এদেশে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা পরিসংখ্যানকে খুব ভয় পায়। এমনকি ম্যাথেমেটিকসের চেয়েও বেশি ভীতি পরিসংখ্যানকে। অথচ বলতে গেলে, সব বিষয়ের ছাত্রছাত্রীদের পরিসংখ্যানের এক বা একাধিক কোর্স নিতে হয়। মজার বিষয় হল, দেশে থাকতে এমনটি কখনো শুনেছি বলে মনে করতে পারি না।
এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমি দুটি বিষয় অনুধাবন করেছি। একটি হল, আন্ডারগ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীরা পরিসংখ্যানের প্রয়োজনীয়তা কীভাবে উপলব্ধি করে সেটা। আর দ্বিতীয়টা হল, পরিসংখ্যান কীভাবে তাদের কাছে উপস্থাপন করা হয়।
ইদানীং আমাদের দেশে ছাত্রছাত্রীদের মাঝে দক্ষতা অর্জনের প্রয়াস উপলব্ধি করেছি। এর প্রধান কারণ হল, ছাত্রছাত্রীদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে; বিশেষ করে তারা এখন ইন্টারনেটের সুবিধার কারণে বুঝতে পারছে, বিজ্ঞানের সব শাখাতেই সফল্ভাবে বিচরণ করার জন্য পরিসংখ্যানের ব্যবহার জানতে হবে।
জি-মান (Z-score) ও এর মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতালব্ধ বিশ্লেষণ (এমপিরিকাল অ্যানালাইসিস) ভালো মতন বুঝেছি। বইটা আরো বিস্তৃত হতে পারত, হাতেখড়ি হিসাবেও। উদাহরণ বেশি থাকতে পারত।