What do you think?

Humayun Ahmed (Chronological List) #112
আমাদের শাদা বাড়ি
বাঙালি মধ্যবিত্ত জীবনকে গভীররভাবে যিনি স্পর্শ করেছেন তিনি হুমায়ূন আহমেদ।জাদুকরী লেখনী দিয়ে জয় করে নিয়েছেন মানুষের মনন।একটা সাদা বাড়ি ও এর মধ্যে বসবাসকারী ছোট এক পরিবারের দৈনন্দিন জীবনযাত্রাকে কেন্দ্র করেে গড়ে উঠেছে উপন্যাসের পটভূমিকা।অর্থ মানুনুষকে বদলে দেয় এবং শুধুমাত্র অর্থনৈতিক জীবনযাত্রার বৈশ্লস্টিতেই যে মানুষের আসল রুপ বেরিয়ে আসে তার প্রমান হুমায়ূনের এই বই।জীবনকে তুলে এনেছেন অদ্ভুত এক ছন্দে।কোথাও কোথাও কয়েকটা চরিত্রকে অপ্রাসঙ্গিক মনে হলেও জীবনের মতোই তার স্বাভাবিকতা লক্ষ্য করা যায়। মধ্যবিত্ত চাওয়া পাওয়াকে কেন্দ্র করে এই উপন্যাস হয়ে ওঠে যেন বর্তমানেরই এক উপজীব্য!
63 pages, Hardcover
First published February 1, 1996
About the author
Humayun Ahmed
454 books3,089 followersHumayun Ahmed (Bengali: হুমায়ূন আহমেদ; 13 November 1948 – 19 July 2012) was a Bangladeshi author, dramatist, screenwriter, playwright and filmmaker. He was the most famous and popular author, dramatist and filmmaker ever to grace the cultural world of Bangladesh since its independence in 1971. Dawn referred to him as the cultural legend of Bangladesh. Humayun started his journey to reach fame with the publication of his novel Nondito Noroke (In Blissful Hell) in 1972, which remains one of his most famous works. He wrote over 250 fiction and non-fiction books, all of which were bestsellers in Bangladesh, most of them were number one bestsellers of their respective years by a wide margin. In recognition to the works of Humayun, Times of India wrote, "Humayun was a custodian of the Bangladeshi literary culture whose contribution single-handedly shifted the capital of Bengali literature from Kolkata to Dhaka without any war or revolution." Ahmed's writing style was characterized as "Magic Realism." Sunil Gangopadhyay described him as the most popular writer in the Bengali language for a century and according to him, Ahmed was even more popular than Sarat Chandra Chattopadhyay. Ahmed's books have been the top sellers at the Ekushey Book Fair during every years of the 1990s and 2000s.
Early life:
Humayun Ahmed was born in Mohongonj, Netrokona, but his village home is Kutubpur, Mymensingh, Bangladesh (then East Pakistan). His father, Faizur Rahman Ahmed, a police officer and writer, was killed by Pakistani military during the liberation war of Bangladesh in 1971, and his mother is Ayesha Foyez. Humayun's younger brother, Muhammed Zafar Iqbal, a university professor, is also a very popular author of mostly science fiction genre and Children's Literature. Another brother, Ahsan Habib, the editor of Unmad, a cartoon magazine, and one of the most famous Cartoonist in the country.
Education and Early Career:
Ahmed went to schools in Sylhet, Comilla, Chittagong, Dinajpur and Bogra as his father lived in different places upon official assignment. Ahmed passed SSC exam from Bogra Zilla School in 1965. He stood second in the merit list in Rajshahi Education Board. He passed HSC exam from Dhaka College in 1967. He studied Chemistry in Dhaka University and earned BSc (Honors) and MSc with First Class distinction.
Upon graduation Ahmed joined Bangladesh Agricultural University as a lecturer. After six months he joined Dhaka University as a faculty of the Department of Chemistry. Later he attended North Dakota State University for his PhD studies. He grew his interest in Polymer Chemistry and earned his PhD in that subject. He returned to Bangladesh and resumed his teaching career in Dhaka University. In mid 1990s he left the faculty job to devote all his time to writing, playwright and film production.
Marriages and Personal Life:
In 1973, Humayun Ahmed married Gultekin. They had three daughters — Nova, Sheela, Bipasha and one son — Nuhash. In 2003 Humayun divorced Gultekin and married Meher Afroj Shaon in 2005. From the second marriage he had two sons — Nishad and Ninit.
Death:
In 2011 Ahmed had been diagnosed with colorectal cancer. He died on 19 July 2012 at 11.20 PM BST at Bellevue Hospital in New York City. He was buried in Nuhash Palli, his farm house.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 30 of 69 reviews
January 28, 2023
আমরা সব মানুষ আলাদা আমাদের নিজস্ব চিন্তা ভাবনাও আলাদা।একটি সাদা বাড়িতে অবস্থানরত কিছু মানুষের জীবন নিয়ে উপন্যাসটি।
সাদা বাড়িতে বাস করে পাঁচজন ভাইবোন তারা একই মায়ের পেটের কিন্তু তারা স্বভাব চরিত্রে সম্পূর্ণ আলাদা।
হুমায়ূন আহমেদ মানব চরিত্রের যে ব্যাপকতা রয়েছে তা তুলে ধরেছেন এই উপন্যাসে।
এই সাদাবাড়ির বড় মেয়েটি বিবাহিত, দু সন্তান নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন কিছু সময় ধরে।বড় মেয়েটি ভ্যাদকান্দুনী,বোকা টাইপ।বড় ছেলেটি সাদাসিধা, বাস্তবজ্ঞান শূন্য।
মেজ ছেলে স্বার্থপর,তারপরের ভাইটি বাস্তবজ্ঞান সম্পূর্ণ, সরল আর এই উপন্যাসের ন্যারেটর।ছোট বোন নিতু ভালো, বুদ্ধিমতি ও স্পষ্ট বক্তা।
বাড়ির মানুষেরা স্বাভাবিক ছিলো কিন্তু বাড়ির মালিকানা পাবার পর তাদের জীবন কেমন জানি এলোমেলো হয়ে গেল।
বইটি খুব ছোট কিন্তু ভালো লেগেছে পড়তে, শেষটা অসমাপ্ত এটা ভালো লাগেনি।

June 9, 2023
রঞ্জুরা পাঁচ ভাইবোন। ওর দুই বোন আর আছে দুই ভাই। ওরা একেকজন একেক স্বভাবের। রঞ্জুর বড় ভাই হুমায়ূন আহমেদের কমন ক্যারেক্টার- ঘরে বসে পা দুলিয়ে অন্ন গেলা আর সবার পরিবর্তন খেয়াল করা টাইপ চরিত্র। রঞ্জুর মেজো ভাই ইসতিয়াক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করছে; বড় আপার বিয়ে হয়েছে এবং তার দুইটা অতিরিক্ত চিৎকার করা মেয়েও রয়েছে; আর সবচেয়ে ছোট জনের নাম নীতু, ইনি ভার্সিটির ফ্রেশার। অন্যান্য অনেক বইয়ের মতোই এখানেও এদের সবার পিতার ডিমেনশিয়া রয়েছে এবং মাতা বেহুদা চিৎকার চেঁচামেচিকারিনী (-_-)
রঞ্জুদের দোতালা শাদা বাড়িটা ইয়া বিশাল! কিন্তু বাড়িটা আসলে ওদের নয়। ওর বাবার বন্ধু মইনুদ্দিন সাহেব বাড়িটার দেখাশোনার জন্য ওদের দায়িত্ব দিয়ে দেশের বাইরে চলে গেছেন। তিনি আর কাউকে ভরসা পান না। নিজের বেকারত্বের সময়ে এই রঞ্জুর বাবাই তাকে আশ্রয় দিয়েছিল নিজের ঘরে। তো যাইহোক, সময়ের ফেরে মইনুদ্দিন সাহেবের মৃত্যু হয় ক্যান্সারে আক্রান্ত হয়ে এবং মৃত্যুর সময়ে তিনি বাড়িটি রঞ্জুদের দিয়ে যান। পরে দেখা যায় বাড়িটা আসলে রঞ্জুর মায়ের নামে লিখে দিয়ে গেছেন। মইনুদ্দিন সাহেবের মেয়ে তানিয়া দেশে আসলে আরও অনেক কিছু জানা যায়। তিনি মৃত্যুশয্যায় মেয়েকে বলেছেন- রঞ্জুর মা উনার অনেক সেবাযত্ন করেছেন, ব্যবসার জন্য নিজের বিয়ের হার পর্যন্ত বিক্রি করে টাকা দিয়েছেন! পরে আরও জানা যায়, রঞ্জুর মা সে সময় মইনুদ্দিন সাহেবকে একবার গল্প করতে করতে বলেছিলেন যদি তার অনেক টাকা হয় তাহলে তিনি অনেক জায়গাজুড়ে শাদা বাড়ি বানাবেন। তানিয়া মারফত আরও জানা যায় যে, রঞ্জুর মা'র তরুণী বয়সের অসম্ভব সুন্দর ছবি ওদের বাসায় রয়েছে। এসব শুনে রঞ্জুদের মায়ের মুখ খুব ফ্যাকাশে হয়ে যায় আর মেজোভাই নিজেদের মধ্যে তানিয়ার মতো ধূসর চোখ খুঁজে বেড়ায়..
৯ জুন, ২০২৩

This entire review has been hidden because of spoilers.
June 18, 2024
শেষের দিকে আমি যা ধরে নিয়েছি লেখক কি সেটাই বোঝাতে চাইলেন? যদি তাই হয় তাহলে খুবই ডিস্টার্বিং একটা বিষয়। ধরে নিলাম আমার ধারণাই সঠিক।
মানুষের গোপন পাপ থাকে, দুঃখ থাকে, অনেক গোপন আনন্দও থাকে। যেগুলো কখনো কাউকে বলা হয় না, বলা যায় না। সেগুলো গোপন থাকলে সেসবকে সংগোপনে লালন করতে ভালো লাগে, কিন্তু প্রকাশিত হয়ে পড়লে সকলের কাছে নিজেকে ছোট হতে হয়, নিজের কাছেও হতে হয়।
মানুষের এসব গোপন পাপ, দুঃখ, আনন্দ থাক না গোপন। পৃথিবীতে যেভাবে গোপন থেকে যায় বুনো পলাশের লাল অথবা অমাবশ্যায় চাঁদ।

January 25, 2021
বাগানবিলাসে জড়ানো চমৎকার সাদা বাড়ির গল্প যে আয়েশে আগ্ৰহ নিয়ে শুরু করেছিলেন ভাষার বুনটে তরতর করে এগিয়ে যাওয়া সেই কাহিনীর ছন্দপতনে একটা ভালো গল্প পাবো সেই আশায় গুড়ে বালি হয়ে গেছে আর কি
রেটিং:🌠🌠🌠
রেটিং:🌠🌠🌠
May 30, 2023
একটা সাদা বাড়ি, বাবা-মা, পাঁচ ভাইবোনের গল্প। আলাদা আলাদা ব্যক্তিত্বের সবাই। কিন্তু ঝামেলা তখনই বাঁধে যখন বাবার বন্ধু সাদা বাড়ি তাদের দিয়ে মারা যান। সাদামাটা ছোট একটা বই। শেষটা কেমন জানি অসমাপ্ত। মেজো ভাইয়ের সন্দেহ আদোও সঠিক কিনা বুঝলাম না।
June 6, 2023
বুনো ভাইয়ের চোখ কী আসলেই ব্রাউন ছিল? নাকি অন্য কারো চোখ, প্রশ্নটা রয়েই যায়। মেজো ভাইয়ের সন্দেহ সঠিক না ভুল তাও বলা যায় না। শেষটা পরিপূর্ণ বলা যায় না।
February 27, 2026
আমাদের শাদা বাড়ি।
নামটা শুনলে একটা অন্য রকম শান্তি বিরাজ করে মনের মাঝে। আমরা হয়তো অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে একটা বাড়ির স্বপ্ন দেখেছি যেখানে শান্তি বিরাজ করবে। কেউ হয়তো সেই বাড়ি খুঁজে পেয়েছে, কেউ পায়নি। কেউ খুঁজে পেয়েও সেখানে শান্তি পায়নি।
এই বইয়ের গল্পকথকের মায়ের একটা শাদা বাড়ির স্বপ্ন ছিল। তার সেই স্বপ্ন পূরণ হয়েছেও। কিন্তু তিনি ঠিক খুশি হতে পারেন নি সেটা পেয়ে যাওয়ার পর। আমরা অনেকেই অনেক কিছু চাই। কখনও সেটা পাই, আবার কখনও সেটা পাই না। কখনও সেটা পাওয়ার পরও তৃপ্তি কাজ করে না। মনে হয় এই জিনিসটা পাওয়ার জন্য আমাদের তীব্র আকাঙ্খা কাজ করতো ঠিকই কিন্তু জিনিসটা তো আমরা এভাবে পেতে চাইনি। এটা পেয়ে তো আমাদের আসলে ভালো লাগছে না। এর থেকে তো না পেলেই ভালো ছিল।
মানব মন অনেক অদ্ভুত। সাথে বাস্তবতাও কঠিন। আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল হয়না প্রায়ই। হালকা পাতলা ব্যবধান আমরা মানিয়ে নিতে পারি। কিন্ত যখন প্রত্যাশার সাথে প্রাপ্তির বিস্তর ফারাক হয়ে দাঁড়ায়, তখন ধীরে ধীরে হতাশা, ক্ষোভ জন্ম নেয় জীবনের প্রতি। জীবন তো সহজ বানানো যায় কিন্তু কেন যেন চাইলেও সহজ হয় না। জটিল করে ফেলে সব কিছু সবাই।
এই কাহিনীর শেষে যেমন একটা ওপেন এন্ডিং রেখে জটিল বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জীবনের মারপ্যাচে সব কিছু সাধারণ ভাবে চিন্তা করতে আমি ভালবাসি। জটিল চিন্তাধারার সাথে আমার ব্যাক্তিত্ব ঠিক যায় না। আমি তাই সহজ সাধারণ পরিসমাপ্তি ধরে নিয়েছি।
মইনুদ্দিন সাহেবের পক্ষে এক জীবনে এত ঋণ শোধ করা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই ভালবেসে এই শাদা বাড়ি তিনি উপহার দিয়ে গিয়েছেন। আর সেটা গ্রহণ করার মনোভাব সবার থাকবে না এটাও স্বাভাবিক। মানুষের বন্ধু, শুভাকাঙ্ক্ষীরাও তার কাছের মানুষ হতে পারে। আর তার জন্য অনায়াসে গহনা বিক্রি করে ফেলা যায়, একটা চমৎকার বাগানবিলাসে ছাওয়া শাদা বাড়ি উপহার দিয়ে ফেলা যায়। যদি আমরা জানতে পারি এমন মানুষও আছে পৃথিবীতে যারা ভালবাসার বিনিময়ে নিঃস্বার্থ ভালবাসা দিতে জানে। এখানে রক্তের সম্পর্কের আত্মীয়তা না থাকলেও আত্মার সম্পর্কের আত্মীয়তা আছে। আজকাল তো দেখা যায় আত্মীয়দের মাঝেই বেশি ঝামেলা। বরং সেইম ভাইব ম্যাচ করলে দূরের মানুষও অনেক আপন হতে পারে। আমাদের অনেক বন্ধুবান্ধব, পরিচিত মানুষ যেমন।
আমি দীর্ঘ দিন বই পড়ার মাঝে নেই। শেষ যখন পড়েছি সেটা ছিল কোভিড লকডাউনেরও বেশ আগে। ব্যক্তিগত জীবনের ব্যস্ততা এবং কিছু শক কাটিয়ে উঠার ব্যর্থতার জন্য কোনো কাজেই ঠিকমত মনোনিবেশ করতে পারছিলাম না। আগের জীবনে ফিরে আসতে বার বার ব্যর্থ হচ্ছিলাম। তাই বই ধরলাম অনেক দিন পর নিজেকে ফিরে পাবার জন্য। জানিনা সফল হতে পারবো কিনা। কিন্তু আমরা তো চেষ্টা করে যাই।
সাদামাটা গল্প। কিন্তু পড়তে ভালো লেগেছে। অন্য সময় হলে হয়তো রেটিং আর একটু কম দিতাম। কিন্ত অনেক দিন পর বই ধরতে পেরেছি তাই বেশ ভালো লেগেছে।

March 28, 2022
আমি শেষটা আগেও বুঝিনি,এখনো বুঝিনি। শুধু ভালো লেগেছে এত্তগুলা ভাইবোনের কাহিনী আর একটা ধবধবে সাদা বাড়ি।
February 20, 2023
ছোট একটা বই। তবুও শেষ হলো না মনে হয়।
July 10, 2017
অপরূপ এক সাদামাটা গল্প..
January 15, 2023
আমাদের শাদা বাড়ি
গল্প টা বোধয় অপূর্ণতার নাহ বোধয় কৃতজ্ঞতার।
নাহ ভুল হচ্ছে,বোধয় গল্পটা পরকীয়ার।
যে গল্পই হোক গল্পে এক ই সাথে অনেক গুলো মানবিক দিক উঠে এসেছে।
বড় ভাই কে দিয়ে লেখক - জগৎ সংসারের মোহোবিহীন একজন আদর্শ (পুরুষ) মানুষ হিসেবে উপস্থাপন করেছেন।
বড় বোন কে দিয়ে লেখক - সাদা মাটি অতি উৎসাহী নেকা মহিলা মানুষ হিসেবে উপস্থাপন করেছেন।
মেঝ ভাই কে দিয়ে লেখক - সমাজের স্বার্থান্বেষী লোভী পুরুষ সমাজ কে তুলে ধরেছেন।যাদের হিতাহিত জ্ঞান লোভের নিচে চেপে যায়।।
ছোট বোন কে দিয়ে লেখক - উঠতি বয়সের যুবক-যুবতীর ঠোট কাটা সত্য বলার স্বভাব বা সর্বেসর্বা যুদ্ধাংদেহী মনোভাব তুলেধরেছেন।
সবশেষে ছোট ভাই যাকে লেখক বক্তা হিসেবে তুলে ধরেছেন - সে সব কিছু জেনেও চুপচাপ সয়ে যাওয়া মানুষের প্রতীক হিসেবে তুলে ধরেছেন।
যদিও ধরতে পারিনি কার চোখের রং এর সাথে মিলে যায় আরেকজনের চোখ। তবে এই অংশ টুকুর যে অপূর্ণতা - তা বাদে বাকি সব ই ভাল লেগেছে!!

April 2, 2022
শুরুটা সুন্দর ছিমছাম গোছানো একটি পরিবারের গল্প। যেনো অনায়াসেই দেখে চলা কোনো প্রতিবেশীর গল্প পড়ছি। কিন্তু হুট করে পরিবর্তন হতে শুরু করে সব ভিন্ন হতে থাকে গল্প, গল্পের ধারা, গল্পের বয়ান!
আসলে পরিবারের প্রতিটি মানুষ এর মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার কখনো এক হয় না একে অপরের চেয়ে আলাদা হবেই! শেষটাই যেনো পরিষ্কার বয়ান এর!!

November 23, 2019
পড়তে পড়তে কখন যে বইটা হঠাৎ শেষ হয়ে গেছে, বুঝতে পারি নি। ভাল লেগেছে "বুনোভাই" চরিত্রটিকে। ঠান্ডা মেজাজের উচ্চশিক্ষিত বেকার "বুনোভাই" আসলে হুমায়ুন আহমেদের বড়মামা মামা "শেখ ফজলুল করিম" এর চরিত্রেরই প্রতিচ্ছবি।
July 7, 2021
শুধু অনেকগুলা ভাইবোন থাকায় গল্পটা সুন্দর(অন্তত আমার কাছে)
September 17, 2018
সাদামাটা ভালো গল্প।
May 23, 2024
আমি যাচ্ছি চোখের ডক্টরের কাছে। ৬ মাস পর পর চেকাপের জন্য যেতে হয় আমার। ক্লিনিক অব্দি যেতে সময় লাগে প্রায় ৪০-৪৫মিঃ (ভাগ্যিস খুলনাতে কোন জ্যাম নাই)। এরপর ডক্টরের চেম্বারের সামনে ওয়েটিং এ বসে থাকতে হয় আরো আধঘন্টা, সুতরাং মোটমাট ঘন্টা দেড়েক হুদাই বসে থাকতে হবে ভেবে, বাসা থেকে বের হওয়ার সময় ব্যাগে একটা বই নিয়ে বের হই। ইফ ইনকেস যদি সুযোগ হয় তবে পড়ব। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওয়েটিং রুমে ছিল সাংঘাতিক ভিড়, বসার জায়গাটা অব্দি নাই। একপায়ে নিজের শরীরের ভাড় দিয়ে অন্য পা হালকা ভাজঁ করে ভাবছিলাম কি করব। হুট করে মনে আসল, আরেহ ফোনে তো অডিওবুক ডাউনলোড করা ছিল। এরপর ব্যাগ থেকে TWS টা বের করে কানে দিয়ে শুনতে থাকি, কল্লোল ভাইয়ের জবানীতে "আমাদের সাদা বাড়ি"।
হুমায়ূন আহমেদের আর দশটা উপন্যাসের মতনই এটা। নতুনত্ব নাই। এক গাদা ভাইবোন, এক এক জন এক এক রকমের স্বভাবের, বাবা হুটহাট কারণে অকারণে চিৎকার চেঁচামেচি করে তার নিজের ক্ষমতার প্রকাশ ঘটান। মা সাদাসিধা কিন্তু পরিস্থিতি ভেদে সেও জ্বলে উঠেন আপন গতিতে। এই তো, এই ছিমছাম পরিবার নিয়েই গল্প।
তবে নতুনত্বের মধ্যে ছিল... এই পরিবারের বাসাটা, যেটা প্রোটাগনিস্ট রন্জুর, বাবার বন্ধু মঈনউদ্দীনের কিন্তু সে বিদেশে থাকায় বাসাটা দেখভালের দায়িত্ব পরে এই পরিবারের পর। এই পরিবারে তাদের বেড়ে উঠা, তাদের আনন্দ, বেদনা সবকিছুর সাক্ষী এই বাড়িটা। কিন্তু একই সময় এই বাড়িটা আবার পার্মানেন্ট না তাদের জন্য। তাদের মনে সবসময় একটা ভয় যে একদিন মঈনউদ্দীন সাহেব ফিরে আসবেন আর এই বাড়িটা তাঁদের ছেড়ে দিতে হবে। তখন কি হবে!? যে মায়ার বাঁধনে তারা জড়িয়ে আছেন, পারবেন কী এত সহজে সেই বাঁধন ছেঁদ করে দিতে?
উপন্যাসটা শুনছিলাম আর.. মনে মনে একটা সাদাবাড়ি কল্পনা করছিলাম। আমাদের খুলনাতেই, জেলা স্টেডিয়ামের ওখানে মস্ত বড় এক সাদা বাড়ি আছে। জমিদারি ধাঁচের বাড়িটা সবসময় তালাবদ্ধ থাকে, বাড়িটা দেখতে অনেকক সুন্দর। বারবারই এই বাড়িটাই রন্জুদের বাড়ি ভাবছিলাম।
ডক্টর দেখায় বাড়ি ফেরার পথেই উপন্যাসটা শেষ হয়ে যায়।
শেষটায় একটা ধাক্কা খেয়েছিলাম যদিও, তবে খারাপ লাগে নাই। অসমাপ্ত লেগেছে, অবাক হওয়ার কিছু নাই লেখক হুমায়ূন আহমেদ।
একবার পড়ে তুলে রাখার মতন বই, নাথিং স্পেশাল জাস্ট, সময়টা ভাল কেটে যায়।

February 1, 2016
ধরুন আপনার ঘুড়িটা দারুণ ভাবে আকাশে উড়ছে। হঠাৎ কেন যেন সুতোটা ছিরে গেলো। আপনার যেমন অনুভূতি হবে, বইটার শেষ পাতাটা পড়ার পর আপনার হয়তো ঠিক তেমনি অনুভূতি হবে। লেখক হয়তো লিখতে লিখতে হঠাৎ চিন্তা করলেন ধুর, আর লিখবো না। ব্যাস শেষ।
July 25, 2017
ফিনিশিংটা কেমন যেনো অসম্পূর্ন মনে হয়েছে। ক্লাইমেক্স টা ভাল ছিল :)
March 20, 2025
**Audio Book**
I was curious about this book and wanted to read it, but I never bought it—despite having over 120 books by this author. It just felt like another one of his usual stories.
His book রজনী left me shaken, something I could never forget. So, I expected আমাদের শাদা বাড়ি to be just as powerful. But after finishing it, I felt nothing. I couldn’t even understand what the author was trying to say.

December 1, 2019
কেমন হঠাৎ করে শেষ হয়ে গেল!
শুরুটা ভালো ছিল কিন্তু সব চরিত্র বা বইয়ের কাহিনী কেমন যেন অসম্পূর্ণ!

January 26, 2021
সাদা বাড়িতে কেয়ার টেকারের হিসাবে থাকে রনজুরা। রনজুরা ৫ ভাই বোন, সাথে মা, বাবা। বাড়ির মালিক মইনুদ্দিন বিদেশ যাবার সময়, বাড়িটা দেখাশোনার দায়িত্ব দিয়ে যান তার ছোট বেলার বন্ধু রনজুর বাবাকে। হটাত একদিন মারা যান মইনুদ্দিন সাহেব বিদেশেই এবং মরার আগে সাদা বাড়িটি দিয়ে যান রনজুদের কে। এর পর ধীরে ধীরে গল্পে আসে টার্ণ।
June 9, 2022
কেন যেন বইটি তেমন ভালো লাগলো না আমার কাছে :')
May 21, 2026
আমার যা মনে হলো, মেজভাই এর যা মনে হলো লেখক কি সেটাই বুঝাইতে চাইছিলেন!?
অসমাপ্ত
অসমাপ্ত
May 6, 2023
হুমায়ুন আহমেদের খুবি আন্ডাররেটেড একখানা উপন্যাস
May 29, 2025
#বইরিভিউ
বই : আমাদের শাদা বাড়ি
লেখক: হুমায়ূন আহমেদ
পৃষ্ঠা:৬৩
সময় প্রকাশন
বইয়ের নাম দেখেই কিছুটা অনুমেয় যে গল্পটা হয়তো শাদা বাড়িকে ঘিরে। ঠিক ধরেছেন।
বাগানবিলাসে ঘেরা একটি দুতলা শাদা বাড়িকে কেন্দ্র করেই আমাদের শাদা বাড়ি রচিত। ধবধবে শাদা রঙের বাড়িটা ঠিক যেন নীল আকাশের বুকে একগুচ্ছ ধবল সাদা মেঘ ।
বাড়ির কর্তা এবং তার পাঁচ সন্তান নিয়ে বসবাস এই শাদা বাড়িতে যদিও বাড়িটা তার বন্ধু মইনুদ্দিনের। গল্পকথক রঞ্জু।বাড়ির কর্তার ছোট ছেলে।
মইনুদ্দিন চাঁচা একসময় তাদের বাড়িতে ছিলেন অনেকটা সময় ,তখন তিনি অসুস্থ হলে মা ওনার সেবা করেন। চাঁচা একসময় অনেক টাকার মালিক হন পাড়ি জমান ইংল্যান্ডে।রঞ্জুদেরকে তার বিশাল বাড়িতে থাকতে দেন। যদিও মৃত্যুর পূর্বে বাড়িটা তাদের নামেই দেন।
রঞ্জুর বাবা বাড়ির কাজের ছুতোয় মইনুদ্দিন সাহেবের থেকে বহুবার টাকা নিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই করেননি।এ নিয়ে তাঁর ভয়েরও শেষ নেই কখন বন্ধু দেশে চলে আসেন আর এসে বাড়ির অবস্থা দেখেই বা বন্ধুকে কি বলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মইনুদ্দিন সাহেব তার মেয়ে দোয়া চেয়ে চিঠি পাঠান রঞ্জুদের বাড়ি। রঞ্জুর বাবা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন যদিও বন্ধুর অসুস্থতার জন্য মন খারাপও হয়েছে। কিছুদিন পর মইনুদ্দিন সাহেব মারা যান এবং এই বাড়িটা তিনি বন্ধুকে দিয়ে যান।
তবে আশ্চর্যজনক ব্যাপার হলো বাড়িটা তাদের নিজের করে পাওয়ার পর থেকেই দেখা দেয় নানান সমস্যা। গল্পের ভাষ্যনুসারে ভেবেছিলাম হয় জ্বীন-ভূত নয়তো সায়েন্স ফিকশনের দেখা মিলবে তবে আমার ধারণা পুরোপুরি ভুল ছিলো।
গল্পের শেষের দিকের কথকের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন উঠে,সন্দেহটা আরো জোড়ালো হয় যখন দেখা যায় মইনুদ্দিন সাহেব বাড়িটা রঞ্জুর বাবার নামে না দিয়ে মায়ের নামে দিয়েছেন, এবং স্টুডিওতে তোলা মঈনুদ্দিন চাচার সাথে তার মায়ের কিছু ছবি।
কি সম্পর্ক ছিলো রঞ্জুর মায়ের সাথে মইনুদ্দিন চাঁচার, আর কেনই বা তিনি বাড়িটা মায়ের নামে দিলেন। একধরনের অস্থিরতা চলতে থাকবে আপনার মনে। দ্বিধা দ্বন্দ্বের দোদুল্যমান অবস্থায় এনে লেখক ইতি টেনেছেন গল্পের। এ যেন শেষ হয়ে হইলো না শেষ।
পাঠককে এই ধরনের মিশ্র অনুভূতির জোয়ারে ভাসিয়ে বিষাদের যন্ত্রণায় কাতর করার জন্যই হয়তো লেখক গল্পের কোনো সমাপ্তি দেননি

January 15, 2022
১৯৯৬ সালে প্রকাশিত ৪৮ পৃষ্ঠার এই বইটির গল্প একটা সাদা বাড়ি ও এর মধ্যে বসবাসরত এক পরিবারের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
প্রথমেই সাদা বাড়িটির ঠিকানা বলে রাখি- রাস্তার ডান দিকে মোড় নিলেই লাল রঙের বাগানবিলাসের পাতা দিয়ে ঢাকা এই বাড়িটি দেখা যায়। কেউ আবার জিজ্ঞেস করোনা যে কোন রাস্তা। তা আমি বলতে পারবো না। কারণ লেখক তা উল্লেখ করেননি।
যাইহোক এবার বলি যে বাড়িটিতে কারা থাকেন। এই সাদা বাড়িতে রঞ্জু ,তার মা-বাবা এবং রঞ্জুর চার ভাই-বোন থাকে।
মজার ব্যাপার হলো যে রঞ্জুরা এ বাড়ির মালিক না আবার তারা এ বাড়িতে ভাড়াও থাকে না। তারা হলো এই বাড়ির কেয়ারটেকার। বাড়িটি হলো রঞ্জুর বাবার বন্ধু- মইনুদ্দীন সাহেবের। তিনি ইংল্যান্ডে থাকেন আর বাড়ির বিভিন্ন কাজ, যেমন: ছাদে রেলিং দেওয়াসহ ইত্যাদি আরো অনেক কাজের জন্য প্রায়ই টাকা পাঠান। কিন্তু রঞ্জুর বাবা এই টাকাগুলো বাড়ির জন্য খরচ না করে, বিভিন্ন ব্যবসার জন্য খরচ করেছেন আর তার কোনো ব্যবসাই টিকে থাকেনি।
রঞ্জুদের জীবন আরামেই কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই মইনুদ্দীন সাহেবের চিঠি থেকে জানা যায় যে তিনি শীঘ্রই দেশে আসবেন।
এখন রঞ্জুদের কী হবে? ওদের কী এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে?
জানতে চাইলে পড়তে হবে হুমায়ূন আহমেদের লেখা- "আমাদের শাদা বাড়ি" বইটি।

March 11, 2020
একটা ছিম ছাম পরিবারের গল্প হুমায়ূন আহমেদ তার মত করেই লিখেছেন । নানান বিচিত্র চরিত্র , কিছু ফেলে আসা ধোঁয়াশার মত স্মৃতি এই সব মিলিয়েই এই বই ... একবারে পড়ে শেষ করা যায় অহেতুক আগ্রহ নিয়ে ! হুমায়ূনের কৃতিত্ব এই অহেতুক আগ্রহ উনি তৈরী করতে জানতেন ! তো পড়তে পড়তে হঠাতই মনে হলো, আচ্ছা হুমায়ুন আহমেদের লেখার সাথে জহির রায়হানের ছোট গল্পের লেখার ধাচের কেমন যেনো একটা মিল আছে... তাই না !!
January 23, 2025
একটি বাড়ি, তার মধ্যে থাকা কিছু মানুষ। এবং সেই বাড়িতে তাদের বসবাস। এদের নিয়েই রচিত হুমায়ুন আহমেদে অসাধারণ ছোট উপন্যাস ‘আমাদের শাদা বাড়ি’।
মানুষ বেঁচে থাকে কোনো কিছুর আশা নিয়ে। কোনো একটা চাহিদা নিয়ে। এই চাহিদা মানুষকে আর মানুষ রাখে না। কখনো নিয়ে যায় উপর থেকে উপরে, কখনো বা নিয়ে যায় অতল গভীরে।
শাদা বাড়ির কর্তার পাঁচ সন্তান নিয়ে বসবাস বন্ধুর দেয়া বাড়িতে। প্রথম অবস্থায় বাড়িটিতে তিনি কেয়ারটেকার হিসেবে থাকতে শুরু করেন। বাড়ি দেখভাল করার অযুহাতে বেশ কয়েবার টাকা আনিয়ে সেই টাকায় তিনি অন্য কাজ করেন। এবং সেই কাজও বিফল হয়। ফলশ্রুতিতে তিনি সব সময় উৎকন্ঠিত অবস্থায় দিন পার করেন। কখন তার বন্ধু ফিরে আসে। আর তার কাছে কৈফিয়ত চায় এই ভয়ে থাকেন সব সময়। ও হ্যা, বন্ধুবর বিদেশে থাকেন।
কর্তার বড় ছেলে পড়াশোনা শেষে করে আপাতত বিশ্রামে আছেন। তিনি দিনদুনিয়ার খবর নেন পেপার পড়ে। মেজো ছেলে পড়াশোনা করছেন, তবে তিনি বেশ ধুরন্ধর সভাবের। ছোট ছেলেই মূলত এই গল্পের কথক।
বড় বোন বিবাহিত, বর্তমানে দুই সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে এসেছেন। তিনি বেজায় অভিমানী। ছোট বোনটি স্পষ্টভাষী, চঞ্চল।
কর্তার বন্ধু যখন শারীরিক অসুস্থার জন্য যখন দেশে আসতে পারবে না বলে খবর পাঠালেন তখন তার বন্ধু দুঃখীত হবার পরিবর্তে বোধহয় খুশিই হয়ে থাকবে। আর এখানেই লেখক দারুণ চমৎকার এক শিক্ষা রেখে গেছেন সবার জন্য।
আসলে গল্পের যাদুকর হুমায়ুন আহমেদ এই ছোট গল্পটির পরতে পরতে রেখে গেছেন অনেক শিক্ষা। মানুষ কতরকমের চরিত্রে অভিনয় করতে পারে তার নিজের প্রয়োজনে সেটার চমৎকার দৃষ্টান্ত তৈরি করেছেন এই বইতে। আশাকরি সকল পাঠক বইটি পড়ে আনন্দ পাবেন।
ধন্যবাদ
বই হোক আপনার, আর আপনি বইয়ের

January 12, 2025
"কাউকে বাড়ির ঠিকানা দেবার সময় আমরা বলি, রাস্তার ডান্দিকে মোড় নিলেই দেখবেন চমৎকার একটা সাদা বাড়ি। বাগানবিলাসে ছাওয়া। আমাদের বাড়ির কথা বলতে গেলে 'চমৎকার' বিশেষণ আপনা আপনি চলে আসে।"
রঞ্জুদের সাদা বাড়ির মতোই ছিমছাম একটা গল্প, যেই গল্পের মূলে আছে রঞ্জুর পরিবার। পাঁচ ভাইবোন আর মা-বাবা নিয়ে গড়ে উঠা মধ্যবিত্ত একটা পরিবারের গল্প 'আমাদের সাদা বাড়ি'। এই পরিবারের প্রত্যেকেই স্বভাবগত দিক থেকে আলাদা - আত্মভোলা, মোহহীন বুনোভাই, লোভী মেজোভাই, আত্মগ্লানিতে ভুগতে থাকা বাবা, সব জেনেও চুপ করে সয়ে যাওয়া রঞ্জু। এ যেনো একই ছাদের নিচে পুরো একটা সমাজের চিত্র।
হুমায়ূন আহমেদের গল্পগুলো যেমন হুট করেই শেষ হয়ে যায়, এই বইতেও তার ব্যতিক্রম হয়নি। তাই 'শেষ হয়েও হইল না শেষ' একতা ভাব রয়ে গেছে মনের মধ্যে। বইটা শেষ করার পর মনে হচ্ছিল একই রকম গল্প আগে যেন কোথায় পড়েছিলাম। পরে মনে পড়লো 'শঙ্খনীল কারাগার' বইটাতেও মোটামুটি একইরকম প্লট। হয়তো একই লেখকের বেশ কয়েকটা গল্প একাধারে পড়ায় লেখকের লিখা কাছাকাছি মনে হচ্ছিল।
সবশেষে, যারা হালকা ধাঁচের ছোট পরিসরে কিছু পড়তে চান, তাদের জন্য বইটা বেশ ভালো একটা পছন্দ হতে পারে।

March 14, 2021
রঞ্জুরা ৩ ভাই ২ বোন। একটা বড় শাদা বাড়িতে থাকে তারা। কিন্তু এই বাড়ি রঞ্জুদেরনা। এই বাড়ি রঞ্জুর বাবার বন্ধু মইনুদ্দিন এর। তিনি বাইরের দেশে থাকেন, বন্ধুকে বাড়ি দেখাশোনা করার জন্য থাকতে দিয়েছেন। কিন্তু মইনুদ্দিন সাহেব মারা যাওয়ার পর রঞ্জুরা জানতে পারে এই বাড়ি তাদের লিখে দিয়ে গিয়েছেন তিনি। রঞ্জুর বাবা বাড়ি নিজের নামে হওয়ার পর প্রায় পাগল হয়ে গিয়েছেন। তার ধারণা বাড়ির মেরামত বাবদ তিনি তার বন্ধু থেকে যত টাকা নিয়েছেন, সেই টাকা কোথাও না কোথাও লস করেছেন। বাড়ির কাজে হাত দেননি। এখন মৃত বন্ধু এসে দেখেছে এই অবস্থা। এই চিন্তায় পাগল হয়ে গিয়েছেন। তখন বাড়িকে ঘিরে রঞ্জুর মেজো ভাই এর উচ্চ আশা তৈরী হয়। বাড়িকে ঘিরে অনেক ধরণের পরিকল্পনা করে। রঞ্জুর ২ বোন আবার এক্ষেত্রে কিছুটা বিরোধ করে কারণ মেজোভাই এর লোভ অতিরিক্ত বেড়ে গিয়েছিলো। পরে গিয়ে সবাই জানতে পারে আসলে এই বাড়ি মইনুদ্দিন সাহেব লিখে দিয়ে গিয়েছেন রঞ্জুর মাকে। বেচারীর অনেক শখ ছিলো একটা শাদা বাড়িতে থাকার। মইনুদ্দিন সাহেব বাড়িটা ঠিক সেভাবেই বানিয়েছেন এবং এই মধ্যবিত্ত পরিবারটি ২ এর ২ মিলিয়ে ৪ করে ফেলেছে।