Jump to ratings and reviews
Rate this book

মোবাইল ফটোগ্রাফি

Rate this book
মুঠোফোনে ক্লিকবাজি করার বিভিন্ন প্র্যাক্টিকাল কৌশল নিয়ে 'মোবাইল ফটোগ্রাফি' বইটি। ফটোগ্রাফি করার জন্য যে ভারি ভারি দামী ডিএসএলআর লাগবেই, এই ধারণা দিন দিন বদলে যাচ্ছে। মোবাইল ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফির বিভিন্ন অ্যাওয়ার্ড ক্যাটেগরি তৈরি হচ্ছে। সম্পূর্ণ সিনেমা বানানো হচ্ছে মোবাইলের মাধ্যমে। এমনকি বড় বড় বিভিন্ন বিলবোর্ডের ছবি তোলা হচ্ছে আপনার পকেটে থাকা মুঠোফোনটি দিয়ে। তাই, আপনার মুঠোফোনের ক্যামেরাটা আর অবহেলা করার জিনিস না। বরং কিছু কিছু ক্ষেত্রে ডিএসএলআর-এর চেয়ে আরও ভালো ফলাফল দিতে পারে!

বইতে থাকছে, কীভাবে স্নাইপারদের কিছু কৌশল ব্যবহার করে আপনি একদম শার্প ছবি তুলতে পারেন; কীভাবে কেবল মোবাইল ফোন দিয়ে আপনি পেশাদার মানের ভিডিও কন্টেন্ট কিংবা ইউটিউবিং করতে পারেন; কীভাবে খালি একটা প্রো মোড (Pro Mode) দিয়ে আপনি ডিএসএলআরের ক্যামেরার অধিকাংশ কাজ আপনার মুঠোফোনে করে ফেলতে পারেন - ইত্যাদি।

এই বইটি ISO, Aperture, Shutter Speed, Color Temperature এর মত বেসিক টপিক কভার করে, যেটা মোবাইল হোক, ডিএসএলআর হোক এমনকি কম্পোজিশনের মত কিছু টপিক আছে যেগুলো আপনার গ্রাফিক ডিসাইন, ড্রয়িং- এর মত ফিল্ডেও কাজে লাগবে।

দিনশেষে একটা কথাই বলবো। সামনের জীবনে প্রতিটা মুহূর্তেই, এমনকি বিছানা পর্যন্ত আমাদের সাথে আমাদের মুঠোফোনটি থাকে। আপনি আজকে যদি মোবাইলে ফটোগ্রাফির বেসিকটা শিখে যান, তাহলে আপনি আপনার বাকি পুরোটা জীবন -এর বেনিফিট ভোগ করতে পারবেন। আর ফটোগ্রাফি খালি ছবি তোলার শিল্পই নয়, এটা পৃথিবীকে নতুন আঙ্গিকে দেখারও একটা শিল্প!

96 pages, Hardcover

Published February 1, 2020

13 people are currently reading
184 people want to read

About the author

Sadman Sadik

2 books21 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (17%)
4 stars
11 (32%)
3 stars
9 (26%)
2 stars
4 (11%)
1 star
4 (11%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Adwitiya (অদ্বিতীয়া).
303 reviews43 followers
July 28, 2020
রকমারিতে মোবাইল ফটোগ্রাফির উপর সবচেয়ে বেশি বিক্রিত দেখে বইটি কিনে ফেললাম। পড়ার সময় প্রচুর নোটস নিয়েছি। ফটোগ্রাফির জগতে যাদের আমার মত একেবারেই নতুন প্রবেশ তাদের জন্য কাঠখোট্টা থিওরি আর ডেফিনিশনের চাইতে একদম সাথে সাথে কাজে লাগানোর মত প্র্যাক্টিকাল টিপসে ভরপুর। এবং আমি কাজে লাগাতে পেরেছিও। তবুও তিন তারার বেশি দিতে পারছি না, কারণ আমার মতে একটা বইয়ের গুরুত্বপূর্ণ অংশ শুধু তার মূল কন্টেন্ট বা ইনফোরমেশনই নয়, বরং এই কন্টেন্ট উপস্থাপনের ধরনও। (এর অভাবেই আরো আমার নিজে নোট নিয়ে বিষয়গুলো স্পষ্ট করতে হয়েছে - যদিও সেটা শাপে বর হয়েছে বলা যায়!) যদিও সাদমান সাদিকের একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে এবং লেখালেখিতেও তাঁর এই ব্যক্তিত্ব বেশ ভালভাবেই ফুটে উঠেছে, পুরোটা সময় আমার মনে হচ্ছিলো আমি কোন ব্লগ পোস্ট পড়ছি, বই নয়!
বইটির এডিটিংয়ে যত্নের বেশ অভাব, প্রচুর বানান ভুল, এক জায়গায় তো আস্ত এক প্যারা দুইবার এসেছে। উদাহরণ হিসেবে সাথে দেয়া ছবিগুলো খুব সাহায্য করেছে, কিন্তু বিষয়বস্তুর ফরম্যাটিং আমার একেবারেই পছন্দ হয় নি। হুট করে একটা আইডিয়া শেষ হতে না হতেই আরেকটা নতুন চিন্তা ঢুকিয়ে দেয়া হয়েছে, বিষয়বস্তুর কোন সুস্পষ্ট ভাগ নেই, লেখাগুলোর কোন নির্দিষ্ট প্যাটার্ন নেই। তবে শেষ পর্যন্ত এই বইয়ের ইনফোরমেশনগুলো আমার কাজে এসেছে, তাই বেশি নিন্দে করলাম না আর।
Profile Image for Md Tazri.
103 reviews8 followers
September 11, 2020
>>>৪ স্টার দিলাম।আসলে বইটা আমার অনেক উপকারে আসছে।কোথায় ঘুরতে গেলে ছবি তুলতে মনে করে সেখানে স্মৃতি গুলো জমিয়ে রাখার জন্য।তবে আমি তেমন একটা ঘুরতে যায় না।তবুও মাঝে মাঝে ছবি তুলতে মনে করে।ছবি তুলার সময় শুধু মোবাইল বাহির করে সাবজেক্টের দিকে তাক করে ক্লিক করলেই সন্দুর ছবি আসে না।সন্দুর ছবি তোলার জন্য কিছু সিস্টেম আছে।যা এই বইটি সম্পর্ন্ন বেসিক লেভেল থেকে তুলে ধরেছে।যারা ফটোগ্রাফার হতে চায় না তাদেরকেও এই বইটি পড়া উচিত। ফটোগ্রাফার হওয়ার জন্য নয়।ঐ বললান না অনেক সময় স্মৃতি জমিয়ে রাখার জন্য ছবি তুলে রাখতে হয়।সেই ছবিটা কমপক্ষে সন্দুর আসে তার জন্য।তাছাড়া বইটি ১ ঘন্টা ৩০ মিনিট এর মাঝে শেষ করে পেলা যাবে।
Profile Image for Durjoy Pramanik Dipto.
11 reviews1 follower
May 12, 2021
যারা photograghy দুনিয়াতে নতুন প্রবেশ করেছে তাদের জন্য এই বইটি পারফেক্ট। এর সাথে সাদমান ভাইয়ার ফটোগ্রাফি রিলেটেড ইউটিউব প্লেলিস্ট দেখে ফেলা উচিত। কারণ এই বইয়ে বেশকিছু কনসেপ্ট আছে যেগুলো প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা কঠিন।

কিন্তু যাদের ফটোগ্রাফি নিয়ে মোটামুটি ধারণা আছে তাদের জন্য এই বইটা তত বেশি উপকারে আসবে না। সহজ ভাষায় বলতে গেলে, এই বইটি noob ফটোগ্রাফারদের জন্য হাতেখড়ি।
Profile Image for Nazmus Sakib.
40 reviews4 followers
February 6, 2021
Though I am a noob photographer.But I learned a lot from this book. Which was beyond my expectation.Good book to learn basics of photography also to get some tips about it.
Profile Image for Tasmim Bintay Haque.
23 reviews31 followers
May 5, 2021
It was a good self learning book indeed. I suggested this book to my friend.
Profile Image for Md. Naeem.
6 reviews1 follower
April 23, 2024
ফটোগ্রাফি করা আমার প্যাশনের জায়গা। আর কিছু টিপস নিতেই এই বইটি পড়া।
অসাধারণ ভাবে সরল ভাষা এটি তে সাদমান সাদিক ভাই ফটোগ্রাফির খুটিনাটি তুলে ধরেছেন।
Profile Image for Imtiaj Iqbal.
Author 1 book5 followers
December 28, 2020
মোবাইল ফটোগ্রাফি নিয়ে এটা আমার পড়া প্রথম বই।একটা নতুন Skill শিখে গেলে যে উপকরণের প্রয়োজন সেটা হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ এবং সহজ। এবং সাদমান সাদিক ভাইয়ের মোবাইল ফটোগ্রাফি বইটিতে আমি সেরকমই সহজবোধ্য এবং কৌশলপূর্ণ লেখা খুঁজে পেয়েছে। সাদমান ভাই এমনিতে আমার খুব প্রিয় একজন লোক। বইটি থেকে খুবই উপকৃত হলাম। প্রায় সবগুলো ট্রিকস আমি ব্যবহার করে দেখেছি, এবং একজন beginner হিসেবে বেশ ভালো perform করছি। দিন শেষে যে একের পর এক নিজের স্কিল গুলোকে ডেভলপ করবে সেই ভবিষ্যৎ দেয় সাফল্যের দেখা পেতে পারে এবং সেই চেষ্টাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ।আর এক কথায় বইটি বেশ ভালো হয়েছে।
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.