Jump to ratings and reviews
Rate this book

একটি তুলসীগাছের কাহিনী

Rate this book
ছোটগল্প

Unknown Binding

2 people are currently reading
82 people want to read

About the author

Syed Waliullah

21 books175 followers
Syed Waliullah was born on 15 August 1922 at Sholashahar in Chittagong. After completing his Bachelor’s from Ananda Mohan College in Mymensingh, he enrolled at Calcutta University but did not complete his Master’s. Proficient in both Bangla and English, he worked for the Statesman during 1945-1947. After the Partition, he moved to Dhaka and joined Radio Pakistan as assistant news editor. In 1950 he was posted to Radio Pakistan, Karachi. From 1951 to 1960 he served as press attache at Pakistan missions in New Delhi, Sydney, Jakarta and London. It was in Sydney that Waliullah met Anne-Marie Thibaud, whom he later married and who translated Lal Shalu into French. In 1960 Waliullah moved to Paris where he served as first secretary at the Pakistan Embassy till 1967 when he joined UNESCO. Syed Waliullah did not live to see the liberation of his motherland, passing away in Paris on 10 October 1971.

Syed Waliullah (Bengali: সৈয়দ ওয়ালীউল্লাহ) is often considered the pioneer of existential analysis of the characters psyche and root cause analysis of social-psychic conflicts in the literature of Bangladesh. The last two of his three novels, specially Kando Nadi Kando, show his mastery in revealing the inner depths of his characters. Contemporary writer Shahidul Jahir was influenced by him.


Novels:
লালসালু(Tree without roots), ১৯৪৮
চাঁদের অমাবস্যা (Dark moon), ১৯৬৪
কাঁদো নদী কাঁদো (Cry, o river), ১৯৬৮
The Ugly Asian, 1959

Play:
বহিপীর (১৯৬০)
তরঙ্গভঙ্গ (The Breakers), ১৯৬৫
সুড়ঙ্গ (১৯৬৪)
উজানে মৃত্যু

Short story collection:
নয়নচারা (১৯৫১)
দুই তীর ও অনান্য গল্প (Akte Tulse Gaser Khine), ১৯৬৫

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
72 (48%)
4 stars
58 (38%)
3 stars
15 (10%)
2 stars
4 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for HR Habibur Rahman.
285 reviews59 followers
January 22, 2026
[Edit: ২০২২-২৩ সালের দিকে এই বইয়ের রেটিং ৩.৫ এর নিচে ছিলো এখানে। সাথে অন্যান্য বইগুলোরও। এই ২০২৬ সালেও অনেক বইয়ের বেশিরভাগই সাড়ে তিনের আশেপাশে। Waliullah আন্ডাররেটেড কখোনোই ছিলেননা। গুডরিডসে রেটিং কম ছিলো আরকি। আমরা যারা পড়ি তারা তাকে বুঝিনা বলে রেটিং খুব কম দেই। রেটিং কম দেই মানে, আমাদের ভালো লাগেনি, মানে অন্যদের সাজেস্ট করবোনা। তবে এখন রেটিং, রিভিউ সবই বেড়ে গেছে। ]


এই লোকটা এত আন্ডাররেটেড কেন বুঝিনা। (গুডরিডসে আরকি) চাঁদের আমাবস্যা, লালসালু, বহিপীর, এসব একেকটা মাস্টারপিস হলেও রেটিং খুবই কম। আমরা বুঝি কম, নাকি রন্ধ্রে রন্ধ্রে রোমান্টিক উপন্যাস ঢুকে পড়েছে কে জানে। তাই হয়তো অন্য রকমের কিছুর মূল্যায়ন করতে পারিনা।
Profile Image for Zabir Rafy.
323 reviews13 followers
January 29, 2025
"বামপন্থী মাকসুদ আজ একা।"

একটি তুলসী গাছ নিয়ে কিছু গৃহহীন মানুষের বচসা। দেশভাগ, দেশীয় হিন্দুদের পরিত্যক্ত বাড়ির দখল, ধর্মীয় গোঁড়ামি, কারো কারো উদারপন্থা, যাপিত জীবন নিয়ে আমার খুব পছন্দের একটা ছোট গল্প।

উপরের লাইনটা সরাসরি বই থেকে নেয়া। খুব শক্তিশালী একটা বাক্য। এ দিয়ে লেখক খুব সংক্ষেপে বোঝালেন বিরুদ্ধমতের প্রতি ঐতিহাসিক সামাজিক ভ্রুকুটি।
Profile Image for Jesan.
144 reviews5 followers
August 18, 2020
দেশবিভাগের পর একটি পরিত্যক্ত হিন্দু বাড়িকে কয়েকজন মুসলমান যুবকের দ্বারা দখলকৃত হবার ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে। এই যুবকরা আগে যেখানে-সেখানে মেস বাড়িতে আর নোংরা পরিবেশে থাকতো। হিন্দুরা চলে গেছে। একটা বাড়ি এভাবে খালি পড়ে আছে, তারা ঝোপ বুঝে কোপ মারার মত করে বাড়িটা দখল করে নেয়। বাড়িটি হিন্দুদের ছিল। আগত সব পুরুষ মুসলমান। তারা এ বাড়িতে একদিন হঠাৎ একটি তুলসী গাছ আবিষ্কার করে। অাবিষ্কার করে তারা প্রায় সকলেই উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে তাদের কেউ কেউ তুলসী গাছটি কেটে ফেলতে চায়। এই ধর্মান্ধ তরুণদের মধ্যে একজন, মতিন ছিল ব্যতিক্রম।মতিন সেই গৃহকর্ত্রীর কথা,ভেবে গাছ তুলে দেই নি।সে ভেবে উঠে মহিলাটি কোথায়। ভাবে ""হয়তো আসানসোল, বৈদ্যবাটি, লিলুয়া বা হাওড়ায় রেলওয়ে-পট্টিতে সে-মহিলা কোনো আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছে। বিশাল ইয়ার্ডের পাশে রোদে শুকোতে-থাকা লালপাড়ের একটি মসৃণ কালো শাড়ি সে যেন দেখতে পায়। হয়তো সে-শাড়িটি গৃহকর্ত্রীরই। কেমন বিষণ্নভাবে সে-শাড়িটি দোলে স্বল্প হাওয়ায়। অথবা মহিলাটি কোনো চলতি ট্রেনের জানালার পাশে যেন বসে। তার দৃষ্টি বাইরের দিকে। সে-দৃষ্টি খোঁজে কিছু দূরে, দিগন্তের ওপারে। হয়তো তার যাত্রা এখনো শেষ হয় নাই। কিন্তু যেখানেই থাকুক এবং তার যাত্রা এখনো শেষ হয়েছে কি হয় নাই, আকাশে যখন দিনান্তের ছায়া ঘনিয়ে ওঠে তখন প্রতিদিন এ তুলসীপাতার কথা মনে হয় বলে তার চোখ হয়তো ছলছল করে ওঠে।""
কিন্তু তাদের বেশিদিন থাকা হয়নি।সরকারি পিটিশনে তাদের চলে যেতে হই ১০ দিনের মধ্যে।শেষ লাইনটি দেখে এখনো আমার মন কেপে উঠে...
“উঠানের শেষে তুলসীগাছটা আবার শুকিয়ে উঠেছে। তার পাতায় পাতায় খয়েরি রং। সেদিন পুলিশ আসার পর থেকে কেউ তার গোড়ায় পানি দেয়নি। সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথাও আর কারো মনে পড়েনি।
কেন পড়েনি সে-কথা তুলসীগাছের জানবার কথা নয়, মানুষেরই জানবার কথা।”
Profile Image for DEHAN.
281 reviews86 followers
October 10, 2021
এইটা তো পড়ছিলাম । কিন্তু আমি তো গল্প আকারে পড়ছিলাম । এই নামে উপন্যাস আছে নাকি !
Profile Image for Yeasmin Nargis.
254 reviews7 followers
May 3, 2026
মাধ্যমিকে পড়েছিলাম, এখন আরেকবার পড়লাম। চমৎকার।
Profile Image for Adwitiya (অদ্বিতীয়া).
313 reviews45 followers
October 14, 2020
"উঠোনের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠেছে। তার পাতার রঙ খয়েরি। সেদিন পুলিশ আসার পর থেকে কেউ তার গোড়ায় পানি দেয়নি। সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছলে চোখের কথাও আর কারও মনে পড়েনি।

কেন পড়েনি সে কথা তুলসী গাছের জানবার কথা নয়, মানুষেরই জানবার কথা।"
Profile Image for Rejwana Haque Pial.
90 reviews15 followers
October 22, 2023
One of the best short stories. It's powerful and smartly written. I am glad this particular story was added in our academic curriculum in Bangladesh. Although Bangladesh has always been a land where people from different religion has lived in harmony,and sadly this harmony nowadays seems like a glorious past. Stories like this, metaphor like this cause resurfacing of remnants of what has been.

I wish for all people to rise above their believe system and learn how to respect "human". সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই।
Profile Image for Shovon Datta.
25 reviews10 followers
October 12, 2023
আকারে ছোট হলেও গল্পটি তীব্রভাবে আঘাত করে আমাদের বিবেককে।
Profile Image for Ishtiyak Fahmi.
142 reviews24 followers
August 12, 2024
"কয়েকদিন পরর রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তুলসী গাছটা মোদাব্বেরের নজরে পড়ে। সে একটু বিস্মিত না হয়ে পারে না। তার তলে যে আগাছা জন্মেছিলো সে আগাছা অদৃশ্য হয়ে গেছে। শুধু তাই নয়। সে গাঢ় সবুজ পাতাগুলি পানির অভাবে শুকিয়ে খয়েরি রং ধরেছিলো, সে পাতাগুলি কেমন সতেজ হয়ে উঠেছে। সন্দেহ থাকে না যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ।"

জটিল এক ধাঁধায় ফেলে দিলেন লেখক।
তবে কে নিচ্ছে গাছটির যত্ন ?
Profile Image for Gain Manik.
398 reviews4 followers
March 6, 2024
তুলসী গাছের কী শক্তি, তা বোঝা যায় এই গল্পের কালোত্তীর্ণ গঠন দেখে। সব‌ই সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেবের কেরামতি। ছোটবেলা থেকে পূজাতে ব্যবহার করে এসেছি। হিন্দু হোক বা না হোক তুলসী কিন্তু বাংলাদেশে অমর হয়ে থাকবে অন্তত সাহিত্যপ্রেমীদের মননে তাতে যদি দেশে মাত্র একজন সাহিত্যপ্রেমী থাকে
Profile Image for নূর.
68 reviews
November 22, 2020
পাঠ্য ছিল। অনেক দিন পরে পড়ে ভাল লাগছে।
Profile Image for Munem Shahriar Borno.
217 reviews11 followers
October 6, 2025
ছোটবেলায় এই গল্পটা দিয়েই সৈয়দ ওয়ালিউল্লাহ এঁর সাথে প্রথম পরিচয়।
Profile Image for Israt Sharmin.
328 reviews3 followers
November 18, 2025
ইসস্ কি অসাধারণ ভাবে লিখেছেন। বিবেককে নাড়া দিয়ে গিয়েছে একদম।
Displaying 1 - 13 of 13 reviews