এক কথায় অসাধারণ। প্রাঞ্জল ভাষা, বুদ্ধিদীপ্ত বর্ননাকৌশল আর নিরপেক্ষতা!
স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রামাণ্য দলিল বলা যায়।
সাথে সাথে ১ম বেঙ্গল ব্যাটেলিয়নের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশের স্বাক্ষী এই বই। তার রক্তভেজা একাত্তর আর এই বই- এই দুইটি মিলে তিনি সদ্যস্বাধীন বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর সবথেকে বেশি ডেকোরেটেড রেজিমেন্টের প্রাচীনতম ব্যাটালিয়নের পূনর্গঠন, নানা ঘাত-প্রতিঘাতেও পরম্পরা বজায় রেখে টিকে থাকা, এবং তার নিজের এসবে সম্পৃক্ততার তথ্যবহুল বর্ননা দিয়েছেন। সাথে সাথে আছে ৭১ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সবথেকে কলঙ্কময় অধ্যায় ১৫ই আগস্ট, বাঙালীর সমাজতন্ত্রের স্বপ্ন ছিনতাই হওয়ার ঘটনা, রাজনীতির ডামাডোলে মেধাবী মুক্তিযোদ্ধাদের একে একে হারিয়ে যাওয়া আর সব বিশৃঙখলতাকে ভেঙেচুড়ে গুড়িয়ে দিয়ে নতুন করে শৃঙখলতা ফিরিয়ে আনার প্রত্যয়ে দৃপ্ত এক নতুন সেনানায়কের উত্থানের সম্ভাবনার গল্প।