What do you think?

লরা ইঙ্গলস ওয়াইল্ডার এর চারটি বই একত্রে
এর চারটি বইয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা:
ফার্মার বয়:
ছোট্ট ছেলে আলমানযো ! সবে নয় বছর বয়স। বাবার খামার-বাড়িতে বড় হয়ে উঠছে। ভাইবোনদের সঙ্গে ওকেও প্রচুর কাজ করতে হয় । কিন্তু ভুলেও ওকে শহুরে জীবনের আরাম-আয়োশের লোভ দেখিয়ো না-ও মাথা নড়বে।
লিটল হাউস অন দ্য গ্রেয়োরি:
ওই একই সময়ে ছোট্ট মেয়ে লরা বাবা-মা'র সঙ্গে গোটা আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে স্থায়ী বসতির সন্ধানে। বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে উঠছে। ও জানে না, একদিন দেখা হবে। আলমানযোর সঙ্গে ।
অন দ্য বাঙ্কস অভ প্লাম ক্রীক:
প্লাম ক্রকের তীরে বসতি গড়ল ওরা ইণ্ডিয়ান টেরিটারি থেকে তাড়া খেয়ে ফিরে এসে । কিন্তু এখানে আকাশ থেকে নামল শক্রি-কেচিকোটি ঘাসফড়িং। সর্বস্বান্ত করে দিল বাবাকে । জীবন থেমে থাকে না। আরও পশ্চিমে চলল ওরা। লরা কি দেখা পেল আলমানযোর?
লিটন টাউন অন দ্য প্রেয়ারি:
ডাকোটার শীত কাকে বলে টের পাবে তোমরা ‘দ্য লঙ উইন্টারে’।সাত মাস ধরে তুষার ঝড়!কল্পনা করা যায়?শহরের সব খাবার শেষ,কী করে টিকে থাকবে ওরা ছয়জন? আলমানযো বাড়িয়ে দিল সাহায্যের হাত।

- GenresChildrens
376 pages, Paperback
Published January 1, 2017
About the author
Laura Ingalls Wilder
498 books5,705 followersLaura Ingalls Wilder was an American author, journalist, and educator whose "Little House" series transformed the arduous reality of the American frontier into a foundational pillar of children's literature. Born in the "Big Woods" of Wisconsin to Charles and Caroline Ingalls, Laura’s childhood was a nomadic journey through the heart of a shifting nation. Her family moved across Kansas, Missouri, Minnesota, Iowa, and the Dakota Territory—often staying just ahead of legal evictions or chasing the promise of fertile soil. These years were marked by extreme hardship, including the "Hard Winter" of 1880–81 in De Smet, South Dakota, where the family survived near-starvation. Despite the struggle, these experiences provided the raw material for her eight-volume record of pioneer life, a series that has since been translated into over forty languages.
Before becoming a world-renowned novelist in her sixties, Wilder lived several distinct lives. At fifteen, she became a teacher in one-room prairie schools, a job she took primarily to support her family financially. In 1885, she married Almanzo Wilder, beginning a partnership that endured fire, paralysis from diphtheria, and the heartbreaking loss of an infant son. These trials eventually led them to Mansfield, Missouri, where they established Rocky Ridge Farm. It was here that Laura developed her voice as a professional writer, serving as a columnist and editor for the Missouri Ruralist for over a decade.
The Great Depression and the 1929 stock market crash wiped out the Wilders’ savings, providing the ultimate catalyst for Laura to pen her memoirs. Her daughter, Rose Wilder Lane—a successful author in her own right—encouraged her mother to adapt her autobiography, Pioneer Girl, into a format more suitable for children. This resulted in a complex and often rocky literary collaboration; while Lane provided the professional "style," Wilder provided the "substance" and narrative heart. The first book, Little House in the Big Woods, was published in 1932 when Laura was sixty-five.
Wilder’s legacy is a blend of immense literary success and modern historical scrutiny. While her books remain staples in classrooms for their vivid descriptions of 19th-century domestic life, her portrayals of Native Americans and African Americans have led to recent reevaluations. In 2018, the American Library Association renamed the "Laura Ingalls Wilder Medal" to the "Children's Literature Legacy Award" to reflect these evolving cultural sensitivities. Nonetheless, Wilder remains a monumental figure in American letters, a woman who successfully "saved the American soul" by documenting the grit, faith, and unyielding persistence of the pioneer spirit.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
November 26, 2022
ছোটবেলায় বই পড়তে পড়তে বইয়ের চরিত্রগুলোর সুখে বা দুঃখে হেসে ওঠা বা কান্নাকাটি দেখে মা-বাবা খুব মজা পেতেন৷ আজ এত বছর বয়সেও কিছু কিছু বই চোখে এমনভাবে জল এনে দেয়, মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা।
এই সংকলনটা এত অসাধারণ, এত মনোহর যে ভাষায় প্রকাশ করা রীতিমতো দুঃসাধ্য। লরা ইঙ্গলস ওয়াইল্ডারের কাহিনীই বলি বা কাজী আনোয়ার হোসেনের প্রাণবন্ত অনুবাদ, দুটোরই কোন জবাব নেই আসলে। বড্ড মন কেমন করা এবং মনকাড়া একগুচ্ছ স্মৃতিকথা।
লরা ইঙ্গলস এক ছোট্ট মেয়ে। তারা বাস করত বিগ উডের ধারে এক ছোট্ট কুটিরে। মা-বাবা, বড় বোন মেরি আর ছোট বোন ক্যারির পাশাপাশি কুকুর জ্যাক নিয়ে তাদের সংসারটা খুব সুন্দর। বাবা কঠোর পরিশ্রম করে ফসল ফলান, শিকার আনেন। বড় হতে থাকে ছোট্ট মেরি-লরা-ক্যারি। আরো ভালো জীবনের আশায় বাবা পুরো পরিবারসহ ওয়াগনে চেপে রওয়ানা দেন প্রেইরির দিকে। কী আশ্চর্য অ্যাডভেঞ্চার!
ওয়াগনে সবাই, খোলা আকাশের নিচে খানাপিনা আর সুন্দর একটা জায়গা খোঁজা। পাওয়ার পর কাঠের বাড়ি বানানো সবাই মিলে। রাত-দিন পরিশ্রম করে ফসল বোনা। ছোট্ট মেরি আর লরা সবুজ ঘাসের মধ্যে ছুটে ছুটে প্রজাপতি ধরে, খালপাড়ে বেড়াতে যায়। কিন্তু গম পাকার আগে পঙ্গপালের বিরাট ঝাঁক এসে লহমায় তাদের সোনার সংসার ছারখার করে দেয়। বাস উঠিয়ে সরে যেতে হয় পুবে আরো। আবার ওয়াগন চেপে নতুন জায়গা খোঁজা, আবার এক নতুন সংগ্রামের ফাঁকে ফাঁকেই বেড়ে ওঠতে থাকে লরা।
প্রবল তুষার ঝড়, স্কারলেট ফিভার কোন কিছুই তাদের দমাতে পারে না। অবশেষে একদিন তারা পায় একটা স্থায়ী নিবাস।
অপরদিকে ফার্মার বয় আলমানযোর কাহিনীও কম চমকপ্রদ নয়। কীভাবে শীতের সঞ্চয় জমাতে হয়, স্কুলের দস্যিপনার কাহিনী, বাড়ির কাজ আর ফার্ম গড়ে তোলার, ঘোড়া বা গরুকে পোষ মানানোর কাহিনীর পাশাপাশি চমৎকার পারিবারিক পরিবেশ বড্ড মোহনীয়।
বড় হয়ে সেই আলমানযো আর লরার কিন্তু প্রেম হয়। তারা বিয়ে করে একসাথে জীবন কাটান পুরো ৬৪ বছর!
লরা আর আলমানযোর এই জীবনকাহিনীর সাথে মিলেমিশে রয়েছে পরিবারের গুরুত্ব, সঠিক মানুষ হওয়ার শিক্ষা, বেহালা আর অর্গানের মন কেমন করা সুর, মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আর শিক্ষকের প্রতি শ্রদ্ধার গল্প।
অনবদ্য বর্ণনায় ইচ্ছে করে লরার পরিবারের অংশ হয়ে যেতে। ইচ্ছে করে পুব থেকে পশ্চিমে এমন একটা অভিযান করতে, কাঠের বাড়িতে থাকতে, প্রবল শীতে পরিবারের সবাই মিলে বেহালার সুরের সাথে সাথে এক কাপ গরম কোকো খেতে।
এত সুন্দর আত্মকথা আমি কমই পড়েছি৷ সময় যে কোনদিকে গেছে টেরই পাইনি। যারা এখনো এই স্বর্গীয় অভিজ্ঞতার স্বাদ নেননি, তাদের বলব স্বর্গ এখানেই।
বইঃ একত্রে-
ফার্মার বয়
লিটল হাউস ইন দ্য বিগ উডস
লিটল হাউস অন দ্য প্রেয়ারি
অন দ্য ব্যাঙ্কস অভ প্লাম ক্রীক
বাই দ্য শোরস অভ সিলভার লেক
দ্য লং উইন্টার
লিটল টাউন অন দ্য প্রেয়ারি
দিজ হ্যাপি গোল্ডেন ইয়ারস

April 23, 2023
ঈদের ছুটিতে পড়ে ফেলেছি বইখানা। খুব মিষ্টি একটা বই। তবে কাহিনীগুলোর ব্যপ্তি অরিজিনাল বইয়ের মত আরেকটু বাড়ালে বোধ হয় ভালো হত।
June 4, 2021
'জ্ঞানী লোক তার চলার পথে
পাচটি বিষয় লক্ষ রাখে,
কার ব্যপারে বলছে কথা
কোনখানে আর কিভাবে
কোথায় এবং কাকে'
সি.এল.ইংগলস ১৫/১১/১৮৮১
দুইটি প্রধান চরিত্র, আলমানযো ও লরা। ৯টি বই, প্রায় আড়াইহাজার পৃষ্ঠার এক আত্মজীবনী। যেমনটা অনুবাদক কাজীদা বলেছেন বইয়ের শুরুতে। তবে পড়তে গিয়ে এক মূহুর্তের জন্যেও মনে হয়নি যে আত্মজীবনী পড়ছি! শেষটা অবশ্য মনোঃপুত হয়নি। বড্ড তাড়াহুড়ো করা হয়েছে অনুবাদে, কী আর করার। প্রায় ৪০০ পৃষ্ঠা হয়ে গিয়েছি
ফার্মার বয় আলমানযো ও লরার জীবনিই মূলত ফুটে উঠেছে এই বইয়ে। প্রথম দিকে রয়েছে আলমানযোর ছেলেবেলাকার কাহিনী, এরপর পুরো গল্পটা জুড়ে কেবল লরা। নিজ পরিবারের সহায়তা করার চেষ্টায় থাকা লরার একমাত্র স্বপ্ন স্কুল টিচার হওয়া। অন্যদিকে আলমানযোর স্বপ্ন কোল্ট ঘোড়ার মালিক হওয়া, তাদের প্রশিক্ষণ দেয়া। শেষমেষ দুইজনেই তাদের স্বপ্ন ছুঁতে পেরেছিলো। লেখিকা এত সুন্দরভাবে বর্ণণা করেছেন যে পাঠক লরা ও আলমানযোর সাথে অসাধারণ সে প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যেতে বাধ্য!
প্রথমদিককার কবিতাটি লরার মায়ের লেখা, লরার উদ্দেশ্যে।

April 18, 2021
১৮৭০/৮০ দশকের আমেরিকা। যেখানে তখনো রেড ইন্ডিয়ানদের বাস। সেটেলাররা তখনো পুরো আমেরিকা দখল করে নেয়নি। রাতে প্রচন্ড শীত পরে, সেই সাথে ভেসে আসে বুনো নেকড়ের ডাক।
কখনো প্রচন্ড ঝড় বয়ে যায়, তুষার ঝড়। এলোমেলো করে দিয়ে যায় জীবন, প্রকৃতি সবকিছু। তবুও সবাই বেঁচে থাকে। সবাই সবার ভাগের কাজটুকু সেরে রাখে। স্বপ্ন দেখে ভবিষ্যতের। জীবন বয়ে চলে, ছোট্ট বালিকা লরা ইংগালস এবং কিশোর বয়সের আলমানযো ওয়াইল্ডারের।

September 30, 2020
So much inspiring, dreamy, simple and beautiful.
Displaying 1 - 5 of 5 reviews