কোনো সুস্থ মানুষই পাওয়া যাবে না। পৃথিবীর হরেক রকম মানুষের বিশ্বাসও হরেক রকম। কিন্তু এগুলোর মধ্যে কেবল একটি বিশ্বাসই শ্বাশত ও নির্ভুল, তাও আজ ছায়াচ্ছন্ন অজস্র অবিশ্বাসের রঙে, ঢঙে। সেই নিখাঁদ বিশ্বাসের স্বচ্ছ প্রস্রবণ থেকে অবিশ্বাসের আপছায়াগুলোকে সরিয়ে দেয়ার একটি ছোট্ট প্রচেষ্টা এই বইটি।
বই - অবিশ্বাসের বিভ্রাট
লেখক - একক কোনো লেখকের নাম বলা যাবে না। ১৪ জন লেখকের ১৪টি লেখনীর একটি সংকলন এটা
প্রকাশনী - মিনারাহ পাবলিকেশন্স
প্রচ্ছদ মূল্য - ১৫০৳
পৃষ্ঠা সংখ্যা - ১৪০
প্রাপ্তিস্থান - TazkiyahLife এর জুন মাসের বুক রিভিউ কম্পিটিশনের বিজয়ী হিসেবে পুরস্কার স্বরূপ পেয়েছি।😊
বিশ্বাসের দেয়ালে যাদের অবিশ্বাসের চিড় আছে অথবা বিশ্বাস নিয়ে যাদের মানসিক অবস্থান আগে থেকেই শক্ত, উভয় শ্রেণির পাঠকই পড়তে পারেন বইটি। শুধু অবিশ্বাসীদের জন্য নয় বরং বিশ্বাসীদের মধ্যে যারা নিজের প্রবৃত্তির অনুকরণে ইসলামের নতুন এবং সুবিধাজনক ব্যাখ্যা দিতে চান, তাদের সকলের জন্য উপকারী হবে বইটি।
বইটতে অধ্যায় আছে মোট ১৪টি।
- সংশয় পথ
- স্রষ্টার অস্তিত্ব এবং কিছু বিভ্রান্তির অবসান
- বিবর্তন বনাম স্রষ্টা?
- পুঁজিবাদের কালিমা
- পুঁজিবাদ, সমতা ও সমধিকার
- হিউম্যানিজম ও স্বাধীনতার যথেচ্ছা ব্যবহার
- প্রাচ্যবাদী চশমা
- আলেয়ার আলো
- স্বর্গের দিন স্বর্গের রাত!
- ইসলামে কি আদৌ ধর্ষণের শাস্তি বলে কিছু আছে?
- সাহাবী উবাই ইবনু কা'ব(রা)-এর মুসহাফে অতিরিক্ত সুরা ছিলো কি?
- সাত হরফ কি কুরআনের একাধিক ভার্সন?
- মুসলিমরা দলে দলে বিভক্ত, তাহলে ইসলাম কীভাবে সত্য ধর্ম হয়?
- ফিরে তাকাও
একেকটি অধ্যায় একেকজন লেখকের লেখা হওয়ায় বইটির তথ্য সম্ভার বিশাল। জুন ২০১৯ এ প্রকাশিত বই হওয়ায় এতে উঠে এসেছে #MeToo_movement সহ একেবারে সাম্প্রতিক অনেক তথ্য।
'হিউম্যানিজম ও স্বাধীনতার যথেচ্ছা ব্যবহার' - অধ্যায়টিতে 'স্বাধীনতা'র নতুন ব্যাখ্যা পেয়েছি। 'প্রাচ্যবাদী চশমা' অধ্যায়ে কার্লাইলের মত মনীষীর ভণ্ডামি তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে নবীজী (সাঃ)-এর অনেক গুনগান করেও মিছরির ছুরি ব্যবহার করে এমন ভণ্ড ব্যাক্তিরা কিভাবে ইসলামের ক্ষতি করে যাচ্ছে।
নাস্তিকদের উত্থাপিত কিছু প্রশ্নের উত্তর আছে; আছে পাশ্চাত্যের জীবনের আদতে বহুল আকাঙ্ক্ষিত মনে হলেও আসলে কত করুণার, চাকচিক্যময় জীবনের উন্নতি আর সুখ-শান্তির আড়ালে কি ভয়াবহ সত্য লুকিয়ে আছে - কারণসহ তার ব্যাখ্যা!
এই বইটিতে ভিন্ন ভাষা থেকে অনুবাদকৃত লেখা স্থান পেয়েছে মোট ৩টি। আমি বেশির ভাগ সময়ই অনুবাদ পড়ে মজা পাই না, এখানকার ৩টির মধ্যে ২টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর কিছু খুব ছোটখাটো টাইপিং মিস্টেকও চোখে পরেছে।
সবশেষে বলতে হয়, সাধুরূপী ভণ্ডদের ভণ্ডামির কবলে পরে অবিশ্বাসের শেকড় প্রোথিত হওয়ার আগেই তা যাচাই করে নেয় দরকার। 'কেউ শমসের নিয়ে এগিয়ে এলে তার বিপক্ষে তরবারী ধরা যায়, কিন্তু যে জানের দোস্ত সেজে সাক্ষাৎ বিষ নিয়ে আসে তাকে রুখবে কার সাধ্য?'
- ওয়াহিদা আখতার ছাননা