বাংলা সাহিত্যে বর্তমানে অষ্টবসুদের নাম এখন আমরা প্রায় সবাই জানি, তাঁদের একক গ্রন্থ যেমন আছে তেমনই তাঁদের আটটি কলমের একসাথে মিলিত প্রয়াসও আছে। সম্ভবত এই বইটি সেই প্রয়াসের প্রথম উপস্থাপনা। এবং এটি এক বাক্যে স্বীকার করতে হয় তারা এই প্রয়াসে ভীষণ ভাবে সফল।
বইটির কোনো গল্প নিয়ে স্পয়লার দিচ্ছি না। তবে লেখকদের নাম সহ গল্প গুলোকে উল্লেখ করে দিচ্ছি।
তবে বইয়ের প্রথম গল্পটা পড়তে গিয়েই চমকে গেছি। কেন? এটা অর্ক সিরিজের একটা গল্প। আমার মতো অর্ক র ভক্তদের জন্য এটা একটা বিশেষ পাওনা কারণ অর্ক সমগ্র ১ তে এই গল্পটা নেই। সম্পূর্ণ নতুন একটা গল্প। খুব ভালো লেগেছে গল্পটা।
পুরান, ইতিহাসের মিশ্রনে দ্বিতীয় গল্পটাও দারুন। এটা অডিও স্টোরি তে শুনেছিলাম, তাঁর চেয়েও পড়ার সময়ে আমার আরও বেশি ভালো লেগেছে।
তৃতীয় গল্পটা ঠিক কোন বিষয়ের উপরে বুঝতে পারিনি। ভৌতিক, সাইন্স ফিকশন... কিছু কিছু জায়গা মাথার উপর দিয়ে গেছে। মোটামুটি ভালোই।
চতুর্থ গল্পটা একটি ভৌতিক গল্প।😂রসিক উপাধ্যায় মহাশয়ের লেখার বিশেষ ভাবে ভক্ত ওনার হাস্যরস মিশ্রিত ভৌতিক গল্পের জন্য। এই গল্পটা ঠিক সেই স্বাদের। দারুন লাগল।
পঞ্চম গল্পটা ইতিহাসের মিশ্রনে ভৌতিক গল্প এটা। এক কথায় অসাধারণ। যারা হত্যা শাস্ত্র পড়েছেন তারা ভালোই জানবেন ঐতিহাসিক ফিকশন এ লেখকের কলমের জোর কেমন। এই গল্পটাও সেরা।
ষষ্ঠ গল্পটা ক্রাইম থ্রিলার। গল্পটা অসাধারণ, প্রথম থেকেই শেষ পর্যন্ত টান টান আর উত্তেজনা পূর্ণ। তবে ব্যক্তিগত ভাবে এই গল্পটা পড়ার সময়ে কিছু সংলাপ হিন্দি না ওটা কোন ভাষা জানিনা 🙂ক্ষমা করবেন, ঐ কিছু কিছু জায়গায় ভাষা টি না জানার জন্য সমস্যা হয়েছে। তবে লেখক গল্প বলার ভিতরে সেই অংশগুলো সবার যেন বোধগম্য হয় সেদিক দিয়েও ভীষণ ভাবে চেষ্টা করেছেন।
সপ্তম গল্পটি বেশ ভালো লাগল। রাঘবন চরিত্রটিকে বেশ ভালো লেগেছে। তবে বড্ড রহস্যময় চরিত্রগুলো।
আর একদম শেষের গল্পটা 😮😮এটাও একটা অন্য স্বাদের গল্প। মিশরের সাথে ভারতের সংযোগ ঘটিয়ে একটি রহস্য গল্প। কিছু কিছু জায়গায় একেবারে হা হয়ে গেছি যুক্তি গুলো শুনে। ভীষণ ভীষণ ভালো লেগেছে এই গল্পটা। এই বইয়ের সেরা গল্প মনে হয় এটাই 😍
বইটি থ্রিলার প্রেমী পাঠকদের কাছে একটি অমূল্য সম্পদ। এরকম গল্প অনেকদিন পড়িনি। এবং অনেক দিন মনেও থাকবে।
দুঃখের বিষয় বইটি আর প্রকাশ হচ্ছে না এবং কোথাও পুরোনো ও মিলছে না, আর যাদের কাছে আছে 🙂🙂তারা যদি বইটি পড়ে থাকেন তারা খুব সহজে যে দেবেনা কাওকে এটা চোখবুজে বলতে পারি।
একরকম একটা বই বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ, সেটা এভাবে out of print থাকা টা মেনে নেওয়া যায় না। লেখকদের কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের কথা একটু চিন্তা করে বইটি রিপ্রিন্ট করানোর ব্যবস্থা করুন🥹🥹
ভালো থাকবেন সকলে, আমাদের কেও এরকম আরও ভিন্ন ভিন্ন স্বাদের গল্প উপহার দিতে থাকুন। আপনাদের পরবর্তী সংকলন বা একক গ্রন্থের জন্য অপেক্ষায় আছি।