Jump to ratings and reviews

ঘুম ভাঙছেই

127 pages

First published January 1, 2020

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (11%)
4 stars
2 (22%)
3 stars
2 (22%)
2 stars
4 (44%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for SABUJ MOROL.
17 reviews1 follower
July 11, 2020
বইয়ের নামঃ ঘুম ভাঙছেই।
লেখকঃরুদ্র গোস্বামী

"বিছানার একটা নিজস্বতা আছে, নিজস্ব পছন্দ আছে। প্রথম দিনই বিছানা কাউকে সুখ অথবা আরাম দিতে পারে না। মানুষের শরীরের গন্ধ যখন তার ভালো লাগতে শুরু করে, মানুষের সঙ্গ যখন তার অভ্যাস হয়ে যায়, তখনি বিছানার সুখ হয়। তখনি বিছানা মানুষকে সুখ দিতে পারে। ভালোবাসাটাও ঠিক অনেকটা বিছানার মতো প্রথম দিন অথবা প্রথম দেখাতেই মানুষকে সুখ দিতে পারে না মানুষকে বারবার তার কাছে যেতে হয়। নিজের বুকের ভালো গন্ধটুকু ভালোবাসাকে দিতে হয়।

এই উপন্যাসে সাতটি মুখ্য চরিত্র যাদের টিম বিহান বলা হয়। টিম বিহান মানে, রায়ুষ, সোহম, অভিন, অভিমিত্রা, সারা, রেনিসা, আভিজাত্যা, যারা প্রতিবাদী গান গায়।

"একসঙ্গে থাকার জন্য শুধুমাত্র একটা জন্ম চায় রেনিসা তার প্রেমিক অভিনের কাছ থেকে। অভিন সাড়া দিতে পারেনা রেনিসার ডাকে। যে রেনিসাকে সাতজন্ম দিতে পারে, তাকে কেন ফিরিয়ে দিচ্ছে অভিন।

"সোহম যখনই ফোন করে তখনি সারাকে না পেলে পাগল হয়ে যায়। ওকে মরে যেতে বলে। আসলে সারাকে মরে যেতে বলে না নিজে টেনশনে মরে যায়। নরম মনে টান লাগে সারার। সোহমকে টেক্সট করে'স্নানে' জবাব আসে ' মরে যা'। সোহমের আদর শরীরে মেখে, কেমন লাগছে সারা কে?

"অভিমিত্রা কাঁদছে তার নারীত্বের প্রথম শিহরণ পেয়ে। অভিমিত্রার আইডল ওর বাবা। অভিমিত্রা মনে করত পৃথিবীর সব কঠিন কাজ গুলোই বাবারা করতে পারেন। আর বাবার মতোন পোশাকে বড় হতে হতে কখন যেন সেই প্রথম কিশোরী হওয়া মেয়েটি হারিয়ে গেছে। সেই মেয়েটির জন্য আজ অভিমিত্রার বাঁধ ভাঙা চোখের জল। আদিম অরণ্যানী জাগিয়ে দিয়েছে অভিমিত্রার নারীত্বের শিহরণ।অভিমিত্রার শরীরে ভালোবাসার জোয়ার। অভিমিত্রা জানেনা রায়ুষ অপটু তুলির আঁকা আঁচড়ে সে টিপ পড়া, চুল এলিয়ে দেওয়া একজন নারী।

"আমাদের চারপাশে যে বনের থেকেও হিংস্র পশুরা বসবাস করে। শুধু তারা মানুষের পোশাক পরে ঘুরে বেড়ায় আভিজাত্যার অপহরণ তা প্রমাণ করে দিল।
গুটিকয়েক এইসব পুরুষেরা নারীর পোশাক খুলে প্রমাণ করে দেয় এখনও নারী তুমি একটুকরো মাংস্য খণ্ড।

বাকী অংশটুকু আপনি পড়তে চান? আর দেরি না করে আজই পড়া শুরু করে দেন? একটা অসাধারণ উপন্যাস পড়লাম। লেখকের কলমে আরও আরও পড়তে চাই ভালো থাকুন সাহিত্যিক রুদ্র গোস্বামী।
Profile Image for Mrinmoy Bhattacharya.
227 reviews32 followers
August 30, 2020
🔸ভালো দিক : একমাত্র ভালো দিক হচ্ছে ’প্লট‘, বিষয়বস্তু বা ভাবনা বেশ অন‍্যরকম ছিল, যা নিঃসন্দেহে একটি অনবদ্য উপন্যাসে রূপান্তরিত হতে পারতো ।

🔻খারাপ দিক :
১. ভালোবাসা-বন্ধুত্ব-প্রতিবাদ-গান সবকিছু মিশিয়ে তৈরি করা সুন্দর একটি প্লট, যাকে একটু সময় দিলেই হয়ে যেতে পারতো ২০০-২৫০ পাতার একটা সুবৃহৎ উপন্যাস, যা পড়ার পর ভালোলাগার আবেশে আচ্ছন্ন হতে পারত পাঠকেরা । লেখক করলেন তার উল্টো । প্রকাশকের চাপেই হোক বা লেখা জমা দেওয়ার ডেডলাইনের চাপে, উনি ঐ প্লট নিয়ে লিখলেন ১১০ পাতার একটি ছোট্ট উপন্যাস । যে লেখাটি পড়ে মুগ্ধ হওয়ার কথা ছিল, সেটি পড়তে পড়তে মনে হলো কোনো বৃহৎ উপন্যাসের সার-সংক্ষেপ পড়ছি, আরও স্পেশিফিক ভাবে বললে বলতে হয় ‘কোনো ম‍্যাচের হাইলাইটস্’ । লেখার ধরণ, শব্দচয়ন, যতিচিহ্নের ব‍্যাবহার কোনোকিছুই ভালো লাগেনি । নিজের অত‍্যন্ত প্রিয় কবি ‘রুদ্র গোস্বামী’র প্রথম উপন্যাস এইরকম হবে এটা ভাবতেও পারিনি ।

২. ১১০ পাতার একটি উপন্যাসের মূল্য ₹২২৫/- !!!
মানে, কি এটা???
Profile Image for Shoroli Shilon.
189 reviews90 followers
March 8, 2022
কিছু কিছু বই পড়ার পর কপাল চাপড়াতে মন চায়। এই বই হচ্ছে সেই কায়দার। গল্পটা শুরু হয় বিহান ও তার বন্ধুবান্ধব এর পশ্চিমবঙ্গের গোরুমারা অভয়ারণ্যে যাওয়ার মধ্য দিয়ে। সেখানে গিয়ে প্রকৃতির সাথে মিশে যাওয়া, অরণ্যানীর রোমাঞ্চকর অনূভুতি আর সাথে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়া, বেশ ভালোই ছিলো শুরুটা। তবে যখনই প্রেমের অংশ শুরু হলো বাজলো বারোটা। আর হজম করা যাচ্ছিলো না, একরকম জোরকরে শেষ করলাম।
অতিরিক্ত নাটকীয়তা, ন্যাকামি, এগুলা কি থাকতেই হবে প্রেমের উপন্যাসে? এই লেখকের প্রথম বই পড়লাম, এটাই বোধহয় শেষ!
Displaying 1 - 3 of 3 reviews