Jump to ratings and reviews
Rate this book

রূপনগরের পিশাচিনী

Rate this book

176 pages, Hardcover

Published January 1, 2015

4 people are currently reading
57 people want to read

About the author

Binod Ghoshal

41 books26 followers
বিনোদ ঘোষাল-এর জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৭৬ হুগলি জেলার কোন্নগরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক। মফস্‌সলের মাঠঘাট, পুকুর জঙ্গল আর বন্ধুদের সঙ্গে বড় হয়ে ওঠা। ছোটবেলা থেকেই ছবি আঁকা আর অভিনয়ের দিকে ঝোঁক। গ্রুপ থিয়েটারের কর্মী হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। কর্মজীবন বিচিত্র। কখনও চায়ের গোডাউনের সুপারভাইজার, শিল্পপতির বাড়ির বাজারসরকার, কেয়ারটেকার বা বড়বাজারের গদিতে বসে হিসাবরক্ষক। কখনও প্রাইভেট টিউটর। বর্তমানে একটি সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগে কর্মরত। নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়। ২০০৩ সালে দেশ পত্রিকায় প্রকাশিত তাঁর প্রথম গল্প। বৃহত্তর পাঠকের নজর কেড়েছিল। বাংলা ভাষায় প্রথম সাহিত্য অকাদেমি যুব পুরস্কার প্রাপক। ২০১৪ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির সোমেন চন্দ স্মৃতি পুরস্কার। তাঁর একাধিক ছোটগল্পের নাট্যরূপ মঞ্চস্থ হয়েছে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (14%)
4 stars
11 (22%)
3 stars
16 (32%)
2 stars
10 (20%)
1 star
6 (12%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Aritra De.
65 reviews6 followers
September 25, 2023
এই বইটার উপন্যাস 'রূপনগরের পিশাচিনী' শেষ করলাম। ইরোটিক জনরার হলেও গল্পটা বেশ ভালোই লেগেছে। বইটায় আরও কিছু ছোট গল্প আছে। কিন্তু এখন অন্য কিছু পড়তে ইচ্ছা করছে তাই গল্পগুলো পরে পড়ার সিদ্ধান্ত নিলাম।
Profile Image for Madhurima Nayek.
361 reviews134 followers
March 30, 2020
প্রাপ্ত বয়স্কদের জন্য বই, গনিকাদের নিয়ে। পড়ে ভালো লেগেছে।
Profile Image for Arjun Roy.
9 reviews1 follower
August 7, 2024
সবে শেষ করলাম,,,
✅বই- রুপনগরের পিশাচিনী
✅লেখক- Binod Ghoshal
✅মুদ্রিত মুল্য- 180
✅প্রাকাশনা- দেব সাহিত্য কুটির

এই বইতে আছে একটি উপন্যাস আর পাচটি ছোট গল্প। আর প্রতি টি গল্পের বিষয় বস্তু মোটামুটি প্রেম আর যৌনতা বিষয়ক। প্রথম যে উপন্যাস টি রয়েছে যার নামে বই এর নাম (রুপনগরের পিশাচিনী) সেটা তো অবশ্যই একটা আসাধারন উপন্যাস। যেখানে লেখকের লেখন শৈলীর প্রকাশ পেয়েছি। নীচে আমি উপন্যাস আর ছোটগল্প গুলির বিষয়বস্তু ছোট আকারে তুলে ধরলাম।

✅রুপনগরের পিশাচিনী;
কলকাতার উপকন্ঠে গড়ে উঠেছে এক অত্যাধুনিক শহর- রুপনগর। সেই রুপনগরে রয়েছ প্রাচীন ভারতবর্ষের আদলে গড়া রুপমঞ্জরী। যার অন্যতম গণীকা রুপসার আছে এক আশ্চর্য শক্তি যার জন্য দেশ দেশান্ত ছুটে আসে পুরুষের দল। একদিন সেই রুপনগরে প্রবেশ ঘটল এক অন্যরকম পুরুষের। যার স্পর্শে রুপসার জীবন গেল বদলে। কী ঘটল? কি আশ্চর্য শক্তি ছিল রুপসার? কে সেই পুরুষ?

✅গন্ধ;
শহরের ব্যাস্ততা আর কোলাহল থেকে দুরে পালাতে কৌশিক নিজের বন্ধুর দাদার সাহায্য এসে উঠেছিল উত্তরপাড়ার এক নিড়িবিলি সুপ্রাচীন পোড় বাড়িতে। আরে সেটা ছিল মাসের শেষের দিকে। সেখানে পৌছাতেই সে অনুভব করে এক মিষ্টি গন্ধের আর এক নারী অবয়বের। কে সেই নারী? কি ছিল সেই গন্ধে?

✅বাবার বন্ধু;
ছোটবেলায় যাকে আমারা রক্তের সম্পর্ক ছড়া ভালবাসতে পেড়েছিলাম। বড়ো হয়েও কি আমরা তাকে একি রকম ভাবে ভালবাসতে পাড়ি?
✅বডি;
✅চারফুট দুরত্বের একটি পাচিল
✅আয়না

Books with Arjun

#books #booklover #bookreview #arjun
Profile Image for Dwaipayan Hira.
6 reviews
August 30, 2025
ইরোটিক জঁনরার হলেও বইটি যে চটুল ভাষায় লেখা হয়ছে তা একদমই নয়। বিনোদ ঘোষাল এই সময়ের বাংলা সাহিত্যের অন্যতম একজন স্তম্ভ, প্রাচীন ভারতের গণিকাবৃত্তির অনেক কথাই তিনি তুলে এনেছেন বেশ দক্ষতার সাথেই তা তার রিসার্চ ও লেখনীর মধ্যেই প্রকাশ পেয়েছে। কামসূত্র, মল্লনাগ বাৎস্যানের যে দর্শন তা তিনি অনেকাংশেই তুলে ধরতে সক্ষম হয়েছেন। মোটের ওপরে যারা ইরোটিক ঘরানার লেখা পড়তে পছন্দ করেন তাদের এই বই পছন্দ হবে।
Profile Image for Bubun Saha.
206 reviews6 followers
March 27, 2022
দেব সাহিত্য কুটির
রূপনগরের পিশাচিনী
মম : ১৮০/-
বিনোদ ঘোষাল


১ টা উপন্যাস আর ৫ টা গল্পের সংকলন।

সবগুলো গল্পই প্রাপ্তবয়স্কদের জন্য, বাবার বন্ধু গল্পটি বাদে।

রূপনগরের পিশাচিনী erotic genre এর মধ্যে পড়ে। পড়ে ভালো লাগলো।

বাকি ৫টা গল্প কমবেশি সুপারন্যাচারাল গল্প বলা চলে, মোটামুটি লেগেছে।
Profile Image for Shimul Tikadar.
19 reviews
September 25, 2020
খুব ভালো লেগেছে। প্রাপ্তবয়স্কদের জন্য। 🌼
Profile Image for A. R. Imon.
22 reviews1 follower
May 10, 2024
ইরোটিক থ্রিলার যদি হয় আপনার পছন্দের জনরা, তবে এই বইটা পড়া উচিত বলে মনে করি।
11 reviews
November 6, 2025
খুব সাধারণ একটা গল্প, অনেক বিল্ডআপ কিন্তু নির্যাস কিছুই নেই।
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.