Jump to ratings and reviews

আরবান লেজেন্ডস দ্বিতীয় চ্যাপ্টার

দিল্লী ক্যান্টনমেন্ট রোড, সেনানিবাসের মাঝের একটি রাস্তা, যেখানে দিনের বেলায় গুলির আওয়াজে কান পাতা দায়, সেখানেই রাতের বেলা সাদা শাড়ি পরা কোন অশরীরি মহিলা ঘুরে বেড়ায়?
আলো ঝলমলে শহর দিল্লীর ঘরে ঘরে ত্রাসের রাজত্ব কী করে কায়েম করেছিল তথাকথিত অপার্থিব খুনি ‘পেঁয়াজ ডাইনী’?

পাকিস্তানের রাস্তাতে শুয়ে থাকা মানুষদের হাতুড়ি দিয়ে পিটিয়ে কারা হত্যা করছে?

আলো ঝলমলে শহরগুলো আলোর আড়ালে লুকিয়ে আছে কোন অন্ধকার?

“আরবান লেজেন্ডস” ও “ক্রিপিপাস্তাস”র পর বইমেলায় “আরবান লেজেন্ডস দ্বিতীয় চ্যাপ্টার” নিয়ে ফিরে এসেছেন লুৎফুল কায়সার।

128 pages, Hardcover

Published February 1, 2020

Loading...
Loading...

About the author

Lutful Kaiser

62 books32 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (9%)
4 stars
10 (47%)
3 stars
8 (38%)
2 stars
1 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Mubtasim  Fuad.
464 reviews83 followers
July 8, 2023
আপনারা হয়ত অনেকেই, পেট কাটা ষ দেখছেন! অসাধারণ একটা web series তাই না?
গল্পটা বাংলার Urban Legend, folk story উপর! ছোটবেলার নানু-দাদুর মুখে শোনা গল্প, এবং দেশের বিভিন্ন কোণায় লুকিয়ে থাকা গল্পের উপর ভিওি করে তৈরি করেছিল পুরা series টা!
আমাদের দেশের অনেক Urban legend সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে। আর বর্তমানে প্রযুক্তি আসায়, কেউ আর তেমন নানি-দাদির মুখে গল্প শোনাকে তেমন একটা priority না দিয়ে, ফোনে গেমস কিংবা মুভি দেখা কে অধিক প্রাধান্য দেয়। এতে সময়ের সাথে সাথে গল্প হারিয়ে গেছে, মাটির গহীনে।

আমি YouTube এ Fing নামের একজন ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখি, তার ভিডিও থাকে অনেকটা supernatural, mythological creature, Urban Legend দের ঘিরে। সেখান থেকেই আমার নিজের দেশের Arban legend সম্পর্কে জানার আগ্রহ জাগে,
ফেসবুকে বইপোকা গ্রুপে পোস্ট করে সাহায্য চাই সিনিয়রদের কাছে যে দেশে এমন কোন বই আছে কিনা, অতঃপর সাজেশন পেয়ে যাই।

আমি যেই পেজটাতে অর্ডার করি, সেখানে আরবান লেজেন্ড ১/২ উভয় অর্ডার করে, পেমেন্ট কনফার্ম করি, তার কিছু দিন পর তারা জানায়, আরবান লেজেন্ড ১ স্টকে নাই, তাই বাধ্য হয়ে শুধু আরবান লেজেন্ড ২ টাই নি।
বইটা আমার কাছে ভাল লাগছে, যদিও আমার আসল purpose ছিল, বাংলাদেশের আনাচেকানাচে লুকিয়ে থাকা Arban legend সম্পর্কে জানার কিন্তু বইটাতে ছিল, পাকিস্তান, ভারত, জাপান, হংকং, অস্ট্রেলিয়া, শ্রীলংকা মোট কথা বিভিন্ন দেশের আরবান লেজেন্ডদের নিয়ে। তবে বইটা পড়ে অনেক কিছু জানতে পারছি, এমন অনেক চরিত্র যাদের আমরা মুভিতে দেখেছি অনেক কিন্তু তাদের exact উৎস জানতাম না।

বইটা রহস্য প্রেমিদের জন্য সাজেসটেড।
Profile Image for Anjuman Ara Ananna.
192 reviews11 followers
May 13, 2022
আমাদের উপমহাদেশের মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি অনেকগুলো দেশের আরবান লেজেন্ডস কথা তুলে ধরেছেন লেখক লুৎফুল কায়সার ভাইয়া। প্রথম চ্যাপ্টার মতো দ্বিতীয় চ্যাপ্টার অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা গল্প পড়ে মজা পেয়েছি। বইটির প্রচ্ছদও বেশ ভালো লেগেছে।
যারা হরর গল্প পড়তে পছন্দ করেন, তাঁরা অবশ্যই বইটি পড়ে দেখবেন আশা করি ভালো লাগবে।
Profile Image for Wazedur Rahman Wazed.
Author 2 books25 followers
March 15, 2024
ইন্টারেস্টিং বই। যদিও বেশ কিছু গল্প জানা ছিল কিন্তু পড়তে খারাপ লাগেনি। এক বসায় পড়ে শেষ করে ফেলার মতো একটা বই।
Displaying 1 - 3 of 3 reviews