What do you think?

নূরুন আলা নূর
95 pages, Paperback
Published January 1, 2020
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 4 of 4 reviews
December 29, 2020
লা জাওয়াব,বইটা প্রথমে বুঝতে কষ্ট হলেও আস্তে আস্তে কিছুটা বুঝতে পেরেছি।কুরআনের উপমাগুলো যে আসলে কতটা সুন্দর আর জীবনঘনিষ্ঠ, সেই সাথে পরম সত্যের তা এই বইটা না পড়লে বুঝে আসতো না।💙
May 27, 2020
আল-কোরআনে উপমা সম্বলিত বিভিন্ন আয়াতের সুন্দর সুন্দর ব্যখ্যা নিয়ে সাজানো হয়েছে বইটি। যা আমাদেরকে আয়াতগুলোর সঠিক মর্ম ও অর্থ বুঝতে সহায়তা করবে ইন শা আল্লাহ।
কোরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করা ও তার নিগুঢ় উদ্দেশ্য জানার চেষ্টা করার গুরুত্বপূর্ণ এই আমলটি আজ অনেকটা হারিয়ে গেছে। কোরআন শুধু বিভিন্ন উপলক্ষে বের করে তেলাওয়াত করে যাওয়া আর খতম করার মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে আমাদের সমাজে।
অথচ যে কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্যই ছিলো আমাদেরকে জীবনের প্রতিটি পদে দিকনির্দেশনা দেওয়া আর আমাদের উপর দায়িত্ব ছিল সে নির্দেশনা অনুযায়ী আমল করার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া। অথচ দুঃখজনক ভাবে এর কোনোটাই আজ আমরা করছি না। আর একমাত্র এটাই আমাদের এই চরম দুর্বস্থার কারণ।
এরকম কিছু বই আমাদের জন্য আবার সে দুয়ার খুলে দিতে পারে। কোরআন নিয়ে চিন্তাভাবনা করার গুরুত্বপূর্ণ এই আমলটি আবার জাগ্রত করতে পারে সমাজে। আমাদের অন্তরে আল্লাহর বাণীর প্রতি মুহব্বত বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আল্লাহর বড়ত্ব ও তাঁর বিশাল প্রজ্ঞা সম্পর্কে আমাদের ধারণা আরও উন্নত হবে ইন শা আল্লাহ।
আবার নির্ভরযোগ্য আলেমদের সহায়তা ও গাইডলাইন অবশ্যই এক্ষেত্রে অনুসরণ করতে হবে। নিজে থেকে কোনো হুকুম আহকাম বা সিদ্ধান্তে পৌঁছানো থেকে যেন বিরত থাকি আমরা।
অনুবাদ আরও ভালো হতে পারতো। এছাড়া বাকি সবকিছুই উন্নত মানের ছিলো। আল্লাহ তা'আলা বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দিন। ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ-কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সকল প্রশংসা এই বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর।

June 15, 2026
Incredible
September 6, 2020
বইঃ নূরুন আলা নূর
মূলঃ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
অনুবাদঃ মহিউদ্দিন রূপম
প্রকাশনাঃ সীরাত পাবলিকেশন
প্রচ্ছদ মূল্যঃ
প্রতিদিন একটু আধটু করে হলেও কুরআন তিলাওয়াত করা হয়। তরজমাতেও চোখ বুলিয়ে নেয়া হয় মাঝেমধ্যে। কিন্তু তাফসির, তাদাব্বুর সহকারে সময় নিয়ে পড়াটা আর হয়ে উঠে না প্রতিনিয়ত। যার ফলে কুরআন নিয়ে চিন্তা-ফিকিরের বিষয়টা আমাদের থেকে রয়ে যায় যোজন যোজন দূরে। কুরআনের কোন অংশটা নিয়ে আমরা বেশিমত ভাবতে পারি, চিন্তার খোরাক দিতে পারে কোন ব্যাপারগুলো , ভাবনার সাগরে অজস্র ঢেউ তুলব কি করে এই মাধ্যম গুলো বাতলে দেয়া হয়েছে বক্ষ্যমাণ এই বইটিতে।
বইটিতে যা আছেঃ
বইটিতে কুরআনের বিভিন্ন উপমা গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। মোট বাইশটি উপমার বর্ণনা উঠে এসেছে। উপমা গুলো দ্বারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা কি বুঝাতে চেয়েছেন, উপমাগুলো নিয়ে আমরা কিভাবে চিন্তা করতে পারি এই বিষয় গুলোরও বিশদ বর্ণনা এসেছে। উপমাগুলোর মধ্যে রয়েছে আগুন ও পানি, দুনিয়া ও আখিরাতের জীবন, মুশরিক ও মাকড়সার বাড়ি, মরীচিকা ও সমুদ্রের ঢেউ, দাসত্বের মহিমা, ইলম অনুযায়ী আমল না করার ফল, গীবত ও মৃত ভাইয়ের গোশত ভক্ষণ, মুশরিক এবং মাছি, অপব্যয় এবং বালুঝড় ছাড়াও আরও কিছু সুন্দর উপমা বিদ্যমান আছে যেগুলো অবশ্যই অবশ্যই কুরআন নিয়ে ভাবনার সাগরে পাঠকের হৃদয়ে ঝড় তুলবে।
.
বইটি কেন পড়বেনঃ
তাদাব্বুর সহকারে বুঝে বুঝে কুরআন পড়ার উৎসাহ প্রদানের নিমিত্তেই বইটির উদ্ভব। কুরআনের উপমা গুলো নিয়ে শক্তিশালী চিন্তার খোরাক পাবেন বইটি পড়ার পর। সর্বোপরি, কুরআন পড়ার সময় আপনি যেন শুধু তিলাওয়াত পর্যন্ত-ই সীমাবদ্ধ না থেকে তরজমা, তাফসীরের সীমানা পর্যন্তও যেন আগান সেইজন্যই বইটির আবির্ভাব।
পাঠ্যানুভূতিঃ
বইটির জাকজমক প্রচ্ছদ শুরুতেই মন কেড়েছে। আর বইটি কেনার মূল উদ্দেশ্য-ই ছিল কুরআন যেন বুঝে বুঝে পড়ার আরও একটু উৎসাহ পাই। উপমাগুলোর বর্ণনা যেভাবে দেয়া হয়েছে এবং যেভাবে চিন্তাভাবনা করতে বলা হয়েছে তার দ্বারা যে কেউ কুরআন বুঝে শুনে পড়ার স্পৃহা ষোল আনাই পাবেন আশা করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা লেখক,পাঠক,অনুবাদক সংশ্লিষ্ট সকলকেই কবুল করে নিন। আমিন