What do you think?

ডিব্বুক
খুন, জখম, ধর্ষণ এখন নিত্য নৈমিত্তিক। ডাভ সাবানের চেয়েও দ্রুত গলছে মনুষ্যত্ব। মনের ভেতর বিটনুনের মতো ডেলা ডেলা পাপ। দিন এখন রাতের চেয়েও আঁধার। ন্যায়ের শব টোকো গন্ধ ছাড়ছে, ঠিক সেইসময় শহর জুড়ে শুরু হয় মৃত্যুর উল্লাস। এমন ভয়ানক, পৈশাচিক মৃত্যু দেখা তো দূর, শোনা গেছে কী না সন্দেহ। কিন্তু যারা মরছে তারা কেন মরছে?
কেন শহরের দুই প্রান্তে দুই বাড়ির অন্দরে একটু একটু করে বদলে যাচ্ছে সব? কেন এক অশীতিপর বৃদ্ধ রোজ জেগে ওঠেন ভয়ানক এক দুঃস্বপ্নে? শতাব্দী প্রাচীন সিনাগগে কোন অশনির অপেক্ষায় রাব্বি? তাহলে কী...
এক অজানা বিদেশি তন্ত্র, তাদের লোকাচার, প্রক্রিয়া, প্রতিহিংসা, বহুপ্রতীক্ষিত ন্যায় আর এক কালো-ঈশের গল্প ‘ডিব্বুক’; ভয় নয়, শরীর অবশ করে দেওয়া আতঙ্কের নাম ‘ডিব্বুক’!
এই প্রথমবার সাররিয়াল, মাঙ্গার ভয় বাংলায়.. তা-ও আবার বাস্তবের ফাউন্ডেশনে...

- GenresHorror
143 pages, Paperback
First published January 1, 2020
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 12 of 12 reviews
May 4, 2020
প্রকাশের আগে থেকেই বাংলা জঁর ফিকশনের অনুরাগীদের মধ্যে প্রচুর কৌতূহলের জন্ম দিয়েছিল এই বই। যেহেতু লেখক সোশ্যাল মিডিয়ায় নিজের লেখালেখির জন্য পরিচিত ও জনপ্রিয়, তাঁর কাছ থেকে প্রত্যাশাও ছিল অনেক। সেই বই অবশেষে পড়া হল।
কেমন লাগল?
ভালো জিনিস:
১. বাংলা সাহিত্যে 'ডিব্বুক' নামক বস্তুটির পূর্ণাঙ্গ প্রয়োগ এই প্রথম দেখা গেল। এর আগে কৌশিক সামন্ত তাঁর 'প্রফেসর সোম' সিরিজের শুরুতেই এর উল্লেখ করেছিলেন। তবে তা ছিল এক বিপুল সম্ভাবনার আভাস। সেই সম্ভাবনার আদি ও অন্ত— দুইই সযত্নে তুলে ধরা হয়েছে এই কাহিনিতে। 'বেণীর সঙ্গে মাথা'-র মতো করে ইহুদি অকাল্ট ধ্যানধারণার বেশ কিছু তত্ত্ব ও প্রয়োগের সঙ্গেও আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন লেখক। বাংলা সাহিত্যে এগুলো এক্কেবারে নতুন জিনিস।
২. অতীতের তীর হতে আসা দীর্ঘশ্বাস আর কান্নার দাগ যখন প্রতিশোধ হয়ে রক্ত ঝরায়, তখন আখ্যানটা আমাদের কাছে আপনা থেকেই বেশি আকর্ষক হয়ে ওঠে— তাই না? এই বইয়েও তার ব্যতিক্রম হয়নি।
৩. আবহ নির্মাণে বিবরণ আর চিত্রকল্পের ব্যবহার দিয়ে ভয়কে প্রায় ঘনীভূত কোনো অস্ত্রের মতো ব্যবহার করেছেন লেখক। একের পর এক দৃশ্যের জন্ম দিয়েছেন তিনি, যা কল্পনা করলেও শিউরে উঠতে হয়।
খারাপ জিনিস:
১) বানান আর যতিচিহ্ন ব্যবহারের ক্ষেত্রে একেবারে যথেচ্ছাচার করা হয়েছে। সংলাপ আর বর্ণনা গুলিয়ে গিয়ে দুর্বোধ্য হয়ে উঠেছে একেকটা অনুচ্ছেদ।
২) আবেগজনিত অতিকথন, অকারণ বর্ণনা, ঘরোয়া পরিবেশ সৃজনের নামে এক কথা চোদ্দোবার করে বলা, সামগ্রিকভাবে মিতকথনের ভয়ানক অভাব— এই জিনিসগুলো এ-লেখাকে যেমন ভারাক্রান্ত করেছে, তেমনই কমিয়েছে এর ধার।
লেখক বইটিকে নির্মমভাবে সম্পাদনা করালে পারতেন। তাহলে বইটা ভয়ের মুখোশ নয়, মুখ হয়ে উঠতে পারত। আশা রাখি, ভবিষ্যতে তিনি নিজের চমৎকার প্লটগুলোকে আবেগে ভাসিয়ে দেবেন না। বরং সাইলেন্সার-লাগানো আগ্নেয়াস্ত্রের মতোই তাঁর কাহিনি হবে নিঃশব্দ, অথচ মৃত্যুবাহী।
তাঁর উদ্দেশে শুভেচ্ছা রইল।

June 7, 2020
তমোঘ্ন দার লেখার সাথে প্রথম পরিচয় তার লেখা গল্প বাঁধন পড়ে।ভয়ের গল্পকে কতোটা simple করে উপস্থাপনা করা যায়, তা বুঝেছিলাম গল্পটা পড়ে। আর তাই lockdown এর বাজারে আনিয়ে নিয়েছিলাম তার লেখা ২ টো বই, True crime আর Dybbuk.
২০১২ সালে Sam Raimi directed "The possession" movie টি তে আমি প্রথম জানতে পারি Dybbuk box এর কথা। বাবা ও মেয়ের মিষ্টি একটা সম্পর্ক এবং Dybbuk এর মধ্যে আটকে পরা আত্মা কিভাবে মেয়েটিকে possessed করে ও তার কি পরিণতি হয়, সেদিকে আর না এগোনোয় ভালো।
এবার আসি গল্পের কথায়। ভালো, না ভালো মিশিয়েই বলি।
আমি জানি না এর আগে বাংলাতে ইহুদি religion এর সাথে dibbyuk নিয়ে কিছু লেখা হয়েছে কিনা, আর লিখলেও আমি তা পড়িনি। সেই অর্থে undoubtedly নতুন কিছু পড়লাম। কিন্তু আমার গল্পের বুনন জটিল লাগলো। গল্পের শুরুর দিকে ছোটো ছোটো করে সাজানো ঘটনাগুলো কোথাও গিয়ে movie scene এর মতো মনে হচ্ছিলো, নিজেকে তৈরি করারই সময় পেল না যেন। Parallely দুটো time line একসাথে নিয়ে গল্প এগিয়ে যাওয়া আগেও দেখেছি, কিন্তু এত কম পরিসরে পড়তে গিয়ে কোথাও তাল কেটে যাচ্ছিলো বারবার।
ভালো লেগেছে গল্পের মাঝখানে যখন Dybbuk তৈরীর উপাচার বর্ণিত হয়েছে। খুব enjoy করেছি জায়গাটা। গল্পের শেষের half এ বর্ণনা অনেক গতিময় আর elaborate, যা পাঠকের মনে ভয় কে আসতে আসতে পূঞ্জিভূত করে। দেশী ও বিদেশি movies, series এর সুবাদে exorcism নিয়ে অনেক গল্প জেনেছি, দেখেছি। এখানেও exorcism এর বর্ণনা perfect। তবে কিনা যার উপরে exorcism হচ্ছে, তার মুখে এত কথা আমার একটু অদ্ভুত লেগেছে। এত আবেগ, এত গল্প ওই চরম সময়ে একটা অভিশপ্ত আত্মা বলবে কি, কোথাও একটু সন্দেহ হয়। কথাগুলো হয়ত পরে কোথাও Villain এর diary বা অন্য কারো মুখের জন্যে তুলে রাখা যেতে পারতো।
চলে আসি একদম শেষের chapter এ।
ওস্তাদের মার শেষ রাতের মতোই শেষ chapter টা চমকে ভরতি। মন ভালো করার সাথে এক অজানা আশংকা পাঠকের মনে এই particular chapter স্থান করে দিতে বাধ্য। কিন্তু কিছুক্ষণ আগেই লেখক জানিয়েছেন possessed হলে character এর মধ্যে হঠাত্ কিছু বিকার, অসংলগ্নতা চলে আসে। সে ক্ষেত্রে কি করে আমাদের শেষের character "superhero" হয়ে গেল, বুঝলাম না।
বইয়ের cover photo আমার ভালো লেগেছে।
পরবর্তী সংস্করণে প্রকাশক, দাড়ি কমা আর আপনি তুমি এর ব্যবহার শুধরে নেবেন, আশা রাখি।
Happy reading.

July 14, 2020
আপনার এরকম কখনো হয়েছে?
ধরুন অরিজিৎ সিংয়ের playlist চালিয়ে ঘুমিয়ে পড়েছেন হঠাৎ বুঝলেন গান টা bakground এ চলছে, আর আপনি আর আপনার প্রেমিক/প্রেমিকা একসাথে প্রেমে গা ভাসিয়ে চলেছেন, মানে স্বপ্ন আর realityর একটা খিচুড়ি আর কি, কেন হয় মনোবিদ'রা জানবেন!
তাইলে এই ভনিতার কি দরকার?
দাঁড়ান মশাই, রাগ শুরুর আগে রাগের আলাপটা শুনবেন না!?
এবার আসি বইয়ের কথায়, এখন ব্যাপারটা হয়েছে কি জানেন তো..ভূতের বা ভয়ের গল্পের সংজ্ঞাটা দিনদিন বদলে যাচ্ছে..ওই যে বৃষ্টি পড়ছে..ট্রেনে আমি একা..রাত বারোটা বাজলো..ঢং ঢং করে ঘন্টা পড়লো..এসবে লোকে "ঘন্টার মাথা" ভয় পায় আজকাল!
বাংলায় তারানাথ তান্ত্রিক যেটা কিনা একসময়ে ব্রাত্য ছিল সমালোচক সমাজে সেই ঘরনাটাই ফিরে ফিরে আসছে আজকাল, এবং লোকে ভালোভাবেও নিচ্ছে যেমন অভীক সরকারের "এবং inquisition" লোকজন বেশ নড়েচড়ে বসলো, আসলে ব্যাপারটা হলো মানুষের হাতে আজকাল খুব কম সময় তারউপর এখন যদি ওই বস্তাপচা "রাত বারোটা" র প্লট পড়ানো হয়, সে টুক করে বইটা বন্ধ করে ওয়েব সিরিজ দেখবে, তাইলে উপায়..?
উপায় একটাই..পড়াশোনা করে লেখ..খুঁজে আন যেখানে যা প্লট পাও..দেশি বিদেশি ম্যাগাজিন পড়, তথ্যচিত্র দেখো, শহরের বা গ্রামে প্রচলিত লোকগাঁথা note করে আনো..কিন্তু RnD না করে লিখো না বাপু!
এই ঘরানায় অভীক বাবুর পরে নাম লিখালেন আরও অনেকে, তাদের মধ্যেই একজন মনীষ বাবু, তিনি লিখলেন এই বইয়ের ভূমিকা, সহজ সরল ভাষায়, যেটা ওনার সহজাত।
এবার আসি গল্পের গল্পে, কিছু গল্প হয় পেঁয়াজের মতো, স্তর স্তর ছাড়াতে হয়, কিছু হয় রসুনের মতো, কোয়া গুলি আলাদা হলেও এক জায়গায় লেগে থাকে, এই গল্প দুটো category তেই পড়ে, plot-subplot, narrative change এর মধ্যে দিয়ে এই গল্প এগিয়েছে অসাধারন নিপুনতায়, কিছু জায়গায় গড়ে উঠেছে অসাধারন ambiance, চারিপাশের prop ও folley sound এর বিবরণীতে কিছু জায়গা হয়ে উঠেছে জীবন্ত, এর মাঝেই বয়ে চলেছে এক ইহুদি তন্ত্র বিদ্যার কাহিনী! যার সাথে জড়িয়ে আছে এক নারকীয় অত্যাচার আর অভিশাপের গল্প!
ও মা, চমকালেন নাকি !? তন্ত্র শুধু আমাদের দেশেই হয় বলেই জানতেন !?
খাইসে রে...
নেহি ভাইয়ো আউর বেহেনো, এর ইতিহাস আদিম যুগ থেকেই, তথাকথিত ধর্ম সৃষ্টির আগে থেকেই, আহ বড় বাজে বকে ফেলছি, আসলে কি বলুন তো, একটা ঘোরের মধ্যে আছি ওই যেটার কথা শুরুতে বললাম আর কি! পড়ে দেখুন একবার দয়া করে, এর বেশি কিছু বলবো না, Horror বা thriller এর plot বলে দিলে নরকে আমায় শিক কাবাব করা হবে হালকা আঁচে!
প্রথম সংস্করণে কিছু ছাপার ভুল ছিল কিন্তু দ্বিতীয় সংস্করণ মোটামুটি ত্রুটিমুক্তই বলা যেতে পারে, অত্যন্ত যত্নের সাথে বানানো একটা বই, বেশী মোটা নয়, কিন্তু ছোট্ট প্যকেজে লেখক যা সুন্দর করে সাজিয়ে লিখেছেন একবার পড়ে দেখতেই পারেন, কোথাও মনে হবে না গল্পের গতি কমে আসছে, টানটান একটা গল্প।
বইটা পড়ার পর নিজে কিছু পড়াশোনা করেই এটা লিখছি, ভুল ত্রুটি খুঁজতে যাওয়ার ইচ্ছে ছেড়ে এইরকম বই খোলা মনে পড়তে বসলে ভালো লাগতে বাধ্য।
তবে ব্যাপারটা কি খাড়াইলো!?
খাড়াইলো এইটাই যে একজন তরুণ লেখক লিখছেন তাকে উৎসাহ দিন, সে এবং তার মতো আরো লেখকরা যারা সারাদিন অফিস করে বাড়ি এসে আবার পড়াশুনা করে লিখতে বসে, তাদের পাশে দাঁড়ান, অনেক বিষয় বৈচিত্র খুঁজে পাবেন বাংলা লেখায়, জমিয়ে সমালোচনা করুন, ওটা আমাদের বাঙালিদের ধর্ম ও কর্তব্য, চোখে আঙুল দিয়ে ভুল দেখান, ভালো লিখলে "সাব্বাস বেটা" বলুন, কিছু একটা বলুন, তবে বাংলা বই পড়ুন,কিনে না হলে ধার করে পড়ুন তবু পড়ুন(আমিই এটা এক বন্ধুর থেকে নিয়েছি), উপহার দিন।
সবশেষে ধন্যবাদ জানাই লেখক ও প্রকাশক উভয়কেই, তোমরা ভালো থেকো!
আপনারাও আপনাদের মতামত জানাবেন
ধন্যবাদ..

September 23, 2023
📖ডিব্বুক
✍️ তমোঘ্ন নস্কর
📚 অরণ্যমন প্রকাশনী
💲170/-
◻️"আতঙ্ক বিষয়টা আসলে এমনই হয়, যা আমরা এড়িয়ে যেতে পারি না" -- মনীষ মুখোপাধ্যায়
◻️কেন শহরের দুই প্রান্তে দুই বাড়ির অন্দরে একটু একটু করে বদলে যাচ্ছে সব ? কেন এক অশীতিপর বৃদ্ধ রোজ জেগে ওঠেন ভয়ানক এক দুঃস্বপ্নে ? শতাব্দী প্রাচীন সিনাগগে কোন অশনির অপেক্ষায় রাব্বি ? তাহলে কি...
এক অজানা বিদেশী তন্ত্র, তাদের লোকাচার, প্রক্রিয়া, প্রতিহিংসা, বহুপ্রতীক্ষিত ন্যায় আর এক কালো ঈশের গল্প 'ডিব্বুক'...
ভয় নয় শরীর অবশ করে দেওয়া আতঙ্কের নাম 'ডিব্বুক'..
এই প্রথমবার সাররিয়াল, মাঙ্গার ভয় বাংলায়.. তাও আবার বাস্তবের ফাউন্ডেশনে... [ ব্লার্ব থেকে]
◻️এই বইতে উঠে এসেছে আরন কোহেন নামক এক ইহুদী এবং তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এক দুর্ঘটনার কাহিনী এবং সেখান থেকে জন্ম নেওয়া এক অন্ধকারময় অভিশাপে আখ্যান। 'ডিব্বুক' কি ? মূলত ইহুদী মতের এক জটিল তন্ত্র সাধনার বীভৎস প্রক্রিয়ায় নাম হল 'ডিব্বুক'।
◻️ ভালোলাগা:
১.সত্যি কথা বলতে কী আমি এমনিতেই ভূতে খুব একটা ভয় - টয় পাই না। ইদানীং সময়ের কোনো বই থেকেও সেই অনুভূতি ঠিক পাচ্ছিলাম না। তবে ডিব্বুক পড়তে পড়তে শিরশিরানি একটা অনুভুতি ঠিক টের পেয়েছিলাম।
২. ইহুদীদের সম্পর্কে অনেক কিছুই আমাদের পশ্চিমবাংলার অনেক মানুষই জানেন না। সেই বিষয়েও এই বই বেশ অন্যরকম।
৩.লেখকের লেখনির দৃঢ়তায় আমার মনে হয়েছে গল্পের প্লট, ইতিহাস, চরিত্র, এবং সবকিছুই বেশ স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে এই গল্পে। ভৌতিক পরিবেশের সাথে সাথে এই বইয়ের অন্যতম দারুন ব্যাপার হলো যে গা ছমছম ব্যাপারটার আড়ালে এটা একটা আদ্যপান্ত থ্রিলার এবং গোয়েন্দা গল্পের মিশেল। এবং সবার উপরে গিয়ে জেগে থাকা এক অতৃপ্ত আত্মার অমানুষিক যন্ত্রণা।
◻️এবার আসি যে বিষয়ে আমার সামান্য অভিযোগ - আমার মনে হয়েছে সেটা হচ্ছে বইটির শুরুর দিক থেকে বইটির গল্পের বুনন বেশ কিছুটা জটিল এবং কিছু জায়গায় মনে হয়েছে ঘটনা খুব দ্রুত বর্ণনা করা হয়েছে।
◻️একটি অন্যতম বিষয় - বইটা অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। সবশেষে বলবো , বিষয়ের নতুনত্ব বইটিতে একটি অন্য মাত্রা যোগ করে। আপনারা অলৌকিক গল্পের মধ্যে যদি নতুন ধরনের কিছু পড়তে চান তাহলে অবশ্যই এই বইটি একবার পড়ে দেখুন। আশা করি ভালো লাগবে।

February 11, 2026
♦️বৃষ্টির দিনে ভয়াল,করাল উপন্যাস পড়তে চান? তাও আবার ঝরঝরে বাংলায়! ও,কিন্তু ভাবছেন নিশ্চয়ই কোন বিদেশি গল্পের অনুবাদ!না হে,আগেই বললাম নাক সিটকানোর কিছুই নেই,সত্যিই বাংলাতেই। সেটি হল 'ডিব্বুক',প্রণেতা তমোঘ্ন নস্কর।
*️⃣কাহিনী শুরু হয় একটি ডিব্বুক বক্স কে ঘিরে। তাকে নিয়ে যত গোল। কোন অভিশাপ লেগে আছে ওতে? শতাব্দীর প্রাচীন এক অভিশাপ! কেনই বা বারবার সেই বক্স ফিরে ফিরে আসে? আড়ালে যেন হাসে সে। কিন্তু মুহূর্তে সে যদি মায়াজাল ছিন্ন করে দেখাতে থাকে কোন এক ইতিহাস!
🔖কাহিনীর বুনন,প্রেক্ষাপট যেহেতু এক উত্তাল সময়কে নিয়ে লেখা,সেক্ষেত্রে কনসেপ্ট টা দারুন আর ভাষার দাখিল্য মারাত্মক।চরিত্রগুলিরও বিল্ড আপ ভালোই হয়েছে।গল্প বলার ধরনটাও নিঃসন্দেহে ভালো।এবার যদি কাহিনীকে দুটো পর্বে ভাগ করি তাহলে বলব প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বের স্টোরিটেলিং স্ফূর্ততা পেলেও সেক্ষেত্রে যেন আস্ত গল্পটাই জানিয়ে দেওয়া হল,মানে সামনে কি হতে চলেছে এটা আমরা জানতেই পেরে গেলাম।আর পরের দিকে চরিত্রগুলো যেন খুব কম স্পেস পেয়েছে,যার দরুন একের পর এক দৃশ্যপট পরিবর্তনের ফলে গল্পটা অনেক পরে 'নার্ভাস সিস্টেমে' পৌঁছাচ্ছে।
🎯 ওভারল অভিজ্ঞতা ভালই।ওয়ান টাইম রিড হিসেবে এর সাজেশন রাখবো।
📖বই~ডিব্বুক
✍🏻লেখক~তমোঘ্ন নস্কর
🖨️প্রকাশক~অরণ্যমন প্রকাশনী
💸মূদ্রিত মূল্য~১৭৫/-
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
~ধন্যবাদান্তে রহিত
#read_with_রহিত
#uncut_thoughts

July 8, 2026
ডিব্বুক—নামলিপিতেই একখানা জিজ্ঞাসা আছে,হেঁয়ালি আছে।ডিব্বুক নামটাই টেনেছিল,তা বইটার পেজগুলো খুলে বসা।লেখকের পরিমিতিবোধ প্রশংসাযোগ্য,যেখানে কলকাতার অকাল্ট লেখক পৃষ্ঠা ভরতে মগ্ন থাকেন,সেখানে তমঘ্ন নষ্কর নিজ মুন্সীয়ানায় একের পর এক অনেক দৃশ্য এঁকে গেছে অল্প কথায়,অল্প গল্পে।ডিব্বুক কি তা মাঝামাঝিতে এসেই আঁচ করা যায়।ইহুদিদের লোককথা থেকে আনা অশুভ আত্মা হলো ডিব্বুক!তবে ডিব্বুকের জন্ম হয় রিচুয়াল মেইনটেইন করে তা নিয়েই গল্পটা।এছাড়া এভারেজ অকাল্ট হরর যেমন রিভেঞ্জধর্মী আখ্যান গড়ে উঠে।তবুও অতৃপ্তি থেকে যায় আখ্যান নেই,থেকে যায় 'মোটামুটি' র কাতারেই।
March 13, 2022
Story of a anglo allied fucking jew humanoid succubus gating raped by slumdog subhuman lunduans and after becoming a fucking ghost bitch by some jew kabbalah process taking revenge. As jew is new master of ghulam dustbin lundua these western servant tech coolies sucks the ass of western world mainly Anglo & their blue eyed boy jew.
August 8, 2020
Totally rubbish bullshit book, not worth any price.
August 9, 2021
Got this book a few days back. As always read through the book in just few days. Truly gripping story and awesome presentation. Loved it.
August 21, 2023
গল্পটি ভালো, তবে এডিটিং মন্দ। বানান, যতিচিহ্ন, আর সংলাপে অনেক গরমিল ; ফলে কিঞ্চিৎ বিরক্তি ও ছন্দ/আবহবিভ্রাট হয়েছে।
October 31, 2023
এতটাও ভয়ের না!
March 2, 2024
মোটের উপর গল্পটা ভালোই| ডিব্বুক বক্সের রহস্য বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন লেখক|
Displaying 1 - 12 of 12 reviews