Jump to ratings and reviews
Rate this book

আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি

Rate this book

145 pages, Hardcover

Published August 1, 1998

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
23 (57%)
4 stars
10 (25%)
3 stars
3 (7%)
2 stars
3 (7%)
1 star
1 (2%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Mohammad  Saad.
86 reviews37 followers
January 6, 2024
দীর্ঘ একটা সময়জুড়ে গল্পের আসরে একেকজনের পালা বদলে যতটুকু খবর আসতো আফগানিস্তানের ব্যাপারে ততটুকু খবর নিয়েই নিজের ভাবনা সাজাতে হতো। বেশ কিছু জিনিস যেগুলো একদম মোটা দাগে গুরুত্বপূর্ণ ছিল সেগুলোকে ঘিরেও মিশ্র অনুভূতির মন্তব্যের কারণে সে বিষয় জানা আর না জানা বরাবর হয়ে যেত। লেখক আলিম হওয়ার পাশাপাশি একজন বিজ্ঞ ও বিচক্ষণ সাংবাদিকও বটে। ঘুরেফিরে বাছাই করে আফগানদের গল্পটা ছোট্ট করে মলাটবদ্ধ করেছেন। আফগানদের নিয়ে কিছু জানাশোনা হয়ে গেলো। লেখক দারুণ প্রাঞ্জল গদ্যে তা তুলে ধরায় বেশ আরাম করে পড়া গেছে।
Profile Image for Mesratul Jannat.
37 reviews
February 26, 2026
বিশ্বের বৃহত্তম পরাশক্তি রাশিয়ার সাথে আফগানিস্তানের জনতার এক অসম লড়াই সংগঠিত হয় সুদীর্ঘ চৌদ্দ বছর। একদিকে পৃথিবীর সেরা সৈন্যবাহিনী, অত্যাধুনিক সব মার*ণাস্ত্র আর অন্যদিকে খোদাভীরু মানুষ,তাদের লাঠি, দা বল্লম, কাটা রাই*ফেল আর ভাঙ্গা পি*স্তল। এই জিহাদে বিশ লাখ নিরপরাধ মুসলিম শহীদ হয়েছেন, হাজার হাজার মা বোন তাদের সম্ভ্রম কুরবানি দিয়েছেন, ষাট লাখ মানুষ ভিটে বাড়ি ছাড়া হয়েছেন। দীর্ঘ দশ বছরে ৬ লক্ষ ৫৭ হাজার কোটি টাকার ও বেশি সম্পদ হারিয়ে অবশেষে সোভিয়েতের কমিউনিস্ট নেতৃবৃন্দ সৈন্য উঠিয়ে নিতে বাধ্য হয়েছেন।

আফগান জি*হাদ, শত্রুদের ষড়যন্ত্র, নাস্তিক্যবাদের কেন্দ্রের পতন, কমিউনিজমের ব্যর্থতা, সমাজতন্ত্রের বিদায় সহ মুসলিম জাতির শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, দাওয়াত, স্বাধীনতা, বিজয় সহ মুক্তির এক প্রশান্তময় আলোচনা করা হয়েছে সারা বই জুড়ে।

বইটা শুধুমাত্র যুদ্ধ, শাসন, শোষন, ইতিহাস, ঐক্য, স্বাধীনতা আর মুক্তির গল্প বলে না। বইটা জি*হাদের ও শিক্ষা দেয়। অন্তরে আল্লাহ ভীতি জাগ্রত করে। দ্বীনের রাস্তা দৃঢ় করে। নবিজি বলেছেন-
❝ যাঁর হাতের মুঠোয় আমার জীবন তাঁর শপথ! আল্লাহর পথে লড়াই করতে আমি অত্যন্ত ভালোবাসি- এতে আমি নিহত হই-পুনরায় জীবিত হই- আবার শহীদ হই- ফের জীবন ফিরে পাই, অতঃপর আবার নিহত হই।❞
(তামান্নী পর্ব, বুখারী শরিফ, ২য় ভলিউম, পৃ: ১০৭৩, রশিদীয়্, দিল্লি সংস্করণ)

আফগানের ভৌগলিক ও সামাজিক ব্যবস্থা, জি*হাদের পটভূমি, ক্রমধারা, মুজাহিদদের দ্রুত অগ্রগতি ও বিজয় হওয়ার মূল রহস্য বিষয়ক সকল তথ্য ধারাবাহিক ভাবে জানতে পড়তে হবে "আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি।"

#আফগানিস্তানে_আমি_আল্লাহকে_দেখেছি
মাওলানা উবায়দুর রহমান খান নদভী
রাহনুমা প্রকাশনী
মুদ্রিত মূল্য: ৪০০৳
পৃষ্ঠা: ২০৮
Profile Image for Sadman Imran.
10 reviews4 followers
July 10, 2025
আফগানস্তানে আমি আল্লাহকে দেখেছি আমার পরা আফগানস্তান নিয়ে প্রথম বই। এক মুহূর্ত বিরক্ত লাগে নি ইনশাল্লাহ। আফগানস্তানের মানুষের ইসলাম নিয়ে ত্যাগ তিতিক্ষা সম্পর্কে জানতে হলে বইটা পরা আবশ্যক। মিডিয়ার অপতথ্যের ফলে অনেকেই সত্যিকার আফগানস্তান সম্পর্কে সঠিক ধারনা রাখে না। বিভিন্ন পরাশক্তি তাদের উপর জুলুম করলে শেষ পর্যন্ত কেউই বিজয় লাভ করে নি। ঈমানের পরীক্ষা কি জিনিস এই যুগে এসে আল্লাহ আমাদের দেখিয়েছেন আফগানদের দিয়ে। আল্লাহ তাদেরকে দ্বীন প্রতিষ্ঠার কাজে এগিয়ে দিন। তাদেরকে বিজয়দান করুন। আমিন।
1 review
December 23, 2020
আলহামদুলিল্লাহ
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Tamim wn.
112 reviews
January 11, 2025
আমি ভেবেছিলাম এইটা আফগানিস্তানের ভ্রমণ কাহিনী টাইপ কিছু। ৬.৫/১০
Displaying 1 - 7 of 7 reviews