Jump to ratings and reviews
Rate this book

Barff

Rate this book
सही और गलत के बीच किसी राह की तलाश की तरह है--सौरभ शुक्ला का बर्फ | --द हिन्दू बर्फ नाटक जैसा देखने में है, जितना दिखता है, उससे कहीं ज्यादा अनुभव के स्तर पर नाटक है | --टाइम्स ऑफ़ इंडिया सच की बेहतरीन नाट्य प्रस्तुति | -- सन्डे गार्डियन बर्फ जितना भयानक है उतना ही मानवीय भी है | सौरभ ने एक पतली रस्सी पर चलने जैसा खतरनाक काम किया है, जिसमे वे पूरी तरह सफल हुए हैं | रंगमंच की दुनिया का यह चकित करने वाला काम है | -- सुधीर मिश्रा

85 pages, Kindle Edition

Published January 1, 2019

Loading...
Loading...

About the author

Saurabh Shukla

33 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (23%)
4 stars
10 (58%)
3 stars
2 (11%)
2 stars
1 (5%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Raihan Ferdous  Bappy.
308 reviews24 followers
January 18, 2026
সৌরভ শুক্লা আমার অনেক পছন্দের একজন অভিনেতা। সেইদিন বই কিনতে গিয়ে সন্ধান পাই এই 'বরফ' নাটকের। লেখকের নাম দেখেই কিনে ফেলেছিলাম। আজ পড়লাম।

'বরফ' কোনো রাজনীতি-বিশ্লেষণী নাটক নয়, আবার যুদ্ধেরও গল্প নয়। এটাকে বলা যায় এক সন্তান হারানো মা-এর গল্প, আবার, এক স্ত্রীকে ভালোবাসা স্বামীর গল্প। নাটকে তিনজন রয়েছেন। ডাক্তার কৌল, গোলাম রসূল আর নাফিসা।

ভীষণ শীত, শান্ত পরিবেশে ডাক্তার কৌল নিতান্ত একা। চারদিক থেকে বরফে ঢাকা কাশ্মীরের উপত্যকায় এক জায়গায় আটকে গেছেন। গোলাম রসূল নামের একজন লোকের গাড়িতে থাকার সময় ডাক্তার কৌল দেখে গোলাম রসূল ফোনে কথা বলছে। গোলাম রসূলের বউ নাফিসা ফোন দিয়ে তাকে বলছে যে তাদের বাচ্চা খুব অসুস্থ। বাচ্চার চিকিৎসার দরকার। ডাক্তার কৌল সাতপাঁচ না ভেবে নাফিসাকে কথা দিয়ে ফেলে যে সে নাফিসার বাচ্চাকে দেখতে বাড়ি আসছে।

গোলাম রসুলের বাড়ি শ্রীনগর শহর থেকে অনেক দূরে, পথ দীর্ঘ। গাড়ি গ্রামের দিকে নিয়ে যাবার পরে গোলাম রসূল মাঝখানে এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। সে বলে, বাকি পথটুকু হেঁটে যেতে হবে। সামনে কাঁচা রাস্তা। কিছুদূর যাবার পরে ডাক্তার কৌল জানতে পারেন, তিনি একটা উজাড় হয়ে যাওয়া গ্রামে আছেন। এখন এই গ্রামে মাত্র একটা পরিবার আছে। আর, সেখানেই তিনি যাচ্ছেন। বাড়ির ভেতরে যাবার পরে রসূল আর তার স্ত্রী ডাক্তারকে বাচ্চার কাছে নিয়ে যায়। আসল ধাক্কাটা ডাক্তারের তখনই লাগে। কারণ, যে বাচ্চার চিকিৎসার জন্যে তাকে আনা হয়েছে সেই বাচ্চাটা আসলে একটা পুতুল। তারপর কি হয়? জানতে হলে বইখানা পড়ে ফেলুন।

সৌরভ শুকলা নাটকে পরিস্থিত আর সংলাপের আবহ এমন রেখেছেন যেটাতে একটা ঘোরলাগা ভাব কাজ করে। নাটক ছোট। কিন্তু এক সেকেন্ডও বোর হবার চান্স নাই। গড়িয়েছে একদম দ্রুত গতিতে। ভাষা একদম সরল। মানবিক বেদনাকে একদম আপন করে ফিল করায়।

সফিকুন্নবী সামাদী'র অনুবাদ-ও একদম সাবলীল ও সংযত। নাটকের আবহ একদম পিকচার পারফেক্ট রেখেছে।

সবমিলিয়ে, একটা শক্তিশালী নাটক পড়লাম। বইটার চর্চা হওয়া উচিত। পড়া না থাকলে অবশ্যই পড়ে ফেলুন। আশা করি ভালো লাগবে।
Displaying 1 - 1 of 1 review