What do you think?

আমার সাইন্টিস মামা
যারা কখনো সাইন্টিস কিংবা সায়েন্টিস্ট দেখে নাই, তাদের কাছে মনে হতে পারে তারা হয় বুড়ো, তাদের মাথায় থাকে এলোমেলো পাকা চুল এবং বড় বড় গোঁফ। তাদের নাকের উপর থাকে গোল গোল চশমা, তারা হয় খুবই ভুলোমনের এবং তাদের পরনে থাকে ভুসভুসে ময়লা কাপড়। শার্টের বোতাম লাগায় উল্টাপাল্টাভাবে, জুতোর ফিতে থাকে খোলা এবং দুই পায়ের মোজা হয় দুই রংয়ের। কিন্তু আমার মামা মোটেও সেই রকম না, আমার মামার বয়স কম, গোঁফ নাই, স্টাইলের চুল এবং সব সময় জিন্স আর টিশার্ট পরে থাকে। তার পায়ে দামি কেডস। মামা মোটেও ভুলো মনের মানুষ না, তার সবকিছু মনে থাকে - এক কথায় একেবারে টনটনে ব্রেন...
144 pages, Hardcover
First published February 4, 2020
About the author
Muhammed Zafar Iqbal
399 books1,631 followersমুহম্মদ জাফর ইকবাল (Bengali)
Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.
Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.
Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.
Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.
Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.
Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.
Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 29 of 29 reviews
April 6, 2021
চার বছর পর দ্বিতীয়বারের মতো পড়লাম। এবং মনে হলো প্রথমবারের চেয়েও বেশি মজা পেলাম। গত বিশ বছরের মধ্যে বের হওয়া (২০০৫-২০২৫) মুজাই-র পিওর কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাসগুলির মধ্যে কৈশোরের সেই নিখাঁদ হাস্যরসাত্মক রোমাঞ্চকর উপভোগ্যতার দিক থেকে এটা আমার দৃষ্টিতে নি:সন্দেহে অন্যতম সেরা। গল্পের মূল ঘটনা (ইউরেনিয়ামের খনি রহস্য) আর প্রেক্ষাপটটাও (সিলেট-সুনামগঞ্জ জঙ্গুলে হাওড় এলাকায় হাওড়ের তীরে এক অত্যাধুনিক রিসোর্ট ও তার আশেপাশে নদী-জঙ্গলে) বেশ অভিনব আগ্রহোদ্দীপক। লেখকের বরাবরের সাবলীল গল্পকথন-বর্ণনায় প্রাকৃতিক সৌন্দর্যময় এলাকাটার ঘটনাপ্রবাহ যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম।
মুজাই'র এরকম বাস্তবজীবনের ঝুটঝঞ্ঝাট-জটিলতাবিহীন চিরন্তন আনন্দময় কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস আমার চিরকালীন কম্ফোর্ট রীড। আশি-নব্বই দশকের ক্লাসিক বইগুলোর মতো এটাও সম্ভবত ভবিষ্যতে আরো কয়েকবার পড়া হবে, কখনো মন ভাল করতে ইচ্ছা হলে। ৫ এ ৬।

February 16, 2020
গত বছরের এক ডজন একজন পড়ে মনে হয়েছিল আমাদের শৈশবের প্রিয় সেই জাফর ইকবালের লেখনীতে এখনো কিছুটা ধার আছে বৈকি। "আমার সাইন্টিস মামা" পড়েও সেই একই কথা মনে হলো। ফি বছর প্রকাশকদের চাপে/অনুরোধে রাইস মিল না গিলে এরকম মানসম্মত একটি বই লেখাই বোধকরি যথেষ্ঠ। প্রয়োজনে বইটিকে আরো গোবদা সাইজের করা যেতে পারে।
February 10, 2020
বহু... বহুদিন পর মুহম্মদ জাফর ইকবালের একটা ভাল কিশোর উপন্যাস পড়লাম। বুঝলাম, তিনি এখনও ফুরিয়ে যাননি এবং এদেশে তাঁর মত করে ছোটদের লেখা আর কেউ লিখতে পারে না, পারবেও না। এক লহমায় ফিরে গিয়েছিলাম সুদূর কৈশোরে, গল্পের নায়ক টোপনের জায়গায় সারাক্ষণ নিজেকে কল্পনা করছিলাম। হাত কাটা রবিন আর দীপু নাম্বার টু লেভেলের বই। হাইলি রেকমেণ্ডেড।
April 20, 2021
বইটা গড়পড়তা। পড়তে ভালই লাগে, সময় যায়। কেউ যদি মুহাম্মদ জাফর ইকবালের প্রথমদিকের উপন্যাসগুলোর স্বাদ পেতে চান, তার খানিকটা হয়তো আসবে, তবে সেটা বেশি না। সময় বদলে গেছে, প্রজন্ম বদলে গেছে, সেই ছিমছাম দায়দায়িত্ব ছাড়া টো-টো করে ঘুরে বেড়ানো মফস্বল বা এমনকি বড় শহরেরও কিশোরদল আর পাওয়া সম্ভব নয়, আর ওভাবে লিখলে বর্তমান প্রজন্ম সেটার সাথে নিজেদের সংযোগও করতে পারবে না নিঃসন্দেহে। কাজেই লেখকও বদলেছেন। খালি বদলেছেন তা-ই নয়, বইয়ের পেছনের ফ্ল্যাপে লেখক পরিচিতি দেখে হঠাৎ করে মনটা বিষণ্ন হয়ে গেল। ডক্টর মুহম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়েছেন ২০১৮ সালের শেষ দিকে, সে-ও দু'বছরের বেশি হয়ে গেল। অবসর? কিভাবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো অবসরের বয়সসীমা ৬৫ বছর! তাহলে কি----? এবার জন্মসালটা আরেকবার দেখলাম, ১৯৫২। স্যারের বয়স ৬৯ ছাড়িয়ে ৬৯ চলছে, অবসর তো নেবেনই। ৬৯? মুহম্মদ জাফর ইকবাল? আমাদের কৈশোরকে রঙিন করে দিয়েছিলেন যে মানুষটা, তাঁরও এত বয়স হয়ে গেছে? সময় বড় নিষ্ঠুর। একটা দেশের পুরো একটা কিশোর প্রজন্মকে নিজের লেখা দিয়ে প্রভাবিত করতে পেরেছেন, এমন লেখক হাতের আঙুলে গোণা যায়, সারা পৃথিবীতেই। তিনি সেই বিরল কাজটা করতে পেরেছেন, ভালভাবেই পেরেছেন। এই যে ৩৭ বছর পার করেও তাঁর লেখায় কৈশোরের স্মৃতিকে খুঁজি, এতেই বোঝা যায় আমাদের পড়ুয়া জীবনে তাঁর প্রভাব কতখানি ছিল। আমরা মধ্যবয়সী হয়েছি, তিনি তো বয়স্ক হবেনই। সেটার জন্য মনটা খানিক ভার হলেও, সেটাকে মধুর বিষণ্নতা বলা যেতে পারে। সামনাসামনি ভদ্রলোকের সাথে দেখা করে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর সুযোগ বা সাহস কোনটাই নেই, এখানে সেটা জানিয়ে রাখলাম।
তবে, যেসব লেখক তাঁদের উঁচুমানের লেখা দিয়ে আমাকে পাঠক হতে শিখিয়েছেন, তিনি তাঁদের মাঝে একজন বলেই, তাঁর গড়পড়তা লেখাকে 'অসাধারণ' বলা গেল না। এই বইটার রেটিং ৩, বা সোয়া ৩, নিরপেক্ষ বিচারে। আর যদি তাঁর 'কিশোর উপন্যাস সমগ্র'-এর ৬টা উপন্যাসের সাথে তুলনা করি (সেটা আনফেয়ার হয়ে যাবে, যত বড় লেখকই হোন, খুব বেশি মাস্টারপিস কারো পক্ষেই লেখা সম্ভব নয়, সেই লেখাগুলোকে রেটিংয়ের বাইরে রাখাই ভাল, সেজন্য গুডরিডসে নিরপেক্ষ রেটিংটাই দিচ্ছি), তাহলে সোয়া ২। আর হ্যাঁ, দাড়ি-টুপির দিকে উনার অ্যালার্জিটা আর গেল না। সব বইতে দাড়ি-টুপিওয়ালা একটা নেগেটিভ চরিত্র থাকবেই। উনি বলতে পারেন, দাড়ি-টুপি নিয়ে লোকে ভণ্ডামি করে, তাদের মুখোশ উন্মোচন করতেই তার এই প্রয়াস। উল্টোভাবে বলা যায়, দাড়ি-টুপিওয়ালা যত ভণ্ড-বদমাইশ আছে, দাড়ি-টুপি ছাড়া ভণ্ড-বদমাইশ তো তারচেয়েও অনেক বেশি, খামোকা এমন স্টিরিওটাইপ করা কেন? তার ভাল কিছু কাজও এই অ্যালার্জির কারণে চাপা পড়ে যায়। একজন আলোকিত মানুষের ভেতর এই অন্ধ ক্রোধের অন্ধকারটা খুবই দৃষ্টিকটু লাগে।

April 19, 2022
বেশ ভালো। আর কি আমার তেমন না, তবে যাদের জন্য লেখা, তাদের মন্দ লাগবে না এটুকু বুঝলাম।
April 2, 2020
জাফর ইকবালের গত কয়েক বছরের গল্প গুলার চেয়ে এটা মাচ বেটার। কিন্তু অসাধারণ তা বলব না, টাইম পাসের জন্য পড়া যায়। সবচেয়ে ভালো হয় ছোটদের গিফট করলে, তারা সবচেয়ে বেশি মজা পাবে পড়ে।
November 2, 2025
নামটাই ভ্রান্তিকর! এই ধরনের নাম লেখক যেসব বইতে আগে দিতেন তাতে থাকতো এক আলাভোলা বিজ্ঞানীর অদ্ভুত সব আবিষ্কার আর তার ফলে তৈরি মজার সব পরিস্থিতি নিয়ে ঘটনা। তবে এই বইতে আছে রীতিমত এক এডভেঞ্চার।
গল্প ভালো লেগেছে সন্দেহ নেই। তবে দুই একটা বিষয় লেখক লিখেছেন যার বোধকরি ঠিক প্রয়োজন ছিল না। কারণ গল্পের কোনো ক্ষতি ওইটুকু বাদ গেলেও হতো না।
তাছাড়া সমাপ্তির লাইনগুলো বেশ মজার ছিল। এই কারণেই জাফর ইকবাল এতদিন ধরে দেশের সেরা কিশোর সাহিত্যিক। কারণ, তিনি তার লেখনীতে অসম্ভব সরল, আবার একই সঙ্গে বড্ড প্রাসঙ্গিক আর সমকালীন।

October 7, 2021
সাড়ে তিন তারা।
আমি আসলে বুড়ো হয়ে জাচ্ছি তাই বোধহয় আগের মতো মজা লাগে না। ফাইট শাইট , এক্সাইন্মেন্ট একটু কম কম লাগে জাফর ইকবাল স্যারের লেখায়। কিন্তু তাও ভেতর ভেতর ভাল লাগা কাজ করে কারণ এটা ছোটবেলার কথা মনে করায়।

July 30, 2023
বইটা ভালো ছিল কিন্তু ইদানিং জাফর ইকবাল স্যারের সব বই একই রকম মনে হয়। 😔
May 4, 2020
একই ধাঁচের কাহিনী। একই ধরনের চরিত্র। সাথে মুদ্রণপ্রমাদ।
বইতে জিজ্ঞেস করা ধাঁধা দুটোর উত্তর + ব্যাখ্যা দিলে ভালো হত আমার মত বোকা মানুষের জন্য।
গাছের নিচে দেখা হওয়া একুশ দাঁড়ির চরিত্র কেন আনল বুঝলাম না যদি তার আর কোন ভূমিকাই না থাকে!

October 11, 2025
"A breath of fresh air" বোধহয় একেই বলে! জাফর ইকবাল স্যার প্রথমদিকে যেমন ক্ষুরধার বই লিখতেন ঠিক তেমনই পেয়েছি... এখানে বাচ্চাপার্টিদের নিয়ে দুর্গম এক অঞ্চলে যেয়ে দুর্ধর্ষ এক এডভেঞ্চার করা.. যেখানে থাকবে মুহুর্তেই মারা পড়ার ভয়, ক্ষুদ্র হয়েও মহারথীদের নাস্তানাবুদ করা... গল্পের প্লট, ক্যারেক্টার নির্বাচন, কাহিনিকে এগিয়ে নিয়ে যাওয়া সব কিছুই ভালো ছিল... অন্য বইগুলো থেকে এই বইয়ের কাহিনি অনেক স্বতন্ত্র লেগেছে... তবে এই বইয়ের সবথেকে ভালো দিক হলো একে একগ্রাসে খেয়ে ফেলতে পারবেন, বোর হতে হবেনা...
March 6, 2020
অনেক দিন পর সেই পুরনো জাফর ইকবালের লেখা পেয়েছি!
October 22, 2021
অনেকদিন পরে কিশোর/কিশোরীদের জন্য লেখা বই পড়ে অনেক মজা পেয়েছি; যাকে বলে নির্ভেজাল আনন্দ। এটা যে শেষপর্যন্ত রহস্যোপন্যাসে পরিণত হবে সেটা অবশ্য শুরুতে বুঝতে পারিনি। দিপু নম্বর টু এর পরবর্তী ভার্শন হিসেবে চালিয়ে দেয়া যেতে পারে।
বড় বয়সে এই বই হয়তো অনেকের পড়তেই ভাল লাগবেনা। তবে ১২/১৩ বছরে পড়বার জন্য হলে মজারই হবার কথা অন্তত ঐ বয়সে পড়া রহস্যোপন্যাসের কথা মনে করে। বাড়তি পাওনা লেখক তার টার্গেট রিডার বাচ্চাদের মাথায় সায়েন্টিস্ট হবার বাসনা ঢুকিয়ে দেয়ার চেষ্টা। এর সাথে ৭১ এ রাজাকারদের কাজকর্ম এবং পাকিস্তানী হানাদার বাহিনীর প্রতি কেন বিদ্বেষ থাকতে হবে সেটাও লেখা ঘটনাচক্র বর্ণনার মধ্য দিয়ে।
১ তারা কম দিলাম কারণ কোন মানুষকে মোষের মত লাগা কিংবা কারো মুখে ২১ টা দাড়ি থাকা নিয়ে উপহাস করা মোটেই সঠিক কাজ নয়। ছোটদের জন্য লেখা বইয়ে তো আরো নয়।

February 25, 2020
"টিপিকাল জাফর ইকবাল বই"।
এক সময় এই কথাটা খুব প্রশংসা করে বলা যেত। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। খুব জোর করেই একটা মনগড়া এডভেঞ্চার দাঁড় করিয়ে বইমেলার জন্য বের করা একটা বই। অথচ একটা সময় এই লেখকই লিখেছেন "শান্তা পরিবার" এর মত অতুলনীয় বই। সেখানে ছিল হাসি, কান্না, ভালোবাসা আর অসম্ভব ভালো লাগার এক অফুরান অনুভূতি। অথচ এই বই এর ১০ পেজ পড়ার পরেই শেষ পেজের ঘটনা বলে দেয়া যায়। বইয়ের এখানে ওখানে একটু বিজ্ঞানের কিছু তথ্য দিয়েই মুগ্ধ করার বিফল চেষ্টা। খুব কষ্ট হয় যখন আশা নিয়ে সেই পুরনো দিনের অনুভূতি খুঁজে পেতে লেখকের বইয়ের পাতা উল্টাই। কিন্তু সেই অনুভূতি আর পাওয়া যায় না।

April 5, 2022
মুক্তিযুদ্ধের চেতনা বলতে যে জিনিসটি আমরা খানিকটা বুঝি, মুজাই তাঁর কিশোর উপন্যাসের মধ্যে যেগুলি সমকালীন বাংলাদেশের প্রেক্ষাপটে সেখানে মাঝেমধ্যেই নিঃশব্দে সেটি চারিয়ে দেন। এই লেখাও ব্যতিক্রম নয়।
বাকি লেখার চলন কিছুটা চেনা। শেষে কী হবে বোঝা যায়, কিন্তু তার পরেও কীভাবে হবে সেটা বোঝার জন্য পড়ে ফেলতে মন্দ লাগে না। একটা পারিবারিক আবহ আছে লেখাটায়, সেটাও সুন্দর।
শেষের রোমান্টিক সমাপ্তিটুকুও খাসা লাগল। যদিও ঠিক এইভাবে আরও গোটা চারেক বইয়ের সমাপ্তি হয়েছে, তার মধ্যে কোন একটায় যেন কিশোর 'নায়ক' বিশেষ কারণে রূপসী বাংলার কবিতা মুখস্ত করার প্রতিজ্ঞা করেছিল।

October 27, 2021
ক্লাসিক জাফর ইকবাল টিনেজ গল্প। এটা পরার পর দস্যি কজনের কথা মনে পড়ে গেছে। জাফর স্যারের গল্পগুলো একটি আরেকটির সাথে খুবি সিমিলার। তাই ৩ স্টারের বেশি দিলাম না। বইয়ে বেশ কিছু টাইপো আছে যেটা আবার আমার OCD ট্রিগার করেছে।
June 8, 2022
বইটা শুরু করেই মনে হলো দুষ্টু ছেলের দল কিংবা তার পরবর্তী যুগটাতে টেনে নিয়ে গেলেন লেখক৷ শেষ পর্যন্ত যদিও সেরকম এপিক কিছু হয়নি, তারপরও রিসেন্ট সময়ে খুব দুর্দান্ত এক কাজ৷ ঠান্ডা মাথায় এরকম ধাঁচে কিন্তু আরো বিস্তারিত আকারে বইটা লেখা হলে সম্ভবত সেরাদের কাতারে চলে যেত অনায়াসে৷
February 21, 2020
বরাবর এর মত আর একটি পচছ্েনদ র বই।
February 25, 2020
Finally found the forever famous flavor of Sir's writing
March 10, 2020
৩ তারকা দিতে চেয়েছিলাম। পরে মনে পড়ল আমার কাছে মোটামুটি লেগেছে মানে টার্গেট অডিয়েন্সের বেশ লাগবে। তাই ৪ তারকা।
April 21, 2020
এটি খুবই সুন্দর ছিল। একটি adventure প্রবণ উপন্যাস। তাছাড়াও এর মধ্যে কিছুটা বিজ্ঞানের ছটাক রয়েছে। এক কথায় দারুণ।
Want to Read
April 2, 2021Only read
This entire review has been hidden because of spoilers.
August 13, 2021
দারুণ। বেশি ভালো লেগেছে গল্পটা টোপনের ভাষায় লেখায়। বর্ণনার পাশাপাশি ব্র্যাকেটে লেখা টোপনের স্বীকারোক্তিগুলো এক্সক্লুসিভ ছিলো। অনেকদিন বাদে মুহম্মদ জাফর ইকবালের লেখা দারুণ একটা গল্প পড়লাম।
November 19, 2021
মোটামুটি ভালো
May 22, 2022
ক্লাসিক মুহম্মদ জাফর ইকবাল কিশোর উপন্যাস।
এখন আর বাচ্চাবেলার মত থ্রিল কাজ করে না এমন বইয়ে, তাই আহামরি লাগেনি।

January 5, 2024
It was all about a scientific element.Scientist uncle and his nephew has made the story great.
April 25, 2024
টিনেজারদের জন্য দারুণ একটা বই,তবে শিশুদের জন্য নয়
May 15, 2025
৩.৫/৫
মোটামুটি ভাল লাগলো। কিশোরদের কাছে, অর্থাৎ, যাদেরকে টার্গেট করে এটা লেখা, তাদের পছন্দ হওয়ার কতো অনেক উপকরণ আছে এতে।

August 28, 2020
In the book there are so many adventure things happened. Love it.
Displaying 1 - 29 of 29 reviews