Jump to ratings and reviews
Rate this book

অল্পস্বল্প কথা

Rate this book

231 pages, Hardcover

Published January 1, 2016

1 person is currently reading
17 people want to read

About the author

Shanka Ghosh

2 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
3 (27%)
3 stars
7 (63%)
2 stars
0 (0%)
1 star
1 (9%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Harun Ahmed.
1,682 reviews450 followers
January 26, 2026
৩.৫/৫

"ভাষা বর্তমানের কিন্তু সে ধরে রাখতে পারে চিরকালের স্তব্ধতাকে।"
বইটা আদতে শঙ্খ ঘোষের বিচ্ছিন্ন কিছু প্রবন্ধ, নিবন্ধ ও সাক্ষাৎকার সংকলন।এতে তিনি নিজেই এগুলোর স্থায়ী সাহিত্যমূল্য সম্বন্ধে সন্দিহান ছিলেন। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বোর্হেস, রবীন্দ্রনাথ, নজরুল, "বদরাগী" চিকিৎসক ভূমেন্দ্র গুহ, সুনীল, উৎপলকুমার বসুর কবিতা,  রেডিও শোনার সঙ্গে নিজের বেড়ে ওঠার স্মৃতি, কবিতাভাবনা - বইতে ভালোলাগার আছে অনেককিছু।
Profile Image for Shadin Pranto.
1,487 reviews568 followers
November 27, 2019
কবিদের গদ্যের মাঝেও পদ্য লুকিয়ে থাকে। সরাসরি পদ্যে পড়ার চেয়ে ছদ্মবেশী পদ্য পড়ার সুখও কম নয়। অন্তত কবি শঙ্খ ঘোষের গদ্য এবং সাক্ষাৎকারসংকলন 'অল্পস্বল্প কথা' পড়বার অভিজ্ঞতা তাই বলে।

কাব্য, বাংলাদেশের সাহিত্য, রেডিওতে বাংলাসাহিত্য পাঠ, সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে একাধিক সাক্ষাৎকার পাঠকের নিশ্চয়ই ভালো লাগবে। এমন ছন্দময় লেখা মন্দ লাগতেই পারেনা। ইন্দিরা গান্ধির কুখ্যাত ইমার্জেন্সি নিয়ে একটি লেখা আছে। তখন রেডিওতে সাহিত্যপাঠ করতেন শঙ্খ ঘোষ। সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে রেডিও কর্তৃপক্ষ ইন্দিরার খড়গের ভয়ে জীবনানন্দের কবিতার নির্দিষ্ট লাইন বাদ দিয়ে পড়তে বলেছে, সবচেয়ে ভয়ানক দাবি ছিল রবীন্দ্রনাথের ছোটগল্প 'খানিকটা রি-রাইট' করে পাঠের আবদার!

হয়তো অনেক কিছু পাবেন না। কিন্তু 'অল্পস্বল্প কথা' পড়লে পরিচিত হবেন দারুণ এক লেখনরীতির সঙ্গে।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.