Jump to ratings and reviews
Rate this book

রক্তমাখা চাঁদের আলো

Rate this book

192 pages, Hardcover

Published February 1, 2020

1 person is currently reading
10 people want to read

About the author

Zakir Talukder

22 books16 followers
জন্ম ২০ জনুয়ারি ১৯৬৫, নাটোরে। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রী স্বাস্থ্য অর্থনীতিতে। সমকালীন মূলধারার বাংলা কথাসাহিত্যে তাঁর অপরিহার্যতা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত। অনবরত বাঁকবদল তাঁর সাহিত্যিকতার প্রধান বৈশিষ্ট। বিষয় ও আঙ্গিকে, মাধ্যম ও প্রকরণে তাঁর স্বাতন্ত্র্যচিহ্নিত অবস্থান সকল মহলেই স্বীকৃত। পেয়েছেন বাংলা একাডেমিসহ দেশের প্রধান প্রায় সকল সাহিত্য পুরস্কার।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Shamsudduha Tauhid.
57 reviews5 followers
February 22, 2024
পাঠ প্রতিক্রিয়াঃ

রক্তমাখা চাঁদের আলো - জাকির তালুকদার

একজন সাহিত্যিকের জীবন কেমন? কী ভাবনা তার মাঝে কাজ করে? আর দশজন মানুষের মতো সমাজকে কি কেবল সাদা চোখে দেখেন? না ইতিহাসের আয়নায় তার প্রতিফলন খুঁজে ভবিষ্যতও দেখতে পান? একজন সাহিত্যিকের জীবন নিয়ে বাংলা ভাষায় কি কোনো উপন্যাস রচিত হয়েছে?
জানা নেই আমার। তবে, এটা উপন্যাস না হলেও উপন্যাসের থেকেও রোমাঞ্চকর। কারণ, বাস্তবতা যে কল্পনাকেও হার মানায়।

আমার প্রিয় কথাসাহিত্যিক জাকির তালুকদার তাঁর জীবন সংগ্রামের রক্তমাখা সময়ের গল্প বলেছেন অবারিত ভাষায়। আকর্ষণীয় গদ্য, মেদহীন বক্তব্য, এবং ভণিতা ছাড়া সোজাসুজি তিক্ত ভাষায় সত্য প্রকাশ করেছেন। কেবল কথাসাহিত্য নয়, এর সাথে জড়িত তাঁর সমাজ, ধর্ম, রাজনীতি, দর্শন, জন জীবনের গল্প নিঃসংকোচে প্রকাশ করেছেন তাঁর বইয়ে৷

নতুন লেখকদের জন্য বাতলে দিয়েছেন পথ-নির্দেশিকা। নিজের জীবনের ঝড়-ঝঞ্ঝাময় অভিজ্ঞতার কথা জানিয়ে অনুপ্রাণিত করেছেন। কখনো সৈয়দ শামসুল হকের মার্জিনে মন্তব্য, কখনও ম্যাক্সিম গোর্কির প্রসঙ্গ সাহিত্য, বা হালের জনপ্রিয় কথাসাহিত্যিক হারুকি মুরাকামির উপদেশও জানিয়েছেন। বাংলা সাহিত্যের পথ যাঁরা করে দিয়েছেন, তাঁদের লেখা পড়ার জন্য উৎসাহিত করেছেন।

চিকিৎসক হিসেবে কর্মজীবনের শুরুতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুঁথিপাঠের আসরে তিনি আখতারুজ্জামান ইলিয়াসের "খোয়াবনামা" পড়ে শুনিয়েছেন গ্রামের মানুষদের।

কথাসাহিত্যিকে তিনি প্রতিবাদের ভাষা হিসেবে তৈরি করায় কখনো রাজনৈতিক দলের আক্রমণ ও সরকারি হুলিয়াও জারি হয়েছিল তাঁর বিরুদ্ধে।

তাঁর এই জীবন আখ্যানের মাঝে আবিষ্কার করেছি অনেক কথাসাহিত্যিকের, যেমন- অনিল ঘড়াই।

তাঁর রাজনৈতিক আদর্শের কথা, ধর্ম ভাবনা, অসাম্প্রদায়িক চেতনা, নিজের বাঙালিয়ানা, আর ইসলামি সংস্কৃতির অনুষঙ্গ কীভাবে তাঁর লেখায় অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তাই জানিয়েছেন তিনি৷

হায়াৎ মামুদ এ বইটা সম্পর্কে বলেছেন," ভবিষ্যতে বাংলা বইয়ের পাঠকদের দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক ভাগ পড়েছেন 'রক্তমাখা চাঁদের আলো '। অন্য ভাগ পড়েননি৷ আপনাকে প্রথমোক্তদের সারিতে আহবান জানাই"।

আমিও রেকমেন্ড করছি আর বইটা বহুবার পাঠ করবো অন্তত নিজের পথ নির্দেশিকা হিসেবে।

বই পরিচিতিঃ
বইয়ের নাম- রক্তমাখা চাঁদের আলো
লেখক- জাকির তালুকদার
প্রকাশনী- পুথিনিলয়
পৃষ্ঠা সংখ্যা- ১৯২
মুদ্রিত মূল্য- ৪০০/
প্রচ্ছদ - চারু পিন্টু
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.