It is a book on Politics in the eyes of Islam. The writer from Pakistan (Justice of their high court). Later it is published in Bengali language (translated by Muhammad Abdul Alim, Jamalul Qur’an Madrasa, Gendaria, Dhaka-1208)
ইসলাম ও রাজনীতি এটি অসাধারণ একটি বই। লেখক মুফতি তাকি ওসমানী (হাফি:) বেশ একাডেমিক ভাবেই বইটি লিখেছেন। এই বইকে চারটি ভাগে ভাগ করা যেতে পরে। প্রথম অংশে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন মতামত যা এই পর্যন্ত বিভিন্ন ভাবে দেশ পরিচালনায় ব্যবহার হয়েছে সেইগুলির ব্যাখ্যা দিয়েছেন। থায়োক্রেসি থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পার্থক্যও ভালোভাবে দেখিয়েছেন। দ্বিতীয় অংশে গণতন্ত্র নিয়ে বেশ বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। গণতন্ত্রের ভালো দিক এবং খারাপ দিক দুইটাই নিয়ে আলোচনা করেছেন। তৃতীয় অংশে ইসলামী খেলাফত নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কিভাবে ইসলামী খেলাফত কাজ করে এবং এটা পরিচালনার জন্য কেমন ব্যবস্থা নেওয়া উচিত এরকম বেশ কিছু বিষয়। একদম শেষ অংশে সমকালীন বিভিন্ন বিষয় যেটা বেশ সন্দেহ সৃষ্টি করে এমন বিষয় নিয়ে আলোচনা করেছেন যেমন ইমামের বিরুদ্ধে বিদ্রোহী, ইসলামী আন্দোলন, অমুসলিম দেশের সাথে সম্পর্ক ইত্যাদি বিষয়। ইসলামী রাজনীতি নিয়ে পড়তে হলে এটা খুবই ভালো একটা বই। তবে যেহেতু এটা একটা একাডেমিক বই তাই একটু সময় নিয়ে পড়া লাগবে।