Jump to ratings and reviews
Rate this book

পরাহত ভাগ্যনায়ক

Rate this book

160 pages, Paperback

Published December 1, 2018

Loading...
Loading...

About the author

Mithil Bhattacharya

7 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (66%)
4 stars
1 (33%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Diptajit Misra.
47 reviews27 followers
August 17, 2019
#পাঠ_প্রতিক্রিয়া
বইয়ের নাম: পরাহত ভাগ্যনায়ক
লেখক: মিথিল ভট্টাচার্য্য
প্রকাশক: দ্য কাফে টেবল
মূল্য: ১৭৫₹

বইয়ের প্রচ্ছদের ছবি দেখেই বুঝতে পারছেন যে এ বইয়ের নামভূমিকা পালন করেছেন স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ বা মহাভারত সংক্রান্ত নতুন বইয়ের কথা এলেই পাঠকের মনে একটা নাক কোঁচকানো প্রশ্ন আসে, এই নিয়ে তো বাজারে প্রচুর বই আছে। আবার এ বই কিনে পয়সা খরচ করব কেন? সেই প্রশ্নের উত্তর দিয়েই বরং এই বইয়ের পাঠ প্রতিক্রিয়া বা রিভিউ শুরু করা যাক।

কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ সন্ধান করলে যাঁর ভূমিকা সর্বাংশে পাওয়া যাবে, সেই কৃষ্ণকে নিয়ে আগে যত বই লেখা হয়েছে, সেখানে কোথাও তিনি নায়ক, কোথাও তিনি খলনায়ক। কিন্তু এই প্রথমবার(অন্তত আমার জ্ঞানত) কৃষ্ণ পাঠকের কাছে এলেন রক্তমাংসের মানুষ রূপে। লেখকের কলমের ধার দেখে এটা খুব পরিষ্কার যে লেখক সুলেখক হওয়ার আগে সুপাঠক ও মনোযোগী ছাত্র। কৃষ্ণ মহাভারতের যুদ্ধের ভাগ্য নির্ধারণ করেছিলেন বহুলাংশে, কিন্তু সেই ভাগ্যনায়ক হয়ে ওঠার পটভূমি তৈরি হয়েছিল তাঁর শৈশব ও কৈশোর জুড়ে। সেই পটভূমি তৈরি নিয়েই এই আখ্যান। পুরাণ ও কৃষ্ণের জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা লেখক সযত্নে পাঠ করেছেন, ফলে কোনো সমস্ত চরিত্রই পাঠকের পরিচিত। কিন্তু পাঠক এগিয়ে চলে কৌতূহল নিয়ে যে লেখক কীভাবে সেই চরিত্রকে বাস্তব জগতের চরিত্র হিসেবে দেখিয়েছেন।
লেখকের ভাষাও সুললিত। খুব কলোকিয়াল ডায়ালেক্ট ব্যবহার করে গল্পের রাজোচিত অ্যাম্বিয়েন্স যেমন নষ্ট করেননি, তেমনি খুব বেশি কঠিন শব্দের অবতারণাও নেই। ধাপে ধাপে এগিয়ে চরিত্র চিত্রণ করেছেন লেখক।
আর একটা বিষয়ের জন্য আমার উপন্যাসটা আরও ভাল লাগল, রাধার সঙ্গে কৃষ্ণের প্রণয় নিয়ে লেখক বেশি পাতা খরচ করেননি। এই পর্ব নিয়ে প্রচুর লেখালিখি আগেই হয়েছে, কাজেই তা নিয়ে আবার কাহিনী বুনন অপ্রয়োজনীয়ই ছিল। তাছাড়া তিনি লিখতে বসেছেন এক ভাগ্যনিয়ন্তার কাহিনী, সে মানুষ, তার জীবনে প্রেম আসা স্বাভাবিক, কিন্তু তা কখনওই প্রায়োরিটি পাবে না।
মথুরার প্রবেশপথে গজরাজের সঙ্গে কৃষ্ণের মোকাবিলার ঘটনা সবার জানা। কিন্তু লেখকের লেখনীর গুণে আমার মত কাঠখোট্টা লোকের চোখ দিয়েও জল গড়িয়েছে।
সব শেষে একটা কথা বলব: যদি কোনোদিন মানুষ বিশ্বাস করতে সক্ষম হয় যে মহাভারত, রামায়ণ তথা সমস্ত পৌরাণিক কাহিনীর চরিত্ররা বাস্তবে ছিল, এবং কোনো কাহিনীই কল্পিত না, তা ঘটেছিল এই ভারতবর্ষের বুকে, সেদিন পরাহত ভাগ্যনায়ক এক অবশ্যপাঠ্য উপন্যাস হয়ে থেকে যাবে।
আপাতত পরাহত ভাগ্যনায়কের দ্বিতীয় পর্বের অপেক্ষায়।
Displaying 1 of 1 review