আমাদের অনেক ফ্যান-ফলোয়ার্স। আমরা মার্কেটিঙ এক্সপার্ট। ভোদাই বাঙালিদের নিয়েই আমাদের বিজনেস আর সেই বিজনেসের নব সঙযোজন এই কিতাবখানা! এই কিতাব পড়িলে আপনি তাই শিখতে পারবেন যা আপনার মাথায় কিডনির বদলে আধ ছটাক গ্রে ম্যাটার আর কিঞ্চিৎ কমন সেন্স থাকলেই আর আলাদা করে শেখার প্রয়োজনই হতো না।
বাঙালি জাতি হিসেবে যে কতোবড় একটা ভোদাইমার্কা জাতিতে পরিনত হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ এই কিতাবখানার 'বেস্টসেলার' ট্যাগ।
(বইটা রুমমেটের! পড়া শেষ করে জিজ্ঞেস করলাম ওকে, বইটা পড়ে ফেলছিস না? কেমন মনে হইছে? - ভালোই। কমিউনিকেশন নিয়ে অনেক কিছু শেখার আছে। কোথায় কী বলতে হয়, করতে হয় এসব নিয়ে। আপনার কী মনে হইলো? - ফাত্রামি!!)
স্টুডেন্ট লাইফে যদি তুমি কমিউনিকেশন এক্সপার্ট হয়ে যাও, তাহলে তোমার সামনে গিয়ে নেটওয়ার্ক অন্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে।
যেকোনো প্রতিষ্ঠানে সবচেয়ে ক্যারিশম্যাটিক স্টুডেন্টটাকে খেয়াল করলে দেখবে, তার মূল ক্যারিশমা হচ্ছে তার কমিউনিকেশন স্কিল। তুমি অন্য সব কিছুতে ডাব্বা মারলেও, এই এক কমিউনিকেশন স্কিল দিয়ে বহুদূর এগিয়ে যেতে পারবে।
বর্তমান সময়ে পেশাগত জীবনে সফট স্কিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর সফট স্কিল এর লিস্টে একদম উপরে থাকে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস।
একবিংশ শতাব্দীর সবচেতে গুরুত্বপূর্ণ সফট স্কিল হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল। অনলাইন এবং অফলাইনে আমাদের কথা-বার্তা পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় হল এই বইটি।
এই বইটিতে সাইকোলজি, কমিউনিকেশন এবং প্র্যাক্টিকাল টিপস এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, টপিকগুলো আজ নিজের লাইফে প্রয়োগ করে দেখলে আপনার জীবনের সার্বিক মান উন্নত হয়ে যাবে। শিক্ষা-জীবন, ক্যারিয়ার এবং সামাজি সম্পর্ক - সব ক্ষেত্রেই কমিউনিকেশন হ্যাকসগুলি আপনার কাজে দিবে।
লিডারশিপের জন্য আপনি যেই জায়গাতেই যান না কেন, কমিউনিকেশন স্কিলস লাগবেই।
This entire review has been hidden because of spoilers.
ইংরেজি ভাষার ২৫০-৩০০ পৃষ্ঠার সেল্ফ হেল্প কিংবা মোটিভেশনালের বইগুলার নাম আর কভার যতটা ইন্টারেস্টিং লাগে, সেগুলা কয়েক পৃষ্ঠা পড়ার পর ততটাই অখাদ্য মনে হয়। অবশ্যই সেসব বইজুড়ে একেকটা টপিক নিয়ে বিশাল বিশাল এক্সপ্লেনেশন থাকার জন্য, প্লাস ঐ বইগুলিকে সবসময় আমরা নিজেদের পরিবেশের সাথে মিলাতে পারি না। এক্ষেত্রে কমিউনিকেশন হ্যাকস বইটি বিদেশী বইগুলির চেয়ে অনেক এগিয়ে গিয়েছে। কারণ, এ বইতে সবকিছুই এমন ভাবে লেখা হয়েছে যা আমরা আমাদের নিজেদের লাইফস্টাইলের সাথে সরাসরি রিলেট করতে পারব। আমার মতে একারণেই যারা নিজের সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা সহজ এবং কমপ্যাক্ট সাইজের বই খুঁজছেন, তারা প্রথমে এ বইটি একবার পড়ে দেখুন। লেখক সহোদর সাদিক ব্রাদার্স এ বইতে ছোট ছোট হ্যাকসের পয়েন্টগুলিকে টীকা আকারে ব্যাখ্যা করেছেন। যার ফলে বই পড়তে কখনো একঘেয়েমি লাগে নি। তবে কিছু কিছু বিষয় খুবই সংক্ষিপ্ত মনে হয়েছে৷ হয়তো বইয়ের পরিসর আরো একটু বাড়ানো যেত। আর আমার মনে হয় আয়মান সাদিকের বইগুলির টার্গেট অডিয়েন্স হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। তাই যারা স্টুডেন্ট না তাদের জন্য হয়তো বইয়ের টপিকগুলো কম মনে হবে।
**এখন পর্যন্ত বাংলা ভাষার সেল্ফ হেল্প বইগুলোর মধ্যে আমার কাছে লেখক তারিক হকের "বদলে যান এখনই - ১, ২" বই দুটি রেকোমেন্ডশন লিস্টে উপরে থাকবে।" [কম পরিচিত ভাল বইয়ের জন্য ভলান্টারি এডভার্টাইজিং]**
One of the best book written in Bangla regarding communication (Don't know whether there are any other books written on this topic in bangla). Thanks to both the writers Ayman Sadiq and Sadman Sadik. Certainly this book will inspire the students and young professionals who are starting their journey in the corporate world.
প্রথমত বইটিতে, বইটি কাদের জন্য? অর্থাৎ বইটি আপনি কেনো পড়বেন? এবং কমিউনিকেশন হ্যাকস কি? আপনার কমিউনিকেশন লেভেল কত?
এই বিষয় গুলো অত্যন্ত দৃষ্টিসুলভ ভাবে তুলে ধরা হয়েছে বইটিতে।
এছাড়াও আপনার ব্যাক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং সোস্যাল মিডিয়ার জগতে আপনি কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করবেন তা তুলে ধরা হয়েছে বইটিতে।
এছাড়াও বইটিতে কমিউনিকেশন এর সবচেয়ে বেশি যে বিষয়টিতে গুরুত্ব দেয়া হয়েছে সেটি হলো, (listening) অর্থাৎ আপনি মানুষের সাথে কথা বলার সময় কতটা শুনছেন। সৃষ্টিকর্তা আমাদের দুইটি কান দিয়েছেন শুনার জন্য, এবং মুখ দিয়েছেন একটা বলার জন্য। সুতরাং বুঝতেই পারছেন বলার চেয়ে মানুষকে শোনাটা কত গুরুত্বপূর্ণ।
আমাদের কমিউনিকেশন এর সময় এমন অনেক ক্ষেত্র তৈরি হয়...যখন একটা বিষয় তার জন্য ক্ষতিকর আপনি বুজতে পারছেন কিন্তু, ক্ষতিকর বিষয়টি যদি তাকে বলেন সে মন খারাপ করবে ভেবে তাকে একটা বুলি শুনিয়ে দেন। এটাকে ইংরেজিতে (sugarcoating) বলে। অর্থাৎ সত্যি কথা গায়ে লাগবে বলে, মিষ্টি কথা দিয়ে এড়িয়ে যাওয়া। তো সেই মুহূর্তে আপনার করণীয় কি...সত্যি কথা বলে দিবেন নাকি, মিষ্টি কথা দিয়ে এড়িয়ে যাবেন?? তার একটি হ্যাকস বইটিতে তুলে ধরা হয়েছে।
এছাড়াও আমাদের জীবনে প্রতিনিয়ত একটি ঘটনা ঘটছে, আপনি হয়তো আপনার কোনো পার্সোনাল কথা আপনার কোনো বন্ধুকে শেয়ার করলেন, সে কি করলো কথাটা শীতকালের গোসল করার গরম পানির পাতিলের মত সাবধানে নিয়ে আরেকজনের কানে এমন ভাবে ঢালবে যেন একটা ফোঁটাও তার নিজের গায়ে না পড়ে! ঠিক সেইসব মানুষদের সাথে আপনার কিভাবে কমিউনিকেশন করবেন তা তুলে ধরা হয়েছে বইটিতে।
এরকমি দৈনন্দিন জীবনে নানা বিব্রতকর মুহূর্তে আমাদের পরতে হয়, সেই মুহূর্তগুলোতে আমাদের কি করা উচিত তা জানতে বইটি পড়তে পারেন।
এছাড়াও অফিশিয়ালি কোনো জায়গায় আপনি কিভাবে আপনার ব্যাক্তিত্ব প্রকাশ করবেন, সবার প্রিয় ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে,উপস্থাপক হতে চাইলে, আপনার করণীয় কি তা জানতে চাইলে বইটি পড়তে পারেন।
এছাড়াও বইটিতে সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি, বইটিতে বাস্তবতার সাথে মিল রেখে প্রত্যেকটা টপিক্স এ যে উদাহরণ গুলো দিয়েছে এককথায় অসাধারণ।
The book is about basic communication. The audience who lacks basic skills is kind of introverted can definitely read it. Ordinary people (like myself) will find it slightly useful as it is packed with insights and hacks, also many points of view. But people with slightly advanced communication skills will definitely find it a waste of time. I would recommend other books in this genre. Also, the concepts are repetitive. But might be helpful to some people, as communication is more of a thing to do and apply in your life to improve the quality of it rather than engulfing concepts and theorems. Keep practising good conversations and observe yourself. The best part to me was that the author requested to donate the book after reading, by which others can know the basics of communication. Spoiler: If you are following these authors for a long time you definitely know most of these hacks!
Really a helpful book for improving our day to day communication and social skills. I won't say it is the greatest or most helpful book I've read but I learnt something new and that's what important. You guys can check out my full review on this book and why I should recommend this book here:- https://www.youtube.com/watch?v=VVPql...
জানতে পেরেছি অনেক কিছু, তবে হয়তোবা বইয়ের টপিকগুলো আলাদা করে গ্রুপ করে লেখা দরকার ছিল। সূচিপত্রে টপিক বেশি লেগেছে, তারচেয়ে গ্রুপ করে দিলে বা সূচিপত্র আরেকটু "ক্লিন" হলে ভাল হতো :)
কিন্তু আমি উপভোগ করেছি বইটা বেশ। বিস্তারিত রিভিউ পরে কোনো এক সময় লিখবনি :)
সা'দ এর দেওয়া প্রি-উপহার ছিল এটা, অনেক খুশি হয়েছিলাম। সে তার জমানো টাকা থেকে প্রি-গিফট দিয়েছিল, আহা দিন!
আয়মান সাদিকের Soft skill উন্নয়নমূলক অসাধারন একটি বই। এই বইয়ে দৈনন্দিন জীবনে বিভিন্ন স্তরের মানুষের সাথে বেস্ট কমিউনিকেশন এর পন্থা দেখানো হয়েছে। এবল মজার মজার কিছু টিপস দেয়া হয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ।
This whole book consists of tips and tricks of communication. If you are an introvert or not so communicative person then this book really gonna help. Just try to implement the ideas and see the magic.
I think the later chapters are of lower quality. But a good reference book nonetheless. This book will benefit you later in your life, that's why I said 'Reference book'.
মানুষের নাম তার কাছে খুব প্রিয় , চোখে চোখ রেখে আর হেসে কথা বললে পুরো কমিউনিকেশন ই হতে পারে প্রানবন্ত । এরকম নানা টোটকা সাজানো বইটা পড়তে ভালোই লেগেছে ।
বইটিতে অনেক ইন্টেরেস্টিং আর দরকারি টিপস পেলাম, যা ভবিষ্যতে অনেক কাজে লাগবে, আয়মান ভাইয়া আর সাদমান ভাইয়াকে ধন্যবাদ, এত সুন্দর একটা বই উপহার দেয়ার জন্য।
বাংলায় লেখা অন্যতম সেরা নন-ফিকশন বই। এই বইটি পড়ে হয়তো কারো কারো মনে হতে পারে, "আমি তো এগুলা জানিই, এই বইটা শুধুই টাকা কামানোর ধান্দা।" এরকমটা মনে হওয়াটা অস্বাভাবিক না। হয়তো কেউ কেউ বই এ লেখা ব্যাপারগুলা জানে, কিন্তু অনেকেই কিন্তু জানে না। সেই গ্রুপটার জন্যই বইটা। যারা কমিউনিকেশন সম্পর্কে অনেক ভালো জানে, তাদের তো এই বই পড়ারই দরকার নেই, কিন্তু যারা কমিউনিকেশন এর ছোট্ট ব্যাসিক ব্যাপারগুলাও জানে না, তাদের জন্য এই বইটি আশীর্বাদ স্বরূপ। খুবই সাবলীল ভাষায় সুন্দর করে আমাদের প্রতিদিনের জীবনের ক্ষুদ্র ব্যাপারগুলোর প্রতি নজর দিয়ে এই বইটি লেখা।
আমাদের প্রায়ই নানা ই-মেইল লিখতে হয়। যা কমিউনিকেশন এর অন্যতম মাধ্যম বর্তমানে। তাই স্বভাবতই ই-মেইল লেখার নানা ভদ্রতা ও আদব নিয়ে বর্ণনা আছে বইটির মধ্যে। এছাড়াও কল করার, চ্যাটিং করার, অনলাইনে করা নানা ভুল, না বলা রয়েছে। চমৎকার একটি অংশ ছিল “সংখ্যা দিয়ে মিথ্যা বলার কমিউনিকেশন”।
আর “অন্যের সমস্যা বনাম নিজের সমস্যা” এটিও বেশ চমৎকার ছিল। পোশাকে কমিউনিকেশন অংশটাও সুন্দর ছিল। এখানে একটি চমৎকার কথা এমন ছিল যে, মার্ক জাকারবার্গ আর স্তিভ জবস গেঞ্জি পড়ে প্রেজেন্টেশন দেয় আমরা দিলে সমস্যা কি? তো উত্তরে দেয়া আছে অনেকটা এরকম, তারা নিজেদেরকে সফল হিসেবে পরিচয় দিয়েছে, দুনিয়ার অসংখ্যা মানুষ তাদেরকে চিনেন। আপনিও যদি ঐ লেভেলের বস হয়ে থাকেন তাহলে আপনি চপ্পল পড়ে প্রেজেন্টেশন দিলেও মানুষ দেখবে”।
কমিউনিকেশনে চুপ কেন থাকব তার ব্যাখ্যাও দেয়া আছে। কমিউনিকেশনের আরও অনেক অনেক টিপস দেয়া আছে বইটিতে।
কমিউকেশন শেখার জন্য তারা কিছু বই পড়ার পরামর্শ দিয়েছেন। তা নিচে তুলে ধরা হলঃ
1. How to win friends & Influence People – Dale Carnegie
2. The art of public speaking – Dale Carnegie
3. How to talk to anyone – Leil Lowndes
4. Influence – Robert B. Cialdini
5. Getting to yes – Roger Fisher & William Ury
6. Exactly what to say – Phil M Jones
7. Never split the difference – Chris Voss
8. Crucial – Patterson with 3 others
9. 50 World’s greatest speeches – Ed. George Harris
10. Never eat alone – Keith Ferrazzi
তবে বইটির সাজানো তেমন ভালো লাগে নি। টানা অনুচ্ছেদ আকারে না দিয়ে বইটি অধ্যায় আকারে দিলে হয়ত আরও সুন্দর হত। বইটির বাইন্ডিংও খুবই খারাপ ছিল। এছাড়া আর একটি বিষয় খুবই খারাপ ছিল তা হল, বইটির শেষে কিউআর কোড দেয়া আছে আর বলা আছে সারপ্রাইজ থাকবে কিন্তু তেমন বিশেষ কিছু না পেয়ে আসলেও সারপ্রাইজ পেয়েছি 😂।
অন্য মানুষদের কীভাবে কমিউনিকেশন বা যোগাযোগ করব (অর্থাৎ অন্য মানুষদের সাথে আমাদের আচার-আচরণ, কথা-বার্তার ধরণ ইত্যাদি) সেটা নিয়ে আমাদের কোনো মাধাব্যথা নেই। যার কারণে আমরা অনেক সময় বিভিন্ন কিছু থেকে বঞ্চিত হই। সবচয়ে মজার ব্যাপার হলো নিজেদের মধ্যে বিদ্যমান এই সমস্যাটা আমরা সহজে ধরতে পারি না কারণ কমিউনিকেশন করার বিষয়টা যে বিশেষভাবে আয়ত্তে থাকতে সেটা হয়ত আমরা জানিই না, বা জানলেও মনে করি যেন এগুলো খুবই মামুলি ব্যাপার! কিন্তু আমাদের প্রত্যেকের উচিত কমিউনিকেশন হ্যাকসগুলোকে আয়ত্তে নিয়ে আসা। নতুবা ব্যক্তিগত ও কর্পোরেট জীবনে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। যেহেতু আমার নিজের কমিউনিকেশন স্কিল অতটাও ভালো না তাই এই ব্যাপারটা আমি অনুধাবন করতে পারি।
ব্যক্তিগত ও কর্পোরেট জীবনে সাফল্য পেতে হলে ঠিকঠাক কমিউনিকেশন করতে পারাটাও যে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হতে পারে সেটা লেখক আয়মান সাদিক ও সাদমান সাদিক- দুই ভাই মিলে এই বইটিতে তুলে ধরেছেন। তাই জীবনের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টা শিখে নিতে ক্ষতি কী? তবে হ্যাঁ, শুধু একটা বই পড়েই যে সবকিছু শিখে যাবেন ব্যাপারটা এমন না। এটা নিয়ে আরো চিন্তা-ভাবনা করতে হবে এবং অনুশীলন করতে হবে। তাহলে হয়ত কাজে লাগবে। সর্বোপরি বইটা পড়ে আমার কাছে ভালোই লেগেছে।