উচ্চতার নিরিখে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ হলেও কাঞ্চনজঙ্ঘার প্রতি ভারতবাসীর এক দুর্ণিবার আকর্ষণ ! আমাদের ঘরের ৮০০০ মিটার শৃঙ্গ। তাকে দেখার আশায় বাঙালি বার বার ছুটে যায় দার্জিলিং, সান্দাকফু বা সিকিম । এই কাঞ্চনজঙ্ঘা অভিযান নিয়ে লেখক চমৎকার বর্ণনা করেছেন বইটিতে ।